নেতানিয়াহুর ওপর খেপলেন ইসরায়েলের অর্থমন্ত্রী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ জুলাই, ২০২৫

নেতানিয়াহুর ওপর খেপলেন ইসরায়েলের অর্থমন্ত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ জুলাই, ২০২৫ |
গাজায় সাহায্য প্রবেশের সিদ্ধান্তকে গুরুতর ভুল বলে সমালোচনা করেছেন ইসরায়েলের অর্থমন্ত্রী। তিনি এ জন্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দায়ী করেন। খবর রয়টার্সের। ইসরায়েলের কট্টরপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ রোববার মন্ত্রিসভার একটি সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে বলেছেন, গাজায় কিছু সাহায্য প্রবেশের অনুমতি দেওয়া গুরুতর ভুল। যা ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের উপকার করবে। স্মোট্রিচ প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ করেন, তিনি গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনায় সরকারের নির্দেশনা অনুসরণে সামরিক বাহিনীর কমান্ড নিশ্চিত করতে পারেননি। স্মোট্রিচ বলেছেন, তিনি নেতানিয়াহুর পরবর্তী পদক্ষেপ বিবেচনা করছেন। তবে জোট থেকে সরাসরি পদত্যাগের হুমকি দেওয়া থেকে বিরত ছিলেন স্মোট্রিচ। স্মোট্রিচের মন্তব্য এসেছে যখন নেতানিয়াহু ওয়াশিংটনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে যুক্তরাষ্ট্র-সমর্থিত গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির

প্রস্তাব নিয়ে আলোচনার জন্য সোমবার সাক্ষাৎ করতে চলেছেন। স্মোট্রিচ এক্স-এ বলেন, মন্ত্রিসভা এবং প্রধানমন্ত্রী একটি গুরুতর ভুল করেছেন। এমন একটি পথ দিয়ে সাহায্য প্রবেশের অনুমোদন দিয়েছেন যা হামাসেরও উপকার করবে। যুক্তি দিয়ে তিনি বলেন, এই সাহায্য শেষ পর্যন্ত ইসলামপন্থী গোষ্ঠীটির হাতে পৌঁছাবে এবং যুদ্ধকালীন সময়ে শত্রুর জন্য লজিস্টিক সহায়তা হিসেবে কাজ করবে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, সরকার উত্তর গাজায় অতিরিক্ত সাহায্য প্রবেশের অনুমতি দেওয়ার জন্য ভোটাভোটির আয়োজন করেছে। কট্টরপন্থিদের অভিযোগ, গাজায় সাহায্য প্রবেশের অনুমতি দিতে নেতানিয়াহুর সায় রয়েছে। তবে এখনও ইসরায়েল সরকার গাজায় তাদের সাহায্য নীতিতে কোনো পরিবর্তন ঘোষণা করেনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২ লাখ ৪২ হাজার অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া কৃষকের কষ্টের ধানে মিলারের চড়া মুনাফা তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট ব্যবস্থা ফিরল প্রকাশের আগেই প্রাথমিক বৃত্তির ফল ‘ফাঁস’, তদন্ত কমিটি গঠন মার্কিন হামলায় বুশেহরে আইআরজিসির অ্যারোস্পেস স্থাপনায় আগুন মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে দেশে ১১ মৃত্যু, হাইকোর্টে রিট চীনে কারখানায় আগুন, নিহত ২৮ মাঝ আকাশে আর্জেন্টাইন পাইলটের আত্মহত্যা এনসিপির সমাবেশ চলাকালে অবৈধভাবে বিদ্যুৎ নিয়েছিল খোয়াই নদীর বাঁধ ভেঙে হবিগঞ্জের ১০ গ্রাম প্লাবিত বালু উত্তোলন ঘিরে কলাবাগান রণক্ষেত্র, নারীসহ আহত অর্ধশতাধিক নিজের এআই ছবি-ভিডিও দেখে হুঁশিয়ারি দিলেন কনকচাঁপা ওষুধ ছাড়াই নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস, জেনে নিন সেই ম্যাজিক উপাদান ঝরল ৩২টি প্রাণ: পাহাড়ধস ও ভাঙা বেড়িবাঁধে বাঁশখালীর এক লাখ মানুষের নির্ঘুম রাত ভাষা শহিদদের স্মরণে নির্মিত শহিদ মিনারের চারপাশ ঘিরে শৌচাগার নির্মাণ ২৯৭ জনের প্রকল্পে কাজ করেন ৫০ জন, বাকিরা ভুয়া! সরকারি প্রকল্পে ব্যাপক হরিলুট মব-মামলা-নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে চট্টগ্রামের পানিবন্দী মানুষের মাঝে ছাত্রলীগের খাবার বিতরণ দুর্নীতি ও ব্যর্থতায় জর্জরিত পাকিস্তানি সিটি প্রকল্পকে অনুসরণের পরিকল্পনা স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলি অস্ত্র কোম্পানির স্বার্থ রক্ষায় ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা কিংস-অক্সফোর্ড কর্তৃপক্ষের