নেতানিয়াহুকে ‘অকথ্য ভাষায় গালি’ দিলেন ট্রাম্প – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ অক্টোবর, ২০২৫

নেতানিয়াহুকে ‘অকথ্য ভাষায় গালি’ দিলেন ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ অক্টোবর, ২০২৫ |
গাজায় যুদ্ধ বন্ধের ইস্যুতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বাজে ভাষায় গালি’ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাকে ধমকের স্বরে বলেন, ‘আমি জানি না আপনি সবসময় এমন (নোংরাভাবে) নেতিবাচক কেন। এটি একটি জয়। এই জয় মেনে নিন।’ খবর টাইমস অব ইসরায়েলের। এর আগে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে দখলদার ইসরায়েলি বাহিনী ও গাজার শাসকগোষ্ঠী হামাসের যুদ্ধ বন্ধে গত সোমবার যুদ্ধবিরতির ২০ দফা প্রস্তাব ঘোষণা করেন ট্রাম্প। এরপর গত শুক্রবার শর্তসাপেক্ষে এ প্রস্তাব মানার ঘোষণা দেয় হামাস। এর কিছুক্ষণ পরই ট্রাম্প বিবৃতি দিয়ে জানান, হামাসও শান্তি চায়। এখন ইসরায়েল রাজি হলেই যুদ্ধবিরতি হবে। মার্কিন এক কর্মকর্তার বরাতে সংবাদমাধ্যম এক্সিওস জানিয়েছে, হামাস

প্রস্তাবের জবাব দেয়ার পরপরই ঘনিষ্ঠ মিত্র নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেন ট্রাম্প। ওই সময় নেতানিয়াহু ট্রাম্পকে বলেন, হামাস যে জবাব দিয়েছে এ নিয়ে উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই। কারণ শর্তসাপেক্ষে রাজি হওয়ার অর্থ হচ্ছে তারা প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে। নেতানিয়াহুর এ যুক্তি শুনেই ট্রাম্প ক্ষিপ্ত হয়ে যান এবং তাকে ধমক দিয়ে বলেন, ‘আমি জানি না আপনি সবসময় এমন (নোংরাভাবে) নেতিবাচক কেন। এটি একটি জয়। এই জয় মেনে নিন।’ আরেক মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছেন ট্রাম্প নেতানিয়াহুকে ধমক দিয়েছেন। এতে বোঝা যাচ্ছে, গাজায় যুদ্ধ বন্ধে নেতানিয়াহুকে তিনি কতটা চাপ দিচ্ছেন। তিনি নেতানিয়াহুকে বোঝাতে সমর্থ হন যদি হামাস যুদ্ধবিরতি চুক্তি চায় তাহলে এটি তার (বিবি) গ্রহণ করা

উচিত। হামাস ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাবে আনুষ্ঠানিক জবাবে বলেছে, যুদ্ধ বন্ধ এবং গাজা থেকে সব ইসরায়েলি সেনাকে প্রত্যাহারের বিনিময়ে তারা সব জিম্মিকে মুক্তি দিতে রাজি আছে। কিন্তু প্রস্তাবের অন্যান্য বিষয়ে বিস্তারিত আলোচনা করতে হবে বলে জানিয়েছে তারা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব বিতর্কিত রেফারিংয়ে রোমাঞ্চকর জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অন্য দেশ থেকে জ্বালানি কেনায় মার্কিন অবরোধ: বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ডুবল গোটা কিউবা আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, জানালেন মন্ত্রী দেশে একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১৯৬, মোট আক্রান্ত ছাড়াল ৭ হাজার ৩০০ শিক্ষামন্ত্রী: দায়িত্বে পেয়েও পরিকল্পনার অনেক কিছুই বাস্তবায়ন করতে পারেননি আসিফ নজরুল হোটেল কেলেঙ্কারির পর এবার দরিদ্র চা দোকানির ২৫ হাজার টাকা বকেয়া এনসিপির দুই নেতার মুক্তিপণের টাকা নিতে এসে পুলিশি জালে ধরা এনসিপির ২ নেতা, ছাড়াতে থানায় মব- গ্রেপ্তার আরও ৩ শরীয়তপুরে সরকারি জমি দখল করে নির্মিত যুবদল নেতার ক্লাব গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত আধাসামরিক বাহিনীর জন্য অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল ‘উগ্রম’ বানাল ভারত বাংলাদেশে আইনজীবীদের ওপর নিপীড়ন ও গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ, বিশ্বের ১৬টি আইনজীবী সংস্থার নিন্দা-উদ্বেগ নড়াইলে জুলাই যোদ্ধাদের হত্যায় পুরস্কার ঘোষণা, আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি ‘সাজানো’ নাটক “আজকের এই ককটেল বিষ্ফোরণ, বোমা বিস্ফোরণ প্রশাসনের সহযোগিতায় হয়েছে”- নাহিদ ইসলাম বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি