নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৫

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ |
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা মো. আব্দুল্লাহ আল-মামুন মণ্ডলকে (৩০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার বিকেলে ধাপেরহাট বন্দরের জামদানি সড়ক মোড়ে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ আল মামুন মণ্ডল উপজেলার ধাপেরহাট ইউনিয়নের খামারপাড়া গ্রামের আব্দুল মান্নান মণ্ডলের ছেলে ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে আব্দুল্লাহ আল-মামুন মণ্ডলকে ওই এলাকায় দেখা যায়। এর পরপরই একদল দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা করে। তারা তার শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। খবর পেয়ে তার স্বজনরা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু

পথেই তার মৃত্যু হয়। সাদুল্লাপুর থানার ওসি তাজ উদ্দিন খন্দকার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ দুর্বৃত্তদের চিহ্নিত ও আটক করতে অভিযান অব্যাহত রেখেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দীর্ঘ বিরতি ভেঙে অ্যাটলির কল্পবিজ্ঞানে ফিরছেন আনুশকা ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরীকে আটক করেছে ডিবি ইরানের প্রেসিডেন্টকে জরুরি ফোনকল পাকিস্তানের প্রধানমন্ত্রীর, যে কথা হলো সরকারি গাড়িতে হাই-অকটেনের ব্যবহার নিষিদ্ধ করলো পাকিস্তান ইরান যুদ্ধ নিয়ে মধ্যস্থতাকারী তিন দেশ কী করছে জাতীয় দলের নির্বাচক প্যানেলে সুমনের সঙ্গে চমক ২৫ মার্চ দেশে এক মিনিটের ‘ব্ল্যাক আউট’ ঈদের ছুটি শেষ, অফিস খুলছে আজ ইসরাইল ও মার্কিন ঘাঁটিতে ৭৭তম বারের মতো হামলা ইরানের প্রযোজক সরোয়ার জাহান গ্রেপ্তার ২৫ ও ২৬ মার্চ আলোকসজ্জা নিষিদ্ধ করল সরকার কমলো জ্বালানি তেলের দাম আন্তর্জাতিক বাজারে বড় দর পতন : দেশে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের ঈদ: ঐক্য-সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত ইরানকে সাহায্য করতে স্বর্ণ-রূপা ও নগদ অর্থ দিচ্ছে কাশ্মীরিরা আমি আর আয়াতুল্লাহ মিলে হরমুজ নিয়ন্ত্রণ করব: ট্রাম্প যুদ্ধ বন্ধে উভয় পক্ষই চুক্তি করতে সম্মত হয়েছি: ট্রাম্প ইরান পরমাণু অস্ত্র না বানাতে সম্মত হয়েছে: ট্রাম্প ফুটপাত-সড়ক থেকে অবৈধ দোকান সরাতে ডিএমপির আলটিমেটাম রায়হান রাফীর সঙ্গে প্রেম ও বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন তমা মির্জা