ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
রুহুল কুদ্দুস কাজলকে অ্যাটর্নি জেনারেল করে প্রজ্ঞাপন
ভারতের কাছে আবারও জ্বালানি সহযোগিতা চেয়েছে বাংলাদেশ
জার্মানিতে মুক্তিযুদ্ধের বাংলাদেশ রক্ষার দৃঢ় অঙ্গীকারে বিনম্র শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যে জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন
খাদ্য মূল্যস্ফীতির ‘লাল’ তালিকায় বাংলাদেশ, তীব্র ঝুঁকির দিকে যাচ্ছে দেশ
পেঁয়াজ রপ্তানির ওপর থেকে ২০ শতাংশ শুল্ক প্রত্যাহার করছে ভারত
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উজ্জীবিত করে: রাষ্ট্রপতি
মাইকে ঘোষণা দিয়ে ২ গোষ্ঠীর সংঘর্ষে ইমামসহ নিহত ২
‘নির্যাতিত’ যুবলীগ কর্মী রিয়াদের আর্তনাদ: ‘আগামী প্রজন্ম ও দেশকে বাঁচাতে পাতানো নির্বাচন বর্জন করুন’
আসন্ন ১২ই ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে ‘পাতানো’ ও ‘দেশ বিক্রির নির্বাচন’ আখ্যা দিয়ে তা বর্জনের ডাক দিয়েছেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের কর্মী কাজী রিয়াদ হাসনাত।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান। একইসাথে তিনি প্রতিপক্ষ রাজনৈতিক দলের অঙ্গসংগঠনের বিরুদ্ধে অপহরণ ও পৈশাচিক নির্যাতনের গুরুতর অভিযোগ তুলেছেন।
ভিডিও বার্তায় কাজী রিয়াদ হাসনাত নিজেকে ‘নির্যাতিত কর্মী’ হিসেবে দাবি করে বলেন, গত ১৬ই জানুয়ারি ৩৫ নং ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা তার ওপর হামলা চালায়। তিনি অভিযোগ করেন, তাকে অপহরণ করে পৈশাচিক নির্যাতন করা হয়, যার ফলে তার ডান হাত ভেঙে যায়। পরবর্তীতে ১০ লক্ষ টাকা মুক্তিপণ দিয়ে তিনি
প্রাণে বেঁচে ফেরেন বলে দাবি করেন এই যুবলীগ কর্মী। ভিডিওতে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে চলমান ‘নো ভোট’ ক্যাম্পেইনের প্রতি সংহতি প্রকাশ করে তিনি বলেন, “অবৈধ এবং অসাংবিধানিক ভাবে ক্ষমতা দখলকারী ড. মুহাম্মদ ইউনূস আগামী ১২ই ফেব্রুয়ারি একটি পাতানো নির্বাচন করতে যাচ্ছেন। আওয়ামী লীগের মতো জনপ্রিয় একটি দল, যাদের জনসমর্থন ৫০ থেকে ৬০ শতাংশ, তাদেরকে বাদ দিয়ে এই নির্বাচন আয়োজন করা হচ্ছে।” তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আগামী প্রজন্ম ও দেশের মানুষকে ভালো রাখতে এই দেশ বিক্রির নির্বাচন বর্জন করুন। একাত্তরের মুক্তিযুদ্ধের পক্ষের এবং বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষের সকলের কাছে আমার আকুল আবেদন—আপনারা এই নির্বাচন বর্জন করে দেশকে বাঁচান।” ভিডিওর শেষে তিনি
‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে তার বক্তব্য শেষ করেন। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ই ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যার ঠিক আগ মুহূর্তে বিরোধী শিবিরের এই ‘নো ভোট’ ক্যাম্পেইন রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।