ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা
বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো
বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন
২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ
১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো
অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়
নির্বাচন করলে আবারও জিতব: সাকিব আল হাসান
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ব্যাপক চাপে আছেন সাকিব আল হাসান। ওই সরকারেরই সংসদ সদস্য ছিলেন তিনি।
এরপর আর দেশেও ফেরা হয়নি তার। অনেক ইচ্ছা থাকলেও দেশের মাটিতে খেলে ক্রিকেটকে বিদায় জানাতে পারেননি।
মূলত, রাজনীতিতে আসার কারণেই এমন অবস্থা হয়েছে বিশ্বসেরা এই অলরাউন্ডারের।
তবে রাজনীতিতে আসাকে এখনো ভুল মনে করেন না সাকিব।
এমনকি নিজের নির্বাচনী এলাকা মাগুরা-১ আসনে ভোট করলে এখনো তিনি জিতবেন বলে বিশ্বাস এই অলরাউন্ডারের।
সাকিব সম্প্রতি দেশের একটি ইংরেজি দৈনিককে সাক্ষাৎকার দিয়েছেন।
যেখানে নিজের ৬ মাসের রাজনৈতিক জীবনের অনেক দিক নিয়েই আলোচনা করেছেন তিনি।
রাজনীতিতে আসার কারণও ব্যাখ্যা করেছেন মাগুরার এই সন্তান।
আবারও নির্বাচনে দাঁড়ালে তিনিই জিতবেন বলে বিশ্বাস
সাকিবের, ‘দেখুন, অনেকে বলতে পারে আমার রাজনীতিতে আসার সিদ্ধান্ত সঠিক ছিল না। কিন্তু যারা এসব বলছে, তাদের বেশির ভাগই আমার এলাকার ভোটার নয়। মাগুরার ভোটাররা ভিন্নভাবে চিন্তা করে। আমি এখনো বিশ্বাস করি, যদি আজ আবার নির্বাচনে অংশ নিই, তবে মাগুরার মানুষ আমাকেই আবার ভোট দেবে। কারণ, তারা বিশ্বাস করে আমি তাদের জন্য কিছু করতে পারব।’