নির্বাচনের নামে দখলদার ইউনুসের বানানো মেটিক্যুলাস ডিজাইনের মাধ্যমে যা চলছে, তাকে এক কথায় বলা যায় সিট ভাগাভাগির নির্বাচন। – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ জানুয়ারি, ২০২৬
     ৯:৫৪ অপরাহ্ণ

নির্বাচনের নামে দখলদার ইউনুসের বানানো মেটিক্যুলাস ডিজাইনের মাধ্যমে যা চলছে, তাকে এক কথায় বলা যায় সিট ভাগাভাগির নির্বাচন।

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ জানুয়ারি, ২০২৬ | ৯:৫৪ 27 ভিউ
ধরুন, একটি ফুটবল ম্যাচ হচ্ছে। কিন্তু মাঠে নামার আগেই সবচেয়ে জনপ্রিয় দলটাকে স্টেডিয়ামের বাইরে তালা মেরে রাখা হয়েছে। তাদের খেলতে দেওয়া তো দূরের কথা, নামটাও উচ্চারণ করা নিষিদ্ধ। এরপর রেফারি নিজেই গোলপোস্ট সরিয়ে, বল নিজের পছন্দের দলে দিয়ে ঘোষণা দিল “খেলা শুরু”। এটাই এখনকার “নির্বাচন”। দেশের সবচেয়ে বেশি সমর্থকের দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রাখা হয়েছে। যারা বাস্তবে ভোটে জিতে আসতে পারে, তাদের মাঠেই নামতে দেওয়া হচ্ছে না। তাহলে ভোটটা কিসের? কারা জিতবে, সেটা তো ভোটের আগেই ঠিক করা। এখানে দখলদার ইউনুসের ভূমিকা খুবই অভিনব। তিনি আর ক্ষমতায় নেই এই গল্প শুনিয়ে নিজেই ক্ষমতার সব বোতাম হাতে রেখে বসে আছেন। নিজের পছন্দের দলগুলোর

মধ্যে আসন ভাগ করে দিচ্ছেন ঠিক যেন বিয়ের দাওয়াতে পোলাও-মাংস বণ্টন হচ্ছে। এই আসন তুমি নাও, ওই আসন তুমি। আর ভোটার? ওরা আবার কে? এটা ঠিক যেন মাঠ ফাঁকা করে গোলের মহোৎসব। গোল হচ্ছে, হাততালি পড়ছে টিভি স্টুডিওতে, কিন্তু গ্যালারিতে কেউ নেই। কারণ দর্শক মানে ভোটাররা আগেই বুঝে গেছে এখানে তাদের প্রয়োজন নেই। প্রয়োজন শুধু একটা “নির্বাচন” নামের সার্টিফিকেট। সবচেয়ে মজার বিষয় কী জানেন? এই পুরো ব্যবস্থাকে বলা হচ্ছে “গণতন্ত্র উদ্ধার”। অথচ গণতন্ত্রের মূল শর্ত জনগণের অংশগ্রহণ, প্রতিযোগিতা, মতের স্বাধীনতা সবকিছুই অনুপস্থিত। সোজা ভাষায় বললে, এটা কোন নির্বাচন না, ক্ষমতা বৈধ করার আনুষ্ঠানিক ছবি তোলা। এটা ভোট না, লোক দেখানো নাটকের শেষ দৃশ্য। তাই ইউনুসের

মেটিক্যুলাস ডিজাইনের এই নির্বাচনকে জনগণ বলে দিয়েছে, কিসের হ্যা, কিসের না ভোট দিতেই যাব না

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আদালত দখলের রাজনীতি! এজলাসে ভাঙচুর অফিসিয়ালি বিএনপির চাঁদাবাজি যুগের সূচনা চাঁদাবাজির নতুন নাম “সমঝোতা” ইউনূস-জাহাঙ্গীরের জোর করে দেয়া সেই ইউনিফর্ম পরতে চায় না পুলিশ ইউনূস আমলের ভয়াবহ দুর্নীতি-চাঁদাবাজির হিসাব সামনে আনল ডিসিসিআই রাষ্ট্রপতির বাকস্বাধীনতা কেড়ে নিয়েছিলেন ইউনূস Unattended Ballot Boxes: New Questions in Bangladesh’s 2026 Vote টিসিবির ট্রাকের পিছে ছুটছে বাংলাদেশ সংসদের বৈধতার প্রশ্ন ও রাজনৈতিক বাস্তবতা মুক্তিযুদ্ধকে ‘জনযুদ্ধ’ বলে ছোট করতে চাইলে তারা মীর জাফর: ভাইরাল ভিডিওতে তরুণের মন্তব্য পুলিশের নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুলের বিরুদ্ধে হাজার কোটি টাকা লেনদেনের অভিযোগ ক্ষমতায় এসেই নিজেদের লোকদের বাঁচানোর পুরনো খেলায় ফিরলো বিএনপি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতিতে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার অবদান দেশজুড়ে একে একে খুলছে আওয়ামী লীগের কার্যালয় হামলা-মামলা-আটকের মধ্যেই সারাদেশে মিছিল-কার্যালয় খুলছে তৃণমুলের আওয়ামী লীগ নেতাকর্মীরা নবগঠিত বিএনপি সরকারের সন্মতিতেই ‘কালের কন্ঠে” রাষ্ট্রপতি’র খোলামেলা সাক্ষাৎকার! চাঁদাবাজি বন্ধ না হলে উদ্যোক্তারা ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হতে পারেন: ডিসিসিআই সভাপতি মার্কিন শুল্কের নতুন অস্থিরতায় বাংলাদেশি রপ্তানিতে আরো তীব্র হবে অনিশ্চয়তা চাগোস দ্বীপ নিয়ে ট্রাম্পের সতর্কবার্তা: স্টারমারকে হুঁশিয়ারি, সামরিক ঘাঁটি নিয়ে উদ্বেগ মেক্সিকোতে কার্টেল সংঘাতের ছায়া, আতঙ্কের মধ্যেই বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি