নিজেকে ‘পাহারাদার’ দাবি করে যা বললেন মমতা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৪

নিজেকে ‘পাহারাদার’ দাবি করে যা বললেন মমতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৪ |
উপনির্বাচনের ফল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে মমতা লিখেছেন, আমার অন্তরের অন্তঃস্থল থেকে মা-মাটি-মানুষকে জানাই প্রণাম। আমরা জমিদার নই। মানুষের পাহারাদার। মানুষের আশিস আজীবন আমাদের হৃদয় স্পর্শ করে থাকবে। ছয় কেন্দ্রে বিধানসভার উপনির্বাচনের ফল দেখে উচ্ছ্বসিত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এভাবে নিজের প্রতিক্রিয়া জানান। ছয়টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে সবকটিতেই জিতেছেন ঘাসফুল শিবিরের প্রার্থীরা। পাঁচ জেলার ছয় আসনে উপনির্বাচন হয়েছে গত ১৩ নভেম্বর। কোচবিহারের সিতাই, আলিপুরদুয়ারের মাদারিহাট, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর, বাঁকুড়ার তালড্যাংরা এবং উত্তর ২৪ পরগনার হাড়োয়া ও নৈহাটিতে শনিবার সকাল থেকে শুরু হয় ভোটগণনা। ফলপ্রকাশের পর সোশ্যাল মিডিয়া পোস্টে জয়ীদের শুভেচ্ছা জানালেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ

সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের এই ফলাফল অবশ্য প্রত্যাশিত ছিল। চিন্তা ছিল একমাত্র বিজেপির দখলে থাকা মাদারিহাট নিয়ে। শনিবার সকালে ভোটগণনার শুরু হয়। বেলা যত গড়িয়েছে, ততই ঘাসফুল শিবিরের জয়ের রাস্তা মসৃণ হয়েছে। মাদারিহাটের গেরুয়া গড়ও হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে ঘাসফুলের দাপটের কাছে। এদিকে এবারের উপনির্বাচনে ঘোষিত বা অঘোষিত কোনো প্রকার জোট হয়নি বাম-কংগ্রেসের। উভয় দলই আলাদা আলাদাভাবে প্রার্থী দিয়েছিল। কিন্তু এককভাবে লড়েও ভোটের ময়দানে খুব একটা লাভ হলো না। সর্বত্রই জামানত জব্দ হয়েছে বাম ও কংগ্রেসের। ভোটের যা ফলাফল, তাতে রাজ্যে কংগ্রেসের সাংগঠনিক দুর্বলতার কথা মানছেন প্রদেশ কংগ্রেসের অন্যতম মুখপাত্র সুমন রায় চৌধুরী। অন্যদিকে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের বক্তব্য, আগামী

দিনে পশ্চিমবঙ্গের পুর্নজাগরণ ঘটাতে গেলে বামপন্থার পুর্নজাগরণ অবশ্যম্ভাবী।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন ঘণ্টা বসে পাঁচ লিটার তেল, এটাই বিএনপি সরকারের কৃষিনীতি কক্সবাজারে শিশু মৃত্যুর মিছিল, কিন্তু ঢাকায় কি সেটা টের পাচ্ছে কেউ? ‘আর কখনও বিচার চাইব না’ : যে দেশে বিচার চাওয়াই অপরাধ পুলিশ হত্যার বিচার চাই! ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ খালি তাক আর মন্ত্রণালয় ভরা অজুহাত : আন্তর্জাতিক বাজারের দোষ, দেশীয় ব্যর্থতার ঢাল অভিনেত্রীর মরদেহ উদ্ধার ফুটবলের এক ম্যাচেই ২৪ লাল কার্ড রানআউট নিয়ে বিতর্ক, ছুরিকাঘাতে নিহত ক্রিকেটার ব্র্যাক ব্যাংকে নিয়োগ, থাকছে না বয়সসীমা শিশুদের মধ্যে বাড়ছে হামের কাছাকাছি উপসর্গ, যা করণীয় চ্যাট না খুলেই অনলাইনে কে আছে দেখাবে এবার হোয়াটসঅ্যাপ ৬৪ বাংলাদেশিসহ ১২৭ বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া জিডিপির প্রবৃদ্ধি ফের নিম্নমুখী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের যুদ্ধের মধ্যেও খার্গ দ্বীপ থেকে তেল রপ্তানি বেড়েছে ইরানের ‘আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে জাতিসংঘের চিঠি’ বিষয়টি নিয়ে যা জানা গেল ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬ পাস কতদিন চলবে যুদ্ধ, জানাল ইরানের সেনাবাহিনী নারী সেজে থাকা সেই ছাত্রদল নেতা বাস্তবে দেখতে কেমন, দেখুন ছবিতে সুকৌশলে বোতলজাত সয়াবিন উধাও করা হচ্ছে