নিগারের রেকর্ড, বাংলাদেশের রেকর্ড – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ April, ২০২৫

নিগারের রেকর্ড, বাংলাদেশের রেকর্ড

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ April, ২০২৫ |
কোচ সারোয়ার ইমরান দেশ ছাড়ার আগেই জানিয়েছিলেন, ২৫০ রানের বেশি করার সামর্থ্য দলের আছে। থাইল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচেই তা করে দেখাল বাংলাদেশ। বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে দলটা তুলে ফেলেছে ২৭১ রান, তাও মোটে ৩ উইকেট খুইয়ে। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করে এতে বড় অবদান রেখেছেন নিগার সুলতানা জ্যোতি। ৮০ বলে তিনি করেছেন ১০১ রান। সেঞ্চুরির কাছাকাছি গিয়েও মাইলফলক ছুঁতে পারেননি শারমিন আক্তার। তবে অপরাজিত ৯৪ রান করে দলকে বিশাল পুঁজি পেতে সাহায্য করেছেন তিনি। লাহোরের সিটি ক্রিকেট গ্রাউন্ড স্টেডিয়ামে আজ টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। শুরুটা ভালো হয়নি। ইশমা তানজিম বিদায় নেন দুই অঙ্কে পা রাখার আগেই। তবে ফারজানা হকের সঙ্গে

শারমিনের ১০৪ রানের জুটি সে ধাক্কাটা সামাল দেয়। ৮২ বলে ৫৩ রান করে ফারজানা ফেরেন এরপর। বাংলাদেশ এরপর আর হোঁচট খায়নি। তৃতীয় উইকেট জুটিতে ১৩৮ বলে ১৫২ রান যোগ করেন নিগার আর শারমিন। তাতেই বাংলাদেশ বিশাল পুঁজি পেয়ে যায়। ইনিংসের শেষ বলে আউট হন নিগার, তার ঠিক আগেই সেঞ্চুরির দেখা পেয়ে গিয়েছিলেন তিনি। ৭৯ বলে সেঞ্চুরি করে তিনি পেয়ে গেছেন বাংলাদেশের ইতিহাসের দ্রুততম সেঞ্চুরি। তাতে বাংলাদেশও পেয়ে যায় তাদের ইতিহাসের সবচেয়ে বড় পুঁজি। এর আগে বাংলাদেশের সবচেয়ে বড় স্কোর ছিল ২৫২ রান। ২০২৪ সালের নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে এ রেকর্ড গড়েছিল দলটা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্থানীয় নির্বাচনে সমঝোতার আহ্বান মামুনুল হকের আইওএস ও অ্যান্ড্রয়েডে স্বতন্ত্র শপিং অ্যাপ আনল টিকটক বৃষ্টির সময় পড়ার দোয়া ও এর ফজিলত অনলাইনে চাঁদপুরের ইলিশ বিক্রিতে লাইসেন্স বাধ্যতামূলক নিউগিনি প্রপার্টিজে ফের হামলা ও ভাঙচুর, গ্রেপ্তার ১৪ সুরের মূর্ছনায় মুখর মানিক মিয়া অ্যাভিনিউ ইসলামাবাদে পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সাত ব্যান্ডের মিলনমেলা, রাত ১০টায় মঞ্চে জেমস ইতালির পররাষ্ট্রমন্ত্রীর তথ্য ফাঁসে রাশিয়ার দিকে সন্দেহের আঙুল ৩১ ডিসেম্বরের মধ্যে নাগরিকত্ব সমস্যার সমাধান: শুভেন্দু অধিকারী নূর আলম ও আদম, দুই ভিন্ন পথের মানুষ বন্ধ এলএনজি টার্মিনাল পুনরায় চালু, গ্যাস সরবরাহ বাড়ছে পাঠ্যবইয়ের কাগজে টনপ্রতি ২২ হাজার টাকার কারসাজি: সিন্ডিকেট হাতিয়ে নিল ৫৫ কোটি টাকা শতাধিক খাম্বা রেখেই সড়কের ৯৫% সম্পন্ন, উদ্বোধনের আগে আবার কাটতে হবে রাস্তা? শহিদ ধীরেন্দ্রনাথের বাড়ির সাইনবোর্ড ভাঙচুর এনসিপির: মুক্তিযুদ্ধের ইতিহাস-ঐতিহ্য নিয়ে হঠাৎ তাদের এই দরদের নেপথ্যে কী? সিলেট হৃদয়ের মহাকাব্যিক ২৪২*, অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশের লিড আরেক দফা বাড়ল সবধরনের চালের দাম দেশে এলপিজির মোট চাহিদার ৮৫ শতাংশই মার্কিন যুক্তরাষ্ট্রের একক দখলে জিয়ার ছবিহীন ব্যানার, বঙ্গবন্ধুকে ‘জাতির পিতা’ আখ্যা: পরে স্কচটেপ দিয়ে জিয়ার ছবি লাগিয়ে অনুষ্ঠান সুনামগঞ্জে ৭ নভেম্বরের অনুষ্ঠান উপলক্ষে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ