নাহিদকে মিথ্যাবাদী বললেন রাশেদ খান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ মে, ২০২৫

আরও খবর

মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে

ডাকাতি মামলায় বিএনপির ৯ নেতাকর্মী কারাগারে

৩ লাখের মুলা ঝুলিয়ে অসহায় পরিবারের হাতে ৭০০ টাকা দিয়ে নাসির-সারজিসের ফুটেজ খাওয়া, নিন্দা সাধারণের

পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতার ওপর ছাত্রদল-শিবিরের মবের পর পুলিশে সোপর্দ, পুলিশের প্রতি ধিক্কার শিক্ষার্থীদের

তুরাগে আওয়ামী লীগের ৩ কর্মীর লাশ উদ্ধার: পরিবারের দাবি রাজনৈতিক হত্যাকাণ্ড, সরকারের ‘না’

প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার

তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ

নাহিদকে মিথ্যাবাদী বললেন রাশেদ খান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ মে, ২০২৫ |
দুই উপদেষ্টার প্রসঙ্গে নাহিদ ইসলাম আজকে চরম মিথ্যা কথা বলেছেন বলে দাবি করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। শনিবার (২৪ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক পোস্টে তিনি এ কথা বলেন। পোস্টে রাশেদ খান বলেন, নাহিদ ইসলামকে গণঅভ্যুত্থানের নায়ক হিসেবে খুবই পছন্দ করি। কিন্তু আজকে সে চরম একটা মিথ্যা কথা বললো। তার দলের লোকও জানে যে, নাহিদ আজকে প্রকাশ্যে মিথ্যার আশ্রয় নিয়েছেন। সংবাদ সম্মেলনের সময় যারা পাশে বসেছিলো, তারাও বিষয়টা জানেন। দুই ছাত্র উপদেষ্টার সঙ্গে এনসিপির শতভাগ সম্পর্ক আছে। তিনি বলেন, এনসিপি গঠনের সমস্ত প্রক্রিয়ায় নাহিদ ইসলাম (উপদেষ্টা থাকাকালীন সময়ে), মাহফুজ আলম ও আসিফ মাহমুদ জড়িত ছিলো। তাদের দল গঠনের

অধিকাংশ পলিসি আলোচনা হয়েছে মন্ত্রী পাড়ায় নাহিদ ইসলামের বাসায়। সরকার ও প্রশাসন, গোয়েন্দা সংস্থার কাছে সব তথ্য আছে। উপদেষ্টা পদে থেকে দল গঠনের প্রক্রিয়ায় যুক্ত হয়ে তিনজনই শপথ লঙ্ঘন করেছে। নাহিদ ইসলামের কাছে সত্য কথা প্রত্যাশা করে গণঅধিকার পরিষদের এই নেতা বলেন, সত্য সবসময় সুন্দর। নাহিদ ইসলাম এই দু’জন ছাত্র উপদেষ্টা বিতর্কের মুখোমুখি পড়ায় যেভাবে তাদের ডিনাই (অবজ্ঞা) করলো, এটা অত্যন্ত দুঃখজনক। হয়তো ভবিষ্যতে আরও কতজনকে অস্বীকার করা হবে, এখনই বলা মুশকিল। এমনকি আমাদের দলের থেকে কতিপয় লোককে ভাগিয়ে নিতে আসিফ মাহমুদ নিজে তাদেরকে কল করেছে, তাদের সাথে বৈঠক করেছে, মেসেজ করেছে। আমি গণঅভ্যুত্থান নায়ক হিসেবে নাহিদ ইসলামের থেকে সবসময় সত্য কথা

প্রত্যাশা করি। সত্য সবসময় সুন্দর। মিথ্যার আশ্রয় নেওয়া মেনে নিতে পারলাম না। তিনি আরও বলেন, আমি নাহিদ ইসলামকে পরামর্শ দিবো, সত্যকে আঁকড়ে ধরে নতুন রাজনৈতিক বন্দোবস্তের পথে অগ্রসর হওয়ার জন্য। আমার এই বক্তব্যের সত্যতার জন্য যেকোন চ্যালেঞ্জ গ্রহণ করতে আমি প্রস্তুত। আমার বক্তব্য শতভাগ সত্য।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নরওয়ে ম্যাচের আগে ব্রাজিলের বড় ধাক্কা: ইনজুরিতে পাকেতা গভীর রাতে নারীসহ আপত্তিকর অবস্থায় আটক যুবদল সভাপতিকে উত্তম-মধ্যম, দল থেকেও বহিষ্কার মার্কিন চুক্তি ও স্বার্থরক্ষায় সাধারণ মানুষের নাভিশ্বাস: আন্তর্জাতিক বাজার দরের চেয়ে উচ্চমূল্যে গম আমদানির অনুমোদন জুনে সারাদেশে ৩৩৩ নারী-কন্যাশিশু নির্যাতিত: শীর্ষে ধর্ষণ ও ধর্ষণ-সংশ্লিষ্ট সহিংসতা সম্পত্তির বিরোধ থেকে ব্যক্তিগত দ্বন্দ্ব, উচিৎ শিক্ষা দিতে সবার নামে জুলাই মামলা: আছেন ভূমিমন্ত্রী জাবেদসহ আওয়ামী নেতারাও বিধবা নারীর টাকা নিয়ে উধাও ইসলামী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী সমন্বয়ক বাঁধন “আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা আমি সমর্থন করি না”, সাক্ষাৎকারে এম সাখাওয়াত হোসেন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বিএনপির হজম করা কঠিন হবে, অকল্পনীয় অনেক ব্যাপার ঘটতে পারে: সাবির মুস্তাফা দরিদ্র ছাত্রের বরাদ্দ সাইকেল নাতনিকে, ধরা পড়ে ফেরত জামায়াত নেতার: ছাগল-ফুটবল-সেলাই মেশিনও লোপাট মবসন্ত্রাস ও চাঁদাবাজিতে হাসনাতই সেরা: অনুসন্ধানে উঠে এলো মুখোশের আড়ালের চিত্র এই সংসদ একটি পরাশক্তির মধ্যস্থতায় গড়ে ওঠা আন্ডারস্ট্যান্ডিংয়ের সংসদ: জমিয়ত নেতা ইউসুফী বান্দরবানে কেএনএফ ক্যাম্পে সেনা-জেএসএস যৌথ হামলা, রক্তক্ষয়ী সংঘর্ষে ৪ সেনা নিহতের দাবি সাংবাদিক এনায়েত শাওনকে হুমকি, নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের গভীর উদ্বেগ ও নিন্দা হাজারীবাগে বাথরুমের সিলিংয়ে থানা লুটের শটগান: ভাড়াটিয়াদের বিষয়ে খোঁজ নিচ্ছে পুলিশ পোশাক খাতে বেড়েই চলেছে সংকট: আরও এক কারখানা বন্ধ, ঈদের পরে লাখো শ্রমিক ছাঁটাই চবিতে মধ্যরাতে ছাত্রদল ও ব্রাহ্মণবাড়িয়ার ছাত্রদের মারামারিতে প্রক্টর লাঞ্ছিত, সাংবাদিক হেনস্তা চট্টগ্রামে প্রকাশ্য দিবালোকে পিঠে গুলি করে যুবককে হত্যা, ধোঁয়াশায় পুলিশ “জুলাই আন্দোলন আমার জীবনের সবচেয়ে বাজে সিদ্ধান্ত!”—সমন্বয়কের তীব্র অনুশোচনা ১ লাখ টাকা চাঁদা না দেওয়ায় পটিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম জুনে ৮ মাসের সর্বনিম্ন রেমিট্যান্স, অর্থবছরে প্রবৃদ্ধি ১৭.৩ শতাংশ