নাসার রেকর্ড করা মহাকাশীয় শব্দ কি ফেরেশতাদের জিকির? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ জানুয়ারি, ২০২৫

নাসার রেকর্ড করা মহাকাশীয় শব্দ কি ফেরেশতাদের জিকির?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ জানুয়ারি, ২০২৫ |
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা সম্প্রতি মহাকাশে প্রথমবারের মতো শব্দ রেকর্ড করেছে। এটি বিজ্ঞানের জন্য একটি বড় অগ্রগতি, কারণ এতদিন ধারণা করা হতো, মহাকাশ বায়ুশূন্য হওয়ায় সেখানে শব্দের অস্তিত্ব নেই। নাসার মতে, মহাকাশে বিভিন্ন কণা ও নক্ষত্রের বিকিরণ থেকে যে কম্পন বা ইলেক্ট্রো-ম্যাগনেটিক তরঙ্গ সৃষ্টি হয়, তা বিশেষ সরঞ্জামের মাধ্যমে শব্দতরঙ্গে রূপান্তরিত করা সম্ভব হয়েছে। নাসার "আওয়ার ইউনিভার্স ইজ নট সাইলেন্ট" শীর্ষক প্রতিবেদনে এই বিষয়টি বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে। তবে এই বৈজ্ঞানিক আবিষ্কার নিয়ে ধর্মীয় ব্যাখ্যাও উঠে এসেছে। খ্রিস্টান এক গবেষক এই শব্দকে তাদের ধর্মীয় সংগীতের মতো মনে করেছেন। এর ভিত্তিতে কিছু ব্যক্তি এবং মিডিয়া নাসার রেকর্ড করা শব্দকে আসমানে ফেরেশতাদের জিকিরের

আওয়াজ হিসেবে উপস্থাপন করছেন। এ নিয়ে বাংলাদেশের দুই গবেষক আলেম তাদের মতামত জানিয়েছেন। মাসিক মদিনার সম্পাদক মাওলানা খালেদুজ্জামান বলেন, "হাদিস ও কোরআনে ফেরেশতাদের জিকিরের কথা উল্লেখ থাকলেও নাসার রেকর্ড করা শব্দকে নিশ্চিতভাবে তা বলা সম্ভব নয়। এটি হতে পারে, আবার নাও হতে পারে।" তিনি আরও যোগ করেন, এ ধরনের দাবি করার আগে বিষয়টির নিশ্চিত ব্যাখ্যা থাকা প্রয়োজন। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. এবিএম হিজবুল্লাহ বলেন, "নাসার আবিষ্কারকে ফেরেশতাদের জিকির বলা বোধগম্য নয়। এটি ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।" গবেষকরা মনে করেন, মহাকাশে শব্দ রেকর্ডের বিষয়টি একটি বৈজ্ঞানিক অগ্রগতি হিসেবে বিবেচনা করা উচিত।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কামরুল হাসান বেঁচে থাকলে ড. ইউনূসকে ‘বিশ্ব বাটপার’ উপাধি দিতেন: আনিস আলমগীর রাতে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, বিপাকে যেসব জেলা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব শুধু ঈদের দিন বন্ধ থাকবে মেট্রো রেল জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন আর নেই অল্পের জন্য প্রাণে বেঁচে যান মোজতবা খামেনি, অডিও ফাঁস পদত্যাগ করেছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান চীনে আল্ট্রা-ট্রেইল শিয়ামেনে অংশ নিলেন ইমামুর রহমান ১০০ দেশ ভ্রমণের লক্ষ্য তরুণ তুর্কী শাকিব উদ্দিনের বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টে আবেদন বিএনপি ক্ষমতা নিলেই দেশে শুরু হয় ধর্ষণের মহোৎসব হরিলুট বাধা দিলেই তাণ্ডব চালায় বিএনপির নেতা-কর্মীরা আবারো সংকটে জাতি, আবারো তিনিই প্রেরণা বঙ্গবন্ধু ও বাঙালি জাতি: ১৬ মার্চ আলোচনার টেবিলে অধিকার ও চূড়ান্ত ফয়সালার ক্ষণ রায়েরবাজার থেকে মিরপুর: মেধাশূন্য করার সেই নীল নকশা বিএনপি নেতাদের দৃষ্টিতে ‘অপ্রয়োজনীয়’ রূপপুর বিদ্যুৎ কেন্দ্রই এখন সংকটে সরকারের শেষ ভরসা বিএনপি সরকারের এক মাসেই আন্তর্জাতিক সংস্থার চাপ: মানবাধিকার ইস্যুতে তারেক রহমানকে কড়া বার্তা ৯ আন্তর্জাতিক সংস্থার মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু: ইতিহাসের আয়নায় আমাদের পরিচয়, আত্মমর্যাদা ও অস্তিত্বের প্রতীক জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আওয়ামী লীগ সভাপতি-বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বাণী ডিজেলের পর এবার এলো ১৬ হাজার মেট্রিক টন ভারতীয় চাল, নামল মোংলায়