নাসরুল্লাহ হত্যা: করণীয় ঠিক করতে ইরানের সংসদে রুদ্ধদ্বার আলোচনা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ সেপ্টেম্বর, ২০২৪

নাসরুল্লাহ হত্যা: করণীয় ঠিক করতে ইরানের সংসদে রুদ্ধদ্বার আলোচনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ সেপ্টেম্বর, ২০২৪ |
নাসরুল্লাহ হত্যা: করণীয় ঠিক করতে ইরানের সংসদে রুদ্ধদ্বার আলোচনা লেবাননের সশস্ত্রসংগঠন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ হত্যাকাণ্ডে করণীয় ঠিক করতে রুদ্ধদ্বার বৈঠক হয়েছে ইরানের সংসদে। শুক্রবার বৈরুতে ইসরাইলের নজিরবিহীন বোমা হামলার মুখে নাসরুল্লাহর মৃত্যু হয়। রোববার ইরানের মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, ইসরাইলের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাতে ইরানের পার্লামেন্ট চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য বেশ কিছু প্রস্তাবনাগুলোর সাথে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল (এসএনএসসি) এর কাছে উপস্থাপন করবে। মেহর নিউজের প্রতিবেদনের আরো বলা হয়েছে, বৈরুতে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহতের জেরে ইরানের সংসদে রুদ্ধদ্বার অধিবেশন চলে। অধিবেশন চলাকালীন, ইরানের আইনপ্রণেতারা মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। ইরানের সিনিয়র আইনপ্রণেতা আহমেদ নাদেরি জানিয়েছে, ‘শহীদ নাসরুল্লাহ এবং অন্যান্য প্রতিরোধ

কমান্ডারদের হত্যার মাত্রা তদন্তের জন্য আজ (শনিবার) সংসদে রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে, আইন প্রণেতারা কীভাবে প্রতিশোধ নেওয়া যায় এবং ইসরাইলি শাসকদের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানানো নিয়ে পরামর্শ করেন’। তিনি বলেন, ‘সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল ইসরাইলের অপরাধের বিরুদ্ধে সর্বোত্তম পদক্ষেপ বেছে নেওয়ার উপায় নিয়ে আলোচনা করবে’। গত জুলাইয়ে নিজেদের মাটিতে হামাস নেতা ইসমাইল হানিয়ার মৃত্যুর প্রতিশোধ এখনো নিতে পারেনি মাসুদ পেজেকশিয়ান সরকার। হানিয়ার মৃত্যুশোক কাটিয়ে উঠতে না উঠতে এরমধ্যে হাসান নাসরুল্লাহর মৃত্যু তাদের গভীর সংকটে ফেলেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিনামূল্যের প্রাথমিক শিক্ষায় যুক্ত হলো পরীক্ষা ফি — গরিব শিক্ষার্থীদের ঝরে পড়ার আশঙ্কা সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার ধীপ্রার মৃত্যুর জন্য দায়ী ও হত্যা ধামাচাপা দেওয়া কুশীলবদের দেশ ছাড়ার চেষ্টা শিশু ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার খুলনায় মসজিদে ঢুকে অস্ত্রধারীদের গুলি: আইএসআই-এর ফর্মুলায় পাকিস্তানের পথে হাঁটছে বাংলাদেশ? কাজ না করেই ১২ কোটি টাকা তুলে নিল ঠিকাদার, জড়িত এলজিইডির দুই প্রকৌশলী আজ আন্তর্জাতিক গোসল দিবস তুরস্কের সোনালী প্রজন্মকে স্তব্ধ করে জিতল অস্ট্রেলিয়া ‘মনোবল হারালে চলবে না’, মরক্কোর সঙ্গে ড্রয়ের পর ব্রাজিল কোচ ছাত্রলীগ নেতা দেশে ফিরেছেন ভেবে চট্টগ্রামে জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে পেটালো পুলিশ দিনাজপুরে মাথায় কাফনের কাপড় বেঁধে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল দুধ দিয়ে গোসল করে দল ত্যাগ করলেন জামায়াতের গুপ্ত কর্মী তারেক নানা অজুহাতে সাধারণ কৃষকদের ধান ফেরত, প্রভাবশালীদের নিম্নমানের ধান কিনছে সরকার দীর্ঘ সাক্ষাৎকারে শেখ হাসিনা: ক্ষমতা গুরুত্বপূর্ণ নয়, তবে জনগণের প্রতি নিজের দায়বদ্ধতা উপেক্ষা করতে পারি না বগুড়ায় একরাতে তিন মন্দিরে প্রতিমা ভাংচুর, জড়িতদের পরিচয় অজানা রাজপথে সন্তানের সাথে মিছিলে মা, ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় ‘যুদ্ধবিরতি’র পরেও থামছে না হত্যা — গাজায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ৯৮৩ ২৭ কোটি থেকে বাড়িয়ে ১,০৮১ কোটির বরাদ্দ: ইমাম-মুয়াজ্জিনের জীবন বদলাবে, নাকি ভোটের মাঠ গরম হবে? ফায়ার স্টেশনের ভেতরে বহিরাগত নারী এনে আপত্তিকর নাচ-গানের আসর স্টেশন অফিসারের রাউজানে প্রকাশ্যে যুবদল নেতাকে গুলি করে হত্যা, দলীয় কোন্দলকে দুষছেন কর্মীরা