নাসরুল্লাহ হত্যায় তদন্তের মুখে কুদস ফোর্স প্রধান ইসমাইল কানি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ অক্টোবর, ২০২৪

নাসরুল্লাহ হত্যায় তদন্তের মুখে কুদস ফোর্স প্রধান ইসমাইল কানি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ অক্টোবর, ২০২৪ |
ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের (আইআরজিসি) কুদস ফোর্সের প্রধান ইসমাইল কানি বর্তমানে কঠোর নিরাপত্তার মধ্যে আছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে বিভিন্ন সূত্র। ইসরাইলের সাম্প্রতিক বিমান হামলায় হিজবুল্লাহ নেতা সাইয়েদ হাসান নাসরুল্লাহ নিহতের পর ইরান বড় ধরনের নিরাপত্তা লঙ্ঘনের বিষয়ে গভীর তদন্ত শুরু করেছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) মিডল ইস্ট আইয়ের এক বিশেষ প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদন অনুসারে, গত ২৭ সেপ্টেম্বর ইসরাইলি বিমান হামলায় হিজবুল্লাহর শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহ নিহত হন। যা ছিল ইসরাইল বিরোধী জোট ‘অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স’ বা প্রতিরোধ অক্ষের জন্য এক বড় ধাক্কা। এ ঘটনার পর থেকেই ইরান সরকার সন্দেহ করছে যে, তাদের নিজেদের নিরাপত্তা ব্যবস্থার

মধ্যেই বড় ধরনের ফাঁকফোকর রয়েছে। ওই হামলার পেছনে ইসরাইল কীভাবে হিজবুল্লাহর শীর্ষ নেতৃত্বের গতিবিধি এবং অবস্থান নির্ধারণ করতে সক্ষম হলো, তা নিয়েই গভীর অনুসন্ধান চলছে। ইসমাইল কানি, যিনি ২০২০ সালে মার্কিন ড্রোন হামলায় নিহত কুদস ফোর্সের সাবেক প্রধান কাসেম সোলাইমানির স্থলাভিষিক্ত হন। নাসরুল্লাহর হত্যার ঘটনার পর থেকে তিনি লেবাননেই অবস্থান করছিলেন। তবে সম্প্রতি তার সঙ্গে দুই দিনের জন্য যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর থেকেই গুঞ্জন ওঠে যে, তিনি আহত বা নিহত হয়েছেন। তবে ইরানের সূত্র জানায় যে, ইসমাইল কানি সুস্থ আছেন এবং হামলার শিকার হননি। এ নিয়ে বাগদাদ, তেহরান এবং বৈরুতের ১০টি সূত্র মিডল ইস্ট আইকে নিশ্চিত করেছে যে, কানি ও তার

টিম নজরদারির মধ্যে আছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই সূত্রগুলোর মধ্যে শিয়া নেতারা এবং হিজবুল্লাহ ও আইআরজিসির ঘনিষ্ঠ ব্যক্তিরাও রয়েছেন। ধারণা করা হচ্ছে, ইসরাইলি হামলায় হিজবুল্লাহর সামরিক শীর্ষ নেতৃত্বের একটি বড় অংশ ধ্বংস হওয়ার পর, ইরানের নিরাপত্তা ব্যবস্থা সন্দেহের মুখে পড়েছে। গত ৪ অক্টোবর আরেকটি ইসরাইলি বিমান হামলায় হিজবুল্লাহর শূরা কাউন্সিলের বৈঠকে অংশ নেওয়া হাশেম সাফিয়েদ্দিনসহ বেশ কয়েকজন শীর্ষ নেতা নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ওই বৈঠকে ইসমাইল কানিও উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু তিনি শেষ মুহূর্তে তার অংশগ্রহণ বাতিল করেন। সূত্র জানিয়েছে, ইরানি কর্তৃপক্ষের মধ্যে ব্যাপক সন্দেহ তৈরি হয়েছে যে, তাদের নিজেদের নিরাপত্তা ব্যবস্থা ইসরাইলি গোয়েন্দাদের দ্বারা ফাঁস হয়েছে। বিশেষ

করে কুদস ফোর্সের লেবানন-সংক্রান্ত ইউনিটগুলোতে এই সন্দেহ আরও প্রবল। এসব ঘটনায় ইরানে নিরাপত্তা ব্যবস্থায় যে বড় ধরনের ফাঁকফোকর রয়েছে তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। এ বিষয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সরাসরি তত্ত্বাবধানে তদন্ত পরিচালিত হচ্ছে। তদন্ত এখনও চলমান এবং ইরান এই ফাঁকফোকরের উৎস সঠিকভাবে চিহ্নিত করার চেষ্টা করছে। এদিকে কানির বর্তমান অবস্থান নিয়ে কিছুটা বিভ্রান্তি থাকলেও ধারণা করা হচ্ছে যে, তিনি এখন তেহরানে অথবা এখনও লেবাননে অবস্থান করছেন। এই ঘটনার পর ইরান তার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কঠোর তদন্ত চালাচ্ছে এবং শীর্ষ নেতাদের মধ্যে বিশ্বাসঘাতকতা বা নিরাপত্তা লঙ্ঘন হয়েছে কিনা, তা খুঁজে বের করার চেষ্টা করছে।সূত্র: মিডল ইস্ট আই

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল বিশ্বজুড়ে মার্কিন ভিসা সাক্ষাৎকার স্থগিত সেপ্টেম্বরের শুরুতেই মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, জানা গেল গেজেট জারির সম্ভাব্য সময় ই-রিটার্নে পরিবর্তন: জেনে নিন দুই চাকরির আয় দেখানোর সহজ উপায় বাবার টাকা চুরি করে প্রেমিকার সঙ্গে রিসোর্টে রাতযাপন, আইফোন উপহার চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবীর জুলুসে লাখো মানুষের ঢল অত্যাবশ্যকীয় ওষুধের ৬০ শতাংশের উৎপাদন বন্ধ, ধ্বংসের দ্বারপ্রান্তে একসময়ের রপ্তানিমুখী ওষুধ শিল্প রংপুরে শিক্ষক পরিবার হত্যাঃ বিস্ফোরক তথ্য ফাঁসের পরে বিতর্কিত পুলিশ কমিশনার মাবুদকে সরালো সরকার বাংলাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ, কমনওয়েলথ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের নিন্দা পুলিশের গল্পের চিত্রনাট্য ভালো, তবে পাগলেও বিশ্বাস করবে না: শিক্ষক-মহিলা পরিষদ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নাগরিকত্বের প্রশ্নে জবাব না দিয়ে ‘সাংবাদিকদের আক্রমণ’ উদ্বেগজনকঃ টিআইবি ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই পুলিশের প্রধান দায়িত্ব আওয়ামী লীগের মিছিল ঠেকানো: ব্যর্থ হলেই মিলছে বদলির শাস্তি ইউনূস সরকারের বাতিল করা বিদ্যুৎ প্রকল্পগুলো আবার শূন্য থেকে শুরু বিএনপি’রঃ গত দুইবছরে গ্রিডে যুক্ত হয়নি এক ইউনিট বিদ্যুৎ চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ? মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি মানবিক ও বিবেকবান বাঙালিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো ও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা