ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
নিখোঁজ ভারতীয় যুদ্ধবিমান
ইরাকে ৩ বাংলাদেশির মৃত্যু
রক্তে রাঙানো ৫ই মার্চ: বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতার মহড়া
খলিলের স্বীকারোক্তি: বিএনপি-জামায়াতের সমর্থনেই আমেরিকার সঙ্গে দেশবিরোধী চুক্তি
স্বরাষ্ট্র মন্ত্রণালয়: বিএনপির জোকার রিজার্ভেশন ল্যাবরেটরি
ড. মোমেন ও অবৈধ ইউনুস–বাংলাদেশ বিমানের ধ্বংসের নেপথ্য
যুদ্ধের আগুনে দেশের অর্থনীতি জ্বলতে পারে
নারীর নিরাপত্তা ও সাইবার সুরক্ষার দাবিতে এনসিপির বিক্ষোভ শনিবার
সাম্প্রতিক সময়ে দেশজুড়ে নারীদের প্রতি সংঘটিত ধারাবাহিক সহিংসতা, নিপীড়ন ও সাইবার হয়রানির প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিক্ষোভ সমাবেশের আয়োজন করছে। শনিবার বিকাল ৪টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে।
এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে দেশজুড়ে নারীদের প্রতি সংঘটিত ধারাবাহিক সহিংসতা, নিপীড়ন ও সাইবার হয়রানির ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আন্তর্জাতিক নারী দিবস ২০২৫-এ ন্যাশনাল সিটিজেন পার্টি-এনসিপি জনপরিসরে নারীর নিরাপত্তা ও সাইবার সুরক্ষার দাবিতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করছে।
বিক্ষোভ সমাবেশে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা
শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার চৌধুরী নিভা প্রমুখ উপস্থিত থাকবেন।
শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার চৌধুরী নিভা প্রমুখ উপস্থিত থাকবেন।



