নারায়ণগঞ্জে শেখ হাসিনা ও শামীম ওসমানসহ ৬১ জনের নামে হত্যাচেষ্টা মামলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ নভেম্বর, ২০২৪

আরও খবর

নারায়ণগঞ্জে শেখ হাসিনা ও শামীম ওসমানসহ ৬১ জনের নামে হত্যাচেষ্টা মামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ নভেম্বর, ২০২৪ |
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছাত্র-জনতার আন্দোলনের সময় মুরসালিন আলম (২২) নামে এক যুবক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে ৬১ জনের নামে হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়াও অজ্ঞাতপরিচয় আরো ১৫০-২০০ জনকে আসামী করা হয়েছে। বৃহস্পতিবার রাতে আদালতের নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি রুজু করা হয়। এর আগে ভুক্তভোগীর বাবা মো. শাহ আলম নারায়ণগঞ্জ আদালতে মামলার আবেদন করেন। শুক্রবার সন্ধ্যায় মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন বলেন, আদালতের নির্দেশে মামলাটি রুজু করা হয়েছে। মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (৬০), সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (৬০), সাবেক বস্ত্র ও

পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক (৬০), আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ (৬০), সাবেক এমপি শামীম ওসমান (৫৫), শামীম ওসমানের বড় ভাই সাবেক এমপি সেলিম ওসমান (৬০) ও সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ (৫০)। মামলার সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই বৃহস্পতিবার বেলা ১২টার দিকে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি বাসস্ট্যান্ড এলাকায় ছাত্র-জনতার সাথে সড়কে অবস্থান করছিল মুরসালিন আলম। এ সময় সন্ত্রাসীদের গুলিতে মুরসালিনের কোমড় এবং দুই পায়ে বিদ্ধ হয়ে রক্তাক্ত জখম হয়। একটি গুলি মাংসপেশির এক পাশে লেগে অন্য পাশ দিয়ে বের হয়ে যায় বলে বিবরণে উল্লেখ করা হয়। এ সময় আরও দশ থেকে পনেরো জন গুলিবিদ্ধ

হয় বলে বর্ণনাতে উল্লেখ করা হয়। পরে আহত মুরসালিনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরে সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়। আহত মুরসালিন এখনো সিএমএইচে চিকিৎসাধীন আছে বলে মামলাতে উল্লেখ করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যশোরে নিখোঁজের দুই দিন পরে ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার: বিএনপি কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আমাদের কাফেলা মদিনা থেকে ঘুরে আমেরিকার দিকে চলে গেছে: ইআবা নেতা ফয়জুল করিম বিদ্যুৎ-জ্বালানি খাত সামলাতে হিমশিম খাচ্ছে বিএনপি সরকার: ভারতের পদাঙ্ক অনুসরণে উত্তরণের চিন্তা সিরাজগঞ্জে কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু, পরিবারের দাবি সুপরিকল্পিত হত্যা গোপালগঞ্জে ভারী পেপার ওয়েট ছুড়ে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক! অপহরণ-হত্যাচেষ্টা, ফটিকছড়ি জামায়াত আমির-সেক্রেটারিসহ ১০ নেতার বিরুদ্ধে মামলা রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন: সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি দেশে ফিরছেন স্পিকার প্রোফাইল লাল করা নিয়ে জুলাই-আগস্টের রাজনীতি এবং বর্তমান বাস্তবতা আওয়ামী লীগের ‘১.৫ ট্রিলিয়ন অর্থনীতি’র লক্ষ্যমাত্রা বিএনপি আমলে নামল ১ ট্রিলিয়নে, সময়ও বাড়ল ১০ বছর ছাত্রী হলের ওয়াশরুমের গোপন ভিডিও করা ক্যান্টিনকর্মী আটক, বিক্ষোভে উত্তাল খুবি তরুণদের মার্কিন বাণিজ্য চুক্তির পক্ষে টানতে এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক! মালয়েশিয়ায় অসুস্থ প্রবাসীকে দেখতে হাসপাতালে বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধিদল পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর এমপি গাজী নজরুল এখন কোথায়? যন্তর মন্তর ও আশপাশের এলাকায় ইন্টারনেট বন্ধ করল সরকার, চরম ভোগান্তিতে মানুষ জনভোগান্তি না কমলে মেট্রোরেল নিয়ে কড়া সিদ্ধান্ত ভারতীয় সুপ্রিম কোর্টের যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া তেলের দাম বাড়ার প্রভাবে কমল স্বর্ণের দাম চ্যাম্পিয়ন দল কেন গোলপোস্টের জাল কেটে নেয়? উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষা শুরু ২৪ জুলাই