ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
সহসাই খুলছে না হরমুজ প্রণালি
সমুদ্রের গভীরে বিশাল স্বর্ণের খনির সন্ধান পেল চীন
২০ বছর একই লটারি নম্বরে ভাগ্য বদল, জিতলেন দেড় লাখ ডলার
হুথিদের হাতে মায়ুন দ্বীপের পতন: বাব আল-মান্দাব প্রণালীর নিয়ন্ত্রণ ইরান-সমর্থিত বিদ্রোহীদের হাতে
মোদি-শি বৈঠক: গালওয়ান-পরবর্তী সবচেয়ে গুরুত্বপূর্ণ ভারত-চীন সংলাপ
যুক্তরাষ্ট্রকে হুথিদের উপর হামলার অনুরোধ কোনঠাসা সৌদির: “তোমাদের যুদ্ধে পরামর্শ সহয়তা নিয়ে পাশে আছি” জবাব ট্রাম্পের
BRICS সম্মেলনের আগে নয়াদিল্লিতে পুতিন ও পেজেশকিয়ানের ডলার-বিরোধী বার্তা, মোদির নিরাপদ সমুদ্রপথের আহ্বান
নাইন-ইলেভেনের আগে ভারতও ছিল ওসামা বিন লাদেনের নিশানায়: সিআইএ প্রতিবেদন
নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হওয়া সেই ভয়াবহ নাইন-ইলেভেন হামলার ২৫ বছর পূর্তি উপলক্ষে ওসামা বিন লাদেন সম্পর্কিত একশ পাতারও বেশি গোপন নথি প্রকাশ করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ।
সত্তরটিরও বেশি প্রেসিডেন্সিয়াল ইন্টেলিজেন্স ব্রিফ সম্বলিত এই নথিগুলো থেকে জানা যায়, যুক্তরাষ্ট্র ছাড়াও ভারতের মতো দেশগুলোতে হামলার পরিকল্পনা ছিল আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের।
১৯৯৮ সালের আগস্ট মাসের একটি নথিতে দেখা যায়, লাদেন বিশ্বজুড়ে বড় ধরনের হামলার ছক কষছিলেন। ওই তালিকায় ভারতের নাম ছাড়াও পাকিস্তান, মিসর, কুয়েত, সৌদি আরব, ইয়েমেন, উগান্ডা এবং নাইজেরিয়ার কথা বলা হয়েছে।
যদিও নির্দিষ্ট কোনো স্থান বা হামলার সুনির্দিষ্ট তারিখ সেসময় উল্লেখ করা হয়নি, তবে অন্তত ষাটটি দেশে
ছড়িয়ে থাকা অনুসারীদের মাধ্যমে হামলা চালানোর সক্ষমতা তার ছিল। মার্কিন প্রশাসনের নথিপত্র ঘেঁটে দেখা যায়, ১৯৯৮ থেকে ২০০১ সালের মধ্যে তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও জর্জ ডব্লিউ বুশকে একাধিকবার বড় ধরনের সন্ত্রাসী হামলার বিষয়ে সতর্ক করেছিলেন গোয়েন্দারা। ইতিহাসের সেই কালো অধ্যায়ের আগের স্পর্শকাতর তথ্যগুলো জনসাধারণের সামনে আনতেই সিআইএ এই ফাইলগুলো উন্মুক্ত করেছে। সূত্র: এনডিটিভি।