নাইট ক্লাবে অভিযান, বাংলাদেশিসহ ৯৩ নারী-পুরুষ গ্রেফতার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ September, ২০২৪

নাইট ক্লাবে অভিযান, বাংলাদেশিসহ ৯৩ নারী-পুরুষ গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ September, ২০২৪ |
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে নাইট ক্লাবে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ৯৩ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। নির্মাণ শ্রমিক হিসাবে ওয়ার্ক পারমিট ব্যবহার করে মালয়েশিয়ায় প্রবেশ করলেও পরবর্তীতে বিনোদন কেন্দ্রে কাজ করতে দেখা যায় অনেককে। শুক্রবার দিবাগত রাতে মেনজালারার একটি বিনোদন কেন্দ্রে মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্টের (জেআইএম) পরিচালিত অভিযানে এসব তথ্য বেরিয়ে আসে। ডেপুটি ডিরেক্টর জেনারেল অব ইমিগ্রেশন (অপারেশনস) জাফরি এমবোক তাহা বলেন, পুত্রজায়া, পেরাক, কেলান্তান এবং পার্লিসের ৭০ জন ইমিগ্রেশন অফিসার শুক্রবার রাত ১০ টার দিকে মেনজালারা এবং বুকিত বিনতাং এর দুটি বিনোদন কেন্দ্রে একযোগে অভিযানে অংশ নেন। অভিযানে ৯৩ জন বিদেশিকে গ্রেফতার করা হয়। যাদের মধ্যে ৬২ জন থাই নারী ও একজন

থাই পুরুষ; ১০ জন ভিয়েতনামী নারী, ১১ জন চীনা অভিবাসী; পাঁচজন বাংলাদেশি পুরুষ; দুজন মিয়ানমারের পুরুষ এবং লাওস ও মঙ্গোলিয়ার একজন করে নারী এসময় গ্রেফতার হয়েছেন। অভিযান পরিচালনার পর গণমাধ্যমকে তিনি এ কথা বলেন। জাফরি বলেন, অভিযান চালানো দুটি বিনোদন কেন্দ্রের মোডাস অপারেন্ডি ছিল বিদেশিদের কাছে ১০০ থেকে ১০০০ রিংগিতের বিনিময়ে যৌন পরিসেবা দেওয়া। তিনি বলেন, প্রাথমিক পরিদর্শনের ভিত্তিতে দেখা গেছে গ্রেফতার হওয়া বেশিরভাগ বিদেশির পর্যটক হিসাবে ভিসা ছিল কিন্তু তাদের অধিকাংশেরই ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। গ্রেফতারকৃত সব বিদেশিকে ডকুমেন্টেশন প্রক্রিয়ার জন্য পুত্রজায়া ইমিগ্রেশন অফিসে নিয়ে যাওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেষ ৬ মিনিটের রোমাঞ্চে রোমাকে হারিয়ে রিয়ালের নাটকীয় জয় ছয় গোলের রোমাঞ্চকর লড়াইয়ে সিটিকে হারালো পিএসজি ধর্ম অবমাননার কথিত অভিযোগে হত্যার নেতৃত্বে ছিল জামায়াতের নেতাকর্মীরা, বাড়ি-হাসপাতালে দু’দফা মব হামলা বছরে ইসরায়েল থেকে প্রায় ৩ কোটি টাকার পণ্য আসছে বাংলাদেশে চার ম্যাচের নিষেধাজ্ঞায় ভিনিসিউস, টাইমিং নিয়ে ক্ষুব্ধ মরিনহো স্বল্পোন্নত দেশ (এলডিসি) তালিকা থেকে উত্তরণ: ৪০ দিন বাকি, সাধারণ পরিষদের রায়ের অপেক্ষায় বাংলাদেশ “তোমরা একা নও, এই দেশ তোমাদেরও”: দুর্গাপূজায় সংখ্যালঘুদের উদ্দেশে শেখ হাসিনার বার্তা; সম্প্রীতির ডাক পাকিস্তানে ট্রেনে নারী পর্যটকের মোজা-অন্তর্বাস শুঁকছে পুলিশ: “স্বাভাবিক কিনা?”, উঠেছে প্রশ্ন দিল্লি’তে হল্লাঃ আন্দোলনে অংশ নেয়ায় ইমরান খান-কে ভারত ছাড়ার নোটিশ; আজ প্রতীকী অনশন কর্মসূচি আম আদমি পার্টি’র সারকাণ্ডে কৃষকের পেটে লাথিঃ অবৈধ বিএনপি সিন্ডিকেটের নগ্ন স্বেচ্ছাচারের প্রমাণপত্র সারাদেশে মার্কিন রাষ্ট্রদূতদের অবাধ চলাফেরায় আপত্তি না থাকলেও ভারতীয় রাষ্ট্রদূতের চলাফেরায় উষ্মা বিপ্লবী পরিষদের নিম্ন প্রবৃদ্ধি ও উচ্চ মূল্যস্ফীতির ফাঁদে বাংলাদেশ, সামনে দীর্ঘ সংকট অপেক্ষমান জ্বালানির ভর্তুকি কমানো—মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চাপ দিচ্ছে আইএমএফ বাংলাদেশে মার্কিন পণ্যের দ্বার উন্মোচনে মেটা-ফেসবুকের শরণাপন্ন রাষ্ট্রদূত ক্রিস্টেনসন; বাংলাদেশ দ্বার খুলতে যাবে কার কাছে? নেত্রকোনায় বাড়িতে একা পেয়ে ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ, ৬৫ বছরের বৃদ্ধ পলাতক টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের মার্কিন চুক্তির খপ্পরে দেশের ওষুধশিল্প: ২০ টাকার ওষুধ হবে ৫০০, কাঁচামাল আমদানিতেও খড়গ মৌখিক তিরস্কার অপরাধ নয়, মব সৃষ্টি-প্রশ্রয় দিয়ে প্রতিহিংসাপরায়ণতা, রিসেট বাটন চেপে সব ধ্বংস করা অপরাধ: হ্যাঁ ইউনূস, আপনি অপরাধী ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে চিকিৎসাধীন যুবককে গণধোলাই দিয়ে হত্যা