নাইজেরিয়ায় পেট্রলের ট্যাংকার বিস্ফোরণে ৭০ জন নিহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ জানুয়ারি, ২০২৫

নাইজেরিয়ায় পেট্রলের ট্যাংকার বিস্ফোরণে ৭০ জন নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জানুয়ারি, ২০২৫ |
নাইজেরিয়ায় দুর্ঘটনাকবলিত জ্বালানিবাহী একটি ট্যাংকার থেকে পেট্রল সংগ্রহের সময় বিস্ফোরণে ৭০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার সকালে দেশটির রাজধানী আবুজা থেকে উত্তরাঞ্চলীয় শহর কাদুনার মধ্যে সংযোগকারী সড়কের ডিক্কো এলাকায় এ ঘটনা ঘটে। নাইজেরিয়ার নাইজার রাজ্যের ফেডারেল রোড সেফটি কর্পসের (এফআরএসসি) প্রধান কুমার সুকওয়াম বলেন, শনিবার সকাল ১০টার দিকে ডিক্কো এলাকায় ওই ট্যাংকার দুর্ঘটনার কবলে পড়ে। সেটিতে ৬০ হাজার লিটার পেট্রল ছিল। এখন পর্যন্ত বিস্ফোরণে ৭০ জন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্যাংকারটি থেকে লোকজন জ্বালানি সংগ্রহের সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। কুমার সুকওয়াম বলেন, নিহত বেশির ভাগ মানুষের শরীর এমনভাবে পুড়ে গেছে যে চেনার উপায় নেই। বর্তমানে ঘটনাস্থল পরিষ্কারের কাজ করছেন তারা। নাইজেরিয়ায় মারাত্মক

অর্থনৈতিক সংকট চলছে। এর মধ্যে গত ১৮ মাসে দেশটিতে জ্বালানি তেলের দাম পাঁচ গুণ বেড়েছে। এ মূল্যবৃদ্ধির কারণেই জীবনের ঝুঁকি নিয়ে অনেকে দুর্ঘটনাকবলিত ওই ট্যাংকার থেকে জ্বালানি সংগ্রহ করতে গিয়েছিলেন। ট্যাংকার বিস্ফোরণে নিহত হওয়ার ঘটনার পর এক বিবৃতি দিয়ে নাইজারের গভর্নর উমারু বাগো বলেছেন, ওই বিস্ফোরণ ছিল ‘উদ্বেগজনক, হৃদয়বিদারক ও দুর্ভাগ্যজনক’। তিনি আরও বলেন, নিহতের পাশাপাশি আরও অনেকের শরীর বিভিন্ন মাত্রায় পুড়ে গেছে। নাইজেরিয়া উত্তর আফ্রিকার সবচেয়ে বেশি জনবহুল দেশ। এর আগে গত অক্টোবরে দেশটির জিগাওয়া রাজ্যে একই ধরনের একটি ঘটনায় ১৭০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছিল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু বিশ্বকাপে ইংল্যান্ডকেই চ্যাম্পিয়ন দেখতে চায় ট্রাম্প প্রশাসন আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি! হালান্ডকে পাস না দেওয়ায় তীব্র অনলাইন হেনস্থার মুখে সোরলথ জামিনের পরও ১১ বছর পুরোনো এক হত্যা মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ আওয়ামী লীগের সাংসদ সেঁজুতি তিস্তার পানি বিপৎসীমা ছাড়াতে পারে ২০ সেন্টিমিটার, উত্তরাঞ্চলে বড় বন্যার শঙ্কা ‘চোরের দল’ লিখে সার্চ করলেই গুগলে আসছে আর্জেন্টিনার নাম! “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের ৫ আগস্ট ও শেখ হাসিনার ‘তৃতীয় পথ’: একটি কৌশলগত ও মানবিক মূল্যায়ন রাশেদ: বিএনপি পাহারা না দিলে এনসিপি নেতাদের গিলে ফেলত আওয়ামী লীগ যশোরে ৫ আগস্টের পর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী যুবদল নেতাকে কুপিয়ে হত্যা