‘নমরুদ-হিটলার ক্ষমতাচ্যুত হওয়ার পর ফেরেনি, আ.লীগও ফিরতে পারবে না’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ নভেম্বর, ২০২৪

‘নমরুদ-হিটলার ক্ষমতাচ্যুত হওয়ার পর ফেরেনি, আ.লীগও ফিরতে পারবে না’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ নভেম্বর, ২০২৪ |
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, হিটলার, নমরুদ, চেঙ্গিস খান, আইয়ুব খান এবং টিক্কা খান ক্ষমতাচ্যুত হওয়ার পর আর ফিরে আসতে পারেনি; আওয়ামী লীগও ফিরে আসতে পারবে না। তিনি আরও বলেছেন, বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করে যারা একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছিল, তারা আর কখনো ক্ষমতায় ফিরে আসতে পারবে না। তাছাড়া শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। এরা হলো পলাতক শক্তি। এই দুর্নীতিবাজ লুটেরা আর মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে না। তাই এরা আর ফিরে আসতে পারবে না। বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্র রুখে দাও’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা

বলেন অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। এ সভার আয়োজন করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট। গণফোরামের সহ-সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, আওয়ামী লীগ যুগে যুগে এ দেশের মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চেষ্টা করেছে। ছাত্র জনতার আন্দোলনে তাদেরকে মানুষ রুখে দিয়েছে। আজকে দেশ গড়ার সম্ভাবনা দ্বার উন্মোচিত হয়েছে। হিন্দু সম্প্রদায়ের অনেক দাবি হয়তো এই সরকার পূরণ করবে, বাকি দাবিগুলো আগামী দিনে রাজনৈতিক সরকার পূরণ করবে। তিনি আরও বলেন, বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে পরিচিত করার জন্য নানারকম ষড়যন্ত্র করেছিল আওয়ামী লীগ। প্রত্যেকটা ষড়যন্ত্রের মধ্যে আওয়ামী লীগ ও তার প্রশাসনের ইন্ধন আছে। কোথাও কোনো একটা ঘটনা হলেই বলত- জামায়াত-বিএনপি করেছে; কিন্তু

সব ঘটনার মধ্যে আওয়ামী লীগ ছিল। বর্তমান সরকার সব সাম্প্রদায়িক হামলা বিচার করতে বদ্ধপরিকর; কাজেই প্রত্যেকটি ঘটনায় সবাইকে মামলা করার আহ্বান জানান তিনি। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি বিজন কান্তি সরকারের সভাপতিত্বে ও সংগঠনের মহাসচিব এসএন তরুণ দে'র সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কবি আব্দুল হাই শিকদার, সাবেক সহ-সভাপতি আমিরুল ইসলাম কাগজী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপক সুকোমল বড়ুয়া,হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক সুশান্ত কুমার চক্রবর্তী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উপদেষ্টা অমলেন্দু দাস অপু, তপন চন্দ্র মজুমদার ও ভাইস-চেয়ারম্যান রমেশ দত্ত প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা মানুষ সুখী নারীকে সহ্য করতে পারে না: হানিয়া ২ বিভাগে বৃষ্টির আভাস পাসপোর্টের মেয়াদ শেষ হলে করণীয় কী? জেনে নিন রিনিউ করার নিয়ম অনলাইনে কিভাবে টিন সার্টিফিকেট করবেন শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ বিয়ে করছেন টেইলর সুইফট, অনুষ্ঠান হবে নিউইয়র্কে দেশে আজ সোনার ভরি কত