নবজাতকের গোড়ালির রক্ত পরীক্ষায় ধরা পড়বে ভবিষ্যতের রোগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ এপ্রিল, ২০২৫

নবজাতকের গোড়ালির রক্ত পরীক্ষায় ধরা পড়বে ভবিষ্যতের রোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ এপ্রিল, ২০২৫ |
নবজাতকের পায়ের গোড়ালির রক্ত পরীক্ষা করে ভবিষ্যৎ রোগ নির্ধারণ করা যায়। বিশ্বের অনেকে দেশে এমনটা হচ্ছে। প্রক্রিয়াটি বাংলাদেশে চালু করা গেলে নবজাতকদের অনেক রোগ থেকে মুক্ত রাখা সম্ভব হবে। বুধবার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) নবজাতকের ভবিষ্যৎ রোগ নির্ণয় ও সর্বাধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত বিষয়ে ‘সপ্তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনের’ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষজ্ঞরা এ কথা বলেন। শিশু চিকিৎসকদের সংগঠন ‘বাংলাদেশ নিওনেটাল ফোরাম’ (বিএনএফ) সম্মেলনের আয়োজন করেছে। বিএনএফ বাংলাদেশের নবজাতক বিশেষজ্ঞদের প্রতিনিধিত্ব করে। বিএনএফ সভাপতি অধ্যাপক ডা. মো. মনির হোসেন সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় অধ্যাপক এমকিউ. কে তালুকদার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএনএফ মহাসচিব অধ্যাপক ডা. সঞ্জয় কুমার দে।

বক্তব্য দেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা. মো. সারওয়ার বারী। দুই দিনব্যাপী শুরু হওয়া সপ্তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন আজ শেষ হবে। সম্মেলনে এবারের প্রতিপাদ্য ‘সুবিধা এবং বাড়িতে মানসম্পন্ন নবজাতক যত্ন: স্বাস্থ্যকর ভবিষ্যতের পথ’। সম্মেলনে সারাদেশ থেকে ৭২১ জন নবজাতক বিশেষজ্ঞ এবং চারজন বিদেশি বিশেষজ্ঞ তাদের বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন। বিশেষজ্ঞরা বলেন, ‘নবজাতকের পায়ের গোড়ালির রক্ত পরীক্ষা করে তার ভবিষ্যতের সম্ভাব্য রোগ ও স্বাস্থ্য ঝুঁকি জানা থাকলে সে অনুযায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়া সহজ হবে। সময়মতো চিকিৎসা শুরু করা যাবে। যা নবজাতকদের দুর্ভোগ লাঘবসহ পরিবারের আর্থিক সাশ্রয় হবে। সর্বোপরি নবজাতকদের সুন্দর স্বাস্থ্যবান সুখকর জীবন নিশ্চিত

হবে।’ উদ্বোধনী অনুষ্ঠানের পরে সম্মেলনে একটি পলিসি সেশন হয়। সেশনের প্রতিপাদ্য বিষয় ছিল ‘নবজাতকের পায়ের গোড়ালির রক্ত পরীক্ষা করে ভবিষ্যৎ রোগ নির্ধারণে বাংলাদেশের অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা’। সম্মেলনে ইউনিসেফের ডেপুটি বাংলাদেশ প্রতিনিধি এমা ব্রিগ্রাম, বিএনএফএর প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক নাজমুন নাহার ও বিএনএফ এর সহ-সভাপতি অধ্যাপক ডা. সুখময় কংস বণিক প্রমূখ বক্তব্য রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম অবসরের ইঙ্গিত দিলেন মার্তিনেজ? ভারতে অনুমোদন পেল ডেঙ্গু টিকা ‘মার্কিন-ইরান সংঘাতে জড়াতে অনিচ্ছুক ইসরাইল’ আরও ৪ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ৮০০ ছুঁই ছুঁই বন্যার্তদের পাশে দাঁড়াতে গাইবেন রুনা লায়লা বিশ্বকাপ ফাইনাল শেষের অনভিপ্রেত নাটকে কাঠগড়ায় আর্জেন্টিনা চাকরির সুপারিশ করা কিশোরীর সাথে অন্তরঙ্গ অবস্থায় ধৃত জামায়াত এমপি গাজী নজরুল, ৫০১-কান্ডের মতো “দ্বিতীয় স্ত্রী” দাবি জেলা জামায়াতের ঢাবিতে জুনিয়র শিক্ষার্থীকে মেরে গেস্টরুম নিতে রুমে ডাকলেন “মোস্ট সিনিয়র” ইতিহাসকে হারাতে পারবেন কি ট্রাম্প? ইরান যুদ্ধ থামানোর প্রতিশ্রুতি এখন অনিশ্চয়তায় ফিট শরীরেও লুকিয়ে থাকতে পারে উচ্চ কোলেস্টেরল অরক্ষিত আকাশ, নীরব কর্তৃপক্ষ