নতুন শাখা খোলার বিষয়ে কঠোর নীতিমালা বাংলাদেশ ব্যাংকের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ মে, ২০২৫

নতুন শাখা খোলার বিষয়ে কঠোর নীতিমালা বাংলাদেশ ব্যাংকের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ মে, ২০২৫ |
ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) ব্যবসা কেন্দ্র স্থাপন, সম্প্রসারণ, স্থানান্তর, ভাড়া ও ইজারার বিষয়ে একটি পূর্ণাঙ্গ এবং কঠোর নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নীতিমালার আওতায় এনবিএফআইগুলো এখন থেকে ব্যবসা সম্প্রসারণ সংক্রান্ত যেকোনো কার্যক্রম পরিচালনার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের অনুমোদন গ্রহণের পর তা কেন্দ্রীয় ব্যাংককে জানাতে হবে। এরপর কেন্দ্রীয় ব্যাংক অনুমতি দিলে এসব কার্যক্রম বাস্তবায়ন করতে পারবে। তবে শাখা অনুমোদন দেওয়া পর্ষদের কেউ ঋণ খেলাপি ও দণ্ডিত হতে পারবে না। রোববার বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ নীতিমালা জারি করা হয়। নতুন নীতিমালায় বলা হয়, আবেদনকারী আর্থিক প্রতিষ্ঠানের সার্বিক আর্থিক সক্ষমতা, মূলধন পর্যাপ্ততা, খেলাপি ঋণের হার, বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন প্রতিবেদনের

আপত্তি, ক্যামেলস রেটিং এবং আমানতকারীদের সেবার মান বিবেচনায় নিয়ে অনুমোদন দেওয়া হবে। তবে অনুমোদনের তিন মাসের মধ্যে নির্ধারিত শাখা স্থাপন না হলে অনুমতিপত্র বাতিল বলে গণ্য হবে। শুধু নতুন শাখা খোলা নয়, বিদ্যমান শাখা ও উপশাখার একীভূতকরণ, রূপান্তর কিংবা বন্ধ করার ক্ষেত্রেও কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। শাখা স্থাপনের আবেদনের সঙ্গে অবশ্যই সংস্থাটির গত তিন বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী, এ সময়ের আয়-ব্যয়ের বিবরণ এবং প্রস্তাবিত ভাড়ার স্থান ও পরিমাণ উল্লে­খ করতে হবে। পাশাপাশি প্রমাণ দিতে হবে যে ভাড়াকৃত স্থানটির সঙ্গে কোম্পানির প্রধান নির্বাহী, পরিচালক বা তাদের নিকট আত্মীয়দের কোনো স্বার্থ নেই। তদুপরি কোম্পানির কোনো পরিচালক ঋণ খেলাপি নয় এবং দণ্ডিত

নন- এ মর্মে একটি ঘোষণাপত্রও জমা দিতে হবে। নীতিমালায় আরও বলা হয়, ঢাকা ও ঢাকার বাইরে শাখা স্থাপনের অনুপাত হবে ১:২। একটি শাখার আয়তন সর্বোচ্চ ৫,০০০ বর্গফুট হতে পারবে এবং প্রতি বর্গফুট ডেকোরেশন খরচ দুই হাজার টাকার মধ্যে সীমাবদ্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংক আশা করছে, নতুন এ নীতিমালার ফলে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোতে সুশাসন নিশ্চিত হবে। এতে করে স্বার্থান্বেষী গোষ্ঠীর অনুপ্রবেশ রোধ হবে এবং পেশাদার, যোগ্য জনবল নিয়োগের পথ আরও সুগম হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দিই’ বিশ্বকাপ খেলে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের ‘এক আঘাতেই সবাই শেষ’ মন্তব্যের জবাবে ইরান গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে?