ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
মার্কিন আগ্রাসন চললে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান
হরমুজ প্রণালিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প
পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী
হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে!
মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত
ঘূর্ণিঝড় ‘বাভিতে’ ফিলিপাইনে নিহত ১৮, আঘাত হেনেছে চীনে
হরমুজ প্রণালি এড়াতে যৌথ পাইপলাইন পরিকল্পনা
নতুন রাজধানী পাচ্ছে ইরান
জনসংখ্যাসহ তেহরানে বাড়ছে পানি-বিদ্যুতের সংকট। পরিস্থিতি মোকাবিলায় ইরানের সিদ্ধান্ত এবার রাজধানী স্থানান্তরের। নতুন রাজধানী হবে মাক্রান অঞ্চলে। এতে কৌশলগত ও অর্থনৈতিক সুফল পাবে ইরান।
গত বুধবার এসব কথা বলেন ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি। এরই মধ্যে সরকারের এই সিদ্ধান্ত সমালোচিত হয়েছে। একে অবাস্তব বলছেন সমালোচকরা।
ইরানের রাজধানী তেহরানে পরিবেশগত চাপ, জনসংখ্যা, পানি ও বিদ্যুৎ সংকট প্রদেশটির নিত্যদিনের সঙ্গী। তাই রাজধানী স্থানান্তরের প্রকল্প গ্রহণ করেছে ইরান সরকার। দেশটির নতুন রাজধানী হবে উপকূলীয় মাক্রান অঞ্চলে।
সমুদ্রবন্দরভিত্তিক রাজধানী হলে ইরান পাবে কৌশলগত ও অর্থনৈতিক সুফল। মোহাজেরানি বলেন, মাক্রানে অবশ্যই আমাদের নতুন রাজধানী হবে। এতে আমাদের দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্প্রসারণ ঘটবে। ইতোমধ্যে আমরা কাজ শুরু
করেছি। আলজাজিরা।
করেছি। আলজাজিরা।



