নতুন যুদ্ধবিমান পেতে যাচ্ছে ভারত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ জুন, ২০২৫

নতুন যুদ্ধবিমান পেতে যাচ্ছে ভারত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জুন, ২০২৫ |
চলতি মাসের শেষের দিকে ভারতীয় বিমানবাহিনী নতুন যুদ্ধবিমান পেতে যাচ্ছে। হাল তেজাসের নতুন এই যুদ্ধবিমানটি এক বছরের বেশি সময় বিলম্ব হওয়ার পর অবশেষে যুক্ত হতে যাচ্ছে দেশটির বিমানবাহিনীতে। সোমবার (০৯ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে। প্রতিবেদনে বলা হয়েছে, পুরোনো মিগ-২১ ও জাগুয়ার যুদ্ধবিমানগুলোকে দেশীয় উৎপাদিত বিমান দিয়ে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। এই পরিবর্তনের মূল কারণ হিসেবে দেখানো হচ্ছে ভারতে ৪২ স্কোয়াড্রন যুদ্ধ বিমানের পরিবর্তে রয়েছে মাত্র ৩১ স্কোয়াড্রন। এতে বলা হয়েছে, ইতোমধ্যে প্রাথমিক পর্যায়ে ৪০টি তেজাস বিমান পেয়েছে ভারতীয় বিমানবাহিনী। এখন তারা তেজাসের উন্নত এওয়ান (A1) ভ্যারিয়েন্ট পেতে যাচ্ছে। এই ভ্যারিয়েন্টকে পশ্চিমা মানের আরও কাছাকাছি হবে

বলে দাবি করছে ইন্ডিয়া। এতে ইসরায়েলি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বলেও জানানো হয়েছে। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে দাবি করা হয়েছে, তেজাসের এই উন্নত সংকস্করণে যুক্ত করা হয়েছে অ্যাকটিভ ইলেকট্রনিক স্ক্যানড অ্যারে (AESA) প্রযুক্তি, যেটি তৈরি করেছে ইসরায়েলি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের একটি সহযোগী প্রতিষ্ঠান এলটা। এই প্রযুক্তি পুরোনো ইসরায়েলি রাডারের পরিবর্তে ব্যবহৃত হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এলটা ভারতকে ইলেকট্রনিক যুদ্ধব্যবস্থাও সরবরাহ করছে। এ ছাড়া ভারতীয় পাইলটরা ব্যবহার করবেন এলবিটের তৈরি সর্বাধুনিক হেলমেট-মাউন্টেড সাইট, আর বিমানগুলোতে যুক্ত থাকবে রাফায়েলের রাডার-নির্ভর ডার্বি ক্ষেপণাস্ত্র।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই ডেকে আনছে ডায়াবেটিস, হৃদরোগ ও স্ট্রোক: অধ্যাপক ড. মজিবুল হক দেশের ৪ নদীর পানি এখনো বিপৎসীমার ওপরে, দীর্ঘস্থায়ী বন্যার শঙ্কা নেই ২ লাখ ৪২ হাজার অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া ক্রিপ্টোকারেন্সি লেনদেন হালাল না হারাম, জানালেন মুফতি তাকি উসমানি টানা তৃতীয়বার স্পেন-ফ্রান্স মহারণ- কে এগিয়ে? শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামের স্বপ্ন গুঁড়িয়ে সেমিফাইনালে স্পেন যেই মানবপাচার সিন্ডিকেট হোতার গ্রেফতার চেয়েছিল অন্তর্বর্তী সরকার, মালয়েশিয়া সফরে তার সাথেই সাক্ষাত করলেন তারেক রহমান যশোরে বিএনপি-জামায়াতের মব সন্ত্রাসে আওয়ামীলীগ নেতার মৃত্যু গত ৩ বছরের হিসাবে ২০২৬ এর প্রথম প্রান্তিকে সরাসরি বৈদেশিক বিনিয়োগ কমেছে যথাক্রমে ৫৮.৪৭% ও ৭০.৩৪% নাম বদল, নাকি নীতি বদল: ইন্দো-প্যাসিফিকে যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান কি সত্যিই পাল্টে গেছে? ডিসেম্বরে দেশে ফিরে নেতাকর্মীসহ ‘আত্মসমর্পণের পরিকল্পনা’ হাসিনার হাওরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা স্থগিত নয় সিলেট শিক্ষাবোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা ইরান আমাকে হত্যা করলে, নজিরবিহীন ‘বোমা হামলা’ হবে: ট্রাম্প খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসি প্রধানের ভিডিও কাঁপিয়েছিল দেশ, বছর পার হলেও শুরু হয়নি বিচার যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় হুমকিতে ২০২৭ সালের তেলের বাজার দুই দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম কক্সবাজারে ২০০ গ্রাম প্লাবিত, পানিবন্দি ৬ লাখ মানুষ