নতুন বাজার সড়কে বর্জ্য ফেলে পরিচ্ছন্নতাকর্মীদের প্রতিবাদ, তীব্র যানজট – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ এপ্রিল, ২০২৫

নতুন বাজার সড়কে বর্জ্য ফেলে পরিচ্ছন্নতাকর্মীদের প্রতিবাদ, তীব্র যানজট

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ এপ্রিল, ২০২৫ |
রাজধানীর নতুন বাজারের মূল সড়কে বাসা-বাড়ির সংগ্রহ করা বর্জ্য ফেলে প্রতিবাদ জানিয়েছেন পরিচ্ছন্নতাকর্মীরা। এতে সড়কটিতে যান চলাচল ব্যাহত হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বর্জ্যের দুর্গন্ধে এই পথে চলাচল করা পথচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। ঢাকা উত্তর সিটি করপোরেশন সূত্র জানায়, দুপুর ১২টার দিকে নতুন বাজারে রামপুরা-কুড়িল সড়কে ময়লা ফেলা শুরু করেন পরিচ্ছন্নতাকর্মীরা। তারা বেতনের দাবিতে এভাবে এখানে ময়লা ফেলেছে। তাদের এভাবে সড়কে ময়লা ফেলার কারণে সড়কের পশ্চিম পাশ তথা বাড্ডা থেকে কুড়িলের দিকে যাওয়া যানবাহনগুলো চলাচলে ধীরগতি সৃষ্টি হয়েছে। সড়কে ময়লা ফেলে আন্দোলনে অংশ নেওয়া পরিচ্ছন্নতাকর্মী কামরুল বলেন, তারা সিটি করপোরেশনের একটি ঠিকাদার প্রতিষ্ঠানের অধীনে বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহ করেন। কিন্তু তিন মাস

ধরে তাদের বেতন-ভাতা ঠিকমতো দিচ্ছেন না ঠিকাদার। এ কারণে তারা এভাবে রাস্তায় ময়লা ফেলে দাবি আদায়ে নেমেছেন। বেতন পরিশোধের প্রতিশ্রুতি পেলে তারা নিজেরাই সড়ক থেকে ময়লা তুলে নেবেন। তবে ভিন্ন কথা বলছেন ডিএনসিসির উপ-প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মফিজুর রহমান ভূঁইয়া। তিনি বলেন, নতুন বাজারে আমাদের একটি এসটিএস ময়লা রাখার ঘর রয়েছে। গত রাতে সেখানে অতিরিক্ত বর্জ্য থাকায় কিছু বর্জ্য রাস্তায় পড়েছে। এর মধ্যে পেলোডার নষ্ট থাকার কারণে বর্জ্যগুলো সরানো যাচ্ছে না। পরিচ্ছন্নতা কর্মীদের বেতন-ভাতার কোনো সংযুক্তি এখানে নেই বলে দাবি করেন তিনি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক ডিএনসিসির ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, পরিচ্ছন্নতাকর্মীরা বেতনের দাবিতেই সড়কে ময়লা ফেলে আন্দোলন করছেন। তবে তাদের পাওনা

সিটি করপোরেশনের কাছে নয়। তাদের দাবি তাদের পরিচালনা করা কন্ট্রাক্টর বা ইজারা যারা নিয়েছে তাদের কাছে। সেখানকার পরিস্থিতিসহ কেন তারা এমন করছে, কারা তাদের বকেয়া বেতন পরিশোধ করেনি, এখানে ফল্ট কার, সার্বিক বিষয়ে খোঁজ নিচ্ছে ডিএনসিসি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ প্রতিশোধের নেশায় একযোগে তিন দেশে ইরানের হামলা ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে পোপের ফোনালাপ আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারব, দাবি ট্রাম্পের ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফাইনাল দেখতে লাগবে ১৩ লাখ টাকা! বিলাসবহুল বলরুমের আড়ালে হোয়াইট হাউসে ‘বিশাল সামরিক বাঙ্কার’ বানাচ্ছেন ট্রাম্প অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার খরচ হচ্ছে প্রত্যেক মার্কিনীর হজ-ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু