নতুন বছরের শুরুতেও গাজা-ইউক্রেনে হামলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ জানুয়ারি, ২০২৫

নতুন বছরের শুরুতেও গাজা-ইউক্রেনে হামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জানুয়ারি, ২০২৫ |
পুরোবিশ্ব যখন ইংরেজি নববর্ষ উদযাপনে ব্যস্ত তখন প্রাণের ভয়ে তটস্ত কেউ কেউ। বছরের প্রথম দিনেও গাজায় নিরীহ ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে ইসরাইলিরা। অন্যদিকে ইউক্রেনেও বন্ধ হয়নি রাশিয়ার আগ্রাসন। বছরের প্রথমদিনে উত্তর গাজার জাবালিয়া এবং আল বুরেইজ শরণার্থী শিবিরে কমপক্ষে আরও ১৭ ফিলিস্তিনি নিহত হয়েছে। আবার ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত তিনজন আহত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে দুটি জেলার একাধিক ভবন। এএফপি, আল-জাজিরা। কয়েকদিন ধরেই ভারী বৃষ্টির কারণে অবরুদ্ধ উপত্যকাজুড়ে শত শত অস্থায়ী আশ্রয়কেন্দ্র প্লাবিত হওয়ায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা সংকটে পড়েছে। ইসরাইলি বাহিনী মানবিক সহায়তা প্রবেশেও বাধা দিচ্ছে বলে জানা গেছে। এমন পরিস্থিতিতে খাদ্য ও বাসস্থানসহ প্রয়োজনীয় জিনিসের সংকটের কারণে বড় ধরনের বিপর্যয়ের

মুখোমুখি হচ্ছে ফিলিস্তিনিরা। জাতিসংঘ বলছে, গাজার হাসপাতালগুলোতে ইসরাইলের হামলায় স্বাস্থ্যসেবা ভেঙে পড়েছে। সেখানকার প্রায় হাসপাতালের কার্যক্রমই এখন বন্ধ। কোনো হাসপাতালেই আর চিকিৎসা সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরাইলে আক্রমণ করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে প্রায় ১২০০ ইসরাইলি নিহত হন এবং কমপক্ষে ২৫০ জনকে অপহরণ করা হয়। এর জবাবে গাজায় ব্যাপক হামলা চালানো শুরু করে ইসরাইল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, ইসরাইলের বিমান ও স্থল আক্রমণে ৪৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের অর্ধেকের বেশি নারী ও শিশু। এছাড়া বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ মানুষ। যদিও নিহতদের মধ্যে কতজন হামাস সদস্য রয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

ইসরাইলি বাহিনী হামলা চালিয়ে ১৭ হাজার হামাস সদস্যকে হত্যার দাবি করলেও, কোনো প্রমাণ দেখাতে পারেনি। অন্যদিকে নতুন বছরে ইউক্রেনের হামলা নিয়ে মেয়র ভিটালি ক্লিটশকো বলেছেন, শত্রুপক্ষের হামলা প্রতিহত করছিল বিমানবাহিনী। সে সময় একটি ভবনের দুটি তলা আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। তখন থেকেই যুদ্ধের সম্মুখ সারির অনেক পেছনে বেসামরিক শহরেও বিমান হামলা চালিয়ে যাচ্ছে ক্রেমলিন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ প্রতিশোধের নেশায় একযোগে তিন দেশে ইরানের হামলা ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে পোপের ফোনালাপ আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারব, দাবি ট্রাম্পের ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফাইনাল দেখতে লাগবে ১৩ লাখ টাকা! বিলাসবহুল বলরুমের আড়ালে হোয়াইট হাউসে ‘বিশাল সামরিক বাঙ্কার’ বানাচ্ছেন ট্রাম্প অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার খরচ হচ্ছে প্রত্যেক মার্কিনীর হজ-ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু