নতুন নোট নিচ্ছে না এটিএম বুথ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ জুন, ২০২৫

নতুন নোট নিচ্ছে না এটিএম বুথ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জুন, ২০২৫ |
চলতি মাস থেকেই বাজারে এসেছে নতুন নোট। যেসব নোটে দেশের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক, প্রাকৃতিক ও সাংস্কৃতিক প্রতীকগুলোকে বিশেষভাবে তুলে ধরা হয়েছে। দেশের মানুষও খুব আগ্রহের সঙ্গে সেসব টাকা সংগ্রহের চেষ্টা করেছেন। এমনি অনেকের আগ্রহ এত বেশি ছিল, খোলা বাজার থেকে বেশি দাম দিয়ে হলেও সংগ্রহ করেছেন নতুন নোটগুলো। তবে এগুলো ব্যবহার করতে গিয়ে বিড়ম্বনায় শিকার হতে হচ্ছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে। যা নিয়ে বেশ আলোচনা তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে একটি ভিডিওতে দেখা যায় এক হাজার টাকা নোট হাতে এক ব্যক্তি বলছেন কোনো দোকানদার নতুন টাকা নিচ্ছেন না। অনেক দোকানে ঘুরেও কাউকে বিশ্বাস করাতে পারেননি এটা নতুন টাকা। নতুন টাকায় কোন

নোটে কী আছে? আরেকটি ভিডিওতে দেখা যায়, এটিএম বুথে টাকা জমা দেওয়ার চেষ্টা করা হলেও মেশিনটি টাকা নিচ্ছে না। তবে বাংলাদেশ ব্যাংক থেকে মুদ্রিত টাকা কেনো বুথগুলো গ্রহণ করছে না সে বিষয়ে কিছু জানা যায়নি। পাশাপাশি ভিডিওর বিষয়ে বিস্তারিত কিছু জানতে পারেনি। এর আগে, বাংলাদেশ ব্যাংক চলতি বছরের ঈদ উপলক্ষে বাজারে আনে প্রায় ২০০ কোটি টাকার নতুন নোট। ইতোমধ্যে কেন্দ্রীয় ব্যাংক থেকে নির্ধারিত ব্যাংকগুলোতে নতুন নোট সরবরাহ শুরু হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দিই’ বিশ্বকাপ খেলে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের ‘এক আঘাতেই সবাই শেষ’ মন্তব্যের জবাবে ইরান গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে?