নতুন টাকা নিয়ে বিড়ম্বনায় গ্রাহকরা, পড়ছেন সমস্যায় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ জুন, ২০২৫
     ৫:০৫ অপরাহ্ণ

নতুন টাকা নিয়ে বিড়ম্বনায় গ্রাহকরা, পড়ছেন সমস্যায়

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ জুন, ২০২৫ | ৫:০৫ 119 ভিউ
ঈদুল আজহাকে কেন্দ্র করে বাজারে নতুন টাকার নোট ছেড়েছে বাংলাদেশ ব্যাংক। তবে এই নোটের ব্যবহার নিয়ে বিড়াম্বনায় পড়তে হচ্ছে গ্রাহকদের। এদিকে, এবার নতুন নকশায় বাজারে আসা নোটে বাদ পড়েছে শেখ মুজিবুর রহমানের ছবি। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ধীরে ধীরে সব নোট থেকেই শেখ মুজিবের ছবি বাদ দেওয়া হবে। প্রথম দফায় বাজারে এসেছে ২০, ৫০ এবং ১০০০ টাকার নোট। গ্রাহকরা জানিয়েছেন, এটিএম ও সিআরএম মেশিনে টাকা জমা দিতে পারছেন না তারা। একই অবস্থা মেট্রোরেলের ক্ষেত্রেও। ২০ ও ৫০ টাকার নোট দিয়ে ভেন্ডিং মেশিন থেকে টিকিট কাটা যাচ্ছে না। ব্যাংকাররা বলছেন, এটিএম-এ নতুন নোট ব্যবহার সহজ হলেও সমস্যা হচ্ছে সিআরএম মেশিনে। বিষয়টি নিয়ে কাজ করছেন তারা।

এরইমধ্যে যুক্ত করা হয়েছে সিআরএম মেশিন সরবরাহকারী প্রতিষ্ঠানকে। ১০ থেকে ১৫ দিনের মধ্যে সমস্যার সমাধান হবে বলেও আশ্বাস তাদের। ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, টাকা জমা দিতে গেলে মেশিন এক হাজার টাকার নতুন নোট চিনছে না। তবে টাকা তুলতে গেলে কোনো সমস্য হচ্ছে না গ্রাহকের। যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ গণমাধ্যমকে জানিয়েছেন, আমরা অনেকে ভেন্ডরকে বলেছি, ১০-১৫ দিন সময় লাগবে হয়তো। এক সপ্তাহের মধ্যে সমাধানের আশ্বাস দিয়েছেন ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার। তিনি বলেন, সিআরএমের ক্ষেত্রে যে সমস্যা হচ্ছে সেজন্য আমরা আমাদের ভেন্ডরকেও যুক্ত করেছি। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান গণমাধ্যমকে বলেন, এটিএম বা সিআরআম মেশিনের

যে সফটওয়্যার তাতে কিন্তু নোটটাকে চেনাতে হয়। অন্যথায় সফটওয়্যার এটাকে শুধু কাগজ হিসেবে গণনা করবে এবং কাগজ সেখানে ইনসার্ট করার কোনো সুযোগ নেই। এ কারণে সে এটাকে বাতিল করবে। কেন্দ্রীয় ব্যাংক জানায়, নতুন নকশার নোট বাজারে আসার পরপরই ঈদের ছুটি ছিল। সেজন্য সমস্যার সমাধানে একটু সময় লাগছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বজুড়ে ২০২৫ সালে রেকর্ড ১২৯ সাংবাদিক নিহত গভীর সংকটে বেসরকারি খাত: বিনিয়োগ পতন ৬১%, মব ও রাজনৈতিক অস্থিতিশীলতায় অর্থনৈতিক স্থবিরতা ব্যাংক খাত ধ্বংস-ঘোষণা না দিয়ে টাকা ছাপানো: পদ হারালেন বাংলাদেশ ব্যাংক গভর্নর গার্মেন্টস ব্যবসায়ী থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর: কে এই মোস্তাকুর রহমান? লক্ষ্মীপুর আইনজীবী সমিতির নির্বাচন: বর্জনের ঘোষণার পরও সংখ্যাগরিষ্ঠ পদে আওয়ামী লীগ, সভাপতি-সম্পাদক বিএনপির আগ্রাবাদে রমজানের চাঁদাবাজিকে কেন্দ্র করে হকার ও বিএনপি-যুবদল কর্মীদের রক্তক্ষয়ী সংঘর্ষ: গুলি ও আহত ৩ জামিন পেলেও মুক্তি পাবেন না আওয়ামী লীগের নেতারা: ‘শ্যোন-অ্যারেস্ট’ দেখাতে রাজশাহী রেঞ্জ পুলিশের কড়া নির্দেশ দুই লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাদ্রাসার কাজ বন্ধ করে দিলেন বিএনপি নেতা! সংবিধান লঙ্ঘনসহ চার অভিযোগ যুক্তরাষ্ট্র, দুবাই ও আজারবাইজান: সাবেক পরিবেশ উপদেষ্টা রিজওয়ানার ১২ হাজার কোটি টাকা পাচারের চাঞ্চল্যকর তথ্য! সাত খুন মামলার বাদীপক্ষের আইনজীবী বিএনপি নেতা সাখাওয়াত হলেন নারায়ণগঞ্জ সিটির প্রশাসক দুর্নীতির শত শত অভিযোগ সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে usbangla24.news সম্পাদকের জন্মদিনের শুভেচ্ছা ইরান নতি স্বীকার নয়, যুদ্ধই বেছে নেবে! ইউরোপজুড়ে গুপ্তচর নেটওয়ার্ক তৈরি করেছে রাশিয়া শুনেছি আমি আর নেই : আহসান এইচ মনসুর যুক্তরাষ্ট্রে ছুরিকাঘাতে ৪ জন নিহত ফের বাড়ল স্বর্ণের দাম “এ দেশে যতদিন একটা বাঙালি থাকবে, ততদিন আওয়ামী লীগ থাকবে” Bangladesh Economy Then vs Now – Stability Under Awami League vs Fiscal Strain Today