ধর্ম অবমাননার অভিযোগে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী স্ট্রাইকারের শাস্তি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ এপ্রিল, ২০২৫

ধর্ম অবমাননার অভিযোগে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী স্ট্রাইকারের শাস্তি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ এপ্রিল, ২০২৫ |
ধর্ম অবমাননার অভিযোগ উঠেছে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী স্ট্রাইকার লাউতারো মার্টিনেজের বিরুদ্ধে। এই অভিযোগে তাকে শাস্তিস্বরূপ জরিমানা করেছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি)। খবর টিওয়াইসি স্পোর্টসের। জানা গেছে, গত ১৬ ফেব্রুয়ারি জুভেন্টাসের বিপক্ষে ম্যাচের পর মার্তিনেজের বিরুদ্ধে ‘ধর্ম অবমাননার’ অভিযোগ আনে ফেডারেল প্রসিকিউটরের অফিস। অভিযোগে বলা হয়, ম্যাচ চলাকালে মার্তিনেজ দুইবার ব্লাসফেমি বা ধর্ম অবমাননাকর শব্দ উচ্চারণ করেন, যা টেলিভিশন সম্প্রচারে স্পষ্টভাবে ধরা পড়েছে। তবে লাউতারো মার্তিনেজ কী আপত্তিকর শব্দ বলেছিলেন- সেটা পরিস্কার করেনি এফআইজিসি। সেদিন তুরিনের ক্লাব জুভেন্টাসের কাছে ০-১ গোলে হেরেছিল মার্তিনেজের নেতৃত্বাধীন ইন্টার মিলান। যদিও ধর্ম অবমাননার অভিযোগ ওঠার পর তা সরাসরি অস্বীকার করেছিলেন ইন্টার মিলান অধিনায়ক। তিনি বলেছিলেন, ‘আমি কখনোই সেই শব্দগুলো

উচ্চারণ করিনি। আমি হতাশ ছিলাম, কিন্তু এমন কিছু বলিনি। আমি আমার সন্তানদের শ্রদ্ধাবোধ শিক্ষা দেওয়ার চেষ্টা করি। এ ঘটনা আমার জন্য যন্ত্রণাদায়ক।’ তবে মার্তিনেজের বক্তব্য আমলে না নিয়ে তদন্ত চালিয়ে যায় ফেডারেল প্রসিকিউটর অফিস। তদন্ত শেষে অডিও রেকর্ডিংয়ে তার বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতাও মেলে। এরপরই তাকে ৫ হাজার ইউরো বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে অনড় শিক্ষামন্ত্রীঃ ‘কোন পদত্যাগ হবে না’, চট্টগ্রাম বাদে সব বোর্ডের পরীক্ষা অব্যাহত থাকবে বন্যা দুর্গত এলাকায় সরকারি সাহায্য না পৌঁছালেও খাদ্য সাহায্য নিয়ে পৌঁছেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা: রুটিন অনুযায়ী হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যান ‘তুমি কে আমি কে? ফার্মের মুরগি’ স্লোগানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ মার্কিন আগ্রাসন চললে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে অসঙ্গতি, ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ হরমুজ প্রণালিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী