ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে স্টিফেন মিলারকে বেছে নিলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার প্রিন্স হ্যারির শ্বশুর টমাস মার্কেল
চীনের অতি গোপনীয় স্পেসপ্লেনের ছবি প্রকাশ করল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা
ব্যাংক দেউলিয়া হওয়ার বিতর্কে পদত্যাগ করলেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট
ম্যাককেনা অতিরিক্ত যৌন আবেদনময় দৃশ্যে অভিনয় করতে চান না
হামলা বন্ধে সৌদি’র ১ বিলিয়ন ডলার প্রস্তাব; জবাবে হুথিদের ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ ও ইয়েমেনের শাসনভার দাবি
ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতে আগ্রহী ট্রাম্প
দোনেৎস্কের ওস্ত্রোভস্কয়ে দখলে নিল রুশ বাহিনী
রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনের দোনেৎস্কের ওস্ত্রোভস্কয় অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। শুক্রবার রুশ মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউগ (Yug) ব্যাটলগ্রুপের সুনির্দিষ্ট পদক্ষেপের ফলে দোনেৎস্ক পিপলস রিপাবলিকের জেলানোয়ে ভিতোরয়ে এবং ওস্ত্রোভস্কয়েকে মুক্ত করা হয়েছে।
এই ব্যাটলগ্রুপের সৈন্যরা ইউক্রেনের পাঁচটি ভিন্ন মেকানাইজড ব্রিগেড, একটি মোটরচালিত পদাতিক ব্রিগেড, দুটি পদাতিক ব্রিগেড, একটি আক্রমণ ব্রিগেড, একটি মাউন্টেন অ্যাসল্ট ব্রিগেড, একটি এয়ার অ্যাসল্ট ব্রিগেড, দুটি এয়ারমোবাইল ব্রিগেড, একটি টেরিটোরিয়াল ডিফেন্স ব্রিগেড এবং দুটি ন্যাশনাল গার্ডের ব্রিগেডকে পরাজিত করেছে।
সেনারা ইউক্রেনের আক্রমণকারী ইউনিটের ২২টি পাল্টা আক্রমণও প্রতিহত করেছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। সূত্র: মেহের নিউজ





