দেশ পরিবর্তনে প্রয়োজন নতুন রাজনীতি-নতুন নেতৃত্ব: ভিপি নুর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ নভেম্বর, ২০২৪

দেশ পরিবর্তনে প্রয়োজন নতুন রাজনীতি-নতুন নেতৃত্ব: ভিপি নুর

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ নভেম্বর, ২০২৪ |
গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, তার দল তরুণদের রাজনৈতিক দল। পুরাতন দলের নেতৃত্বে কোনো পরিবর্তন হবে না। দেশ পরিবর্তনে প্রয়োজন নতুন রাজনীতি, নতুন নেতৃত্ব। আগামী দিনে নেতৃত্ব দিতে দলের পক্ষে আমি সবার সহযোগিতা চাই। পটুয়াখালী থেকে কলাপাড়া যাওয়ার পথে বৃহস্পতিবার বিকালে বরগুনার আমতলী চৌরাস্তা মোড়ে এক পথসভায় তিনি এসব কথা বলেন। গণঅধিকার পরিষদের আয়োজিত এ পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো. সাইদুর রহমান। নুরুল হক নুর আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে স্বৈরাচার ফ্যাসিবাদের পতন হয়েছে। আমরা নতুন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সবাই ইতিবাচক হন। সবাই মিলে আমরা এ সমাজ ও রাষ্ট্রকে পাল্টে দেব। তিনি

বলেন, রাজনীতি জমিদারি প্রথা নয়। রাজনীতি একটা জনসেবা। মানুষ রক্ত দিয়েছে, স্বৈরাচারের পতন হয়েছে; কিন্তু সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ হয়নি। সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য সবাই মিলেমিশে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। পথসভা শেষ করে কলাপাড়ার উদ্দেশে আমতলী ত্যাগ করেন ভিপি নুর।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা মানুষ সুখী নারীকে সহ্য করতে পারে না: হানিয়া ২ বিভাগে বৃষ্টির আভাস পাসপোর্টের মেয়াদ শেষ হলে করণীয় কী? জেনে নিন রিনিউ করার নিয়ম অনলাইনে কিভাবে টিন সার্টিফিকেট করবেন শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ বিয়ে করছেন টেইলর সুইফট, অনুষ্ঠান হবে নিউইয়র্কে দেশে আজ সোনার ভরি কত