দেশে নতুন প্রযুক্তি ব্র্যান্ডের পথচলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ ডিসেম্বর, ২০২৪

দেশে নতুন প্রযুক্তি ব্র্যান্ডের পথচলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ ডিসেম্বর, ২০২৪ |
বাংলাদেশে যাত্রা শুরু করেছে এসিসি কম্পিউটার ব্র্যান্ড। সর্বাধুনিক প্রযুক্তি ও ইউরোপিয়ান ঐতিহ্যের মিশেলের সুপরিচিত ব্র্যান্ড এসিসি। ব্র্যান্ডটির কম্পিউটার পণ্য উন্মোচন করেছে বাংলাদেশের প্রযুক্তিপণ্য উৎপাদক, বিপণন ও রপ্তানি প্রতিষ্ঠান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ। এখন থেকে এসিসি ব্র্যান্ডের প্রিমিয়াম ক্যাটেগরির ল্যাপটপ, ডেস্কটপ, মনিটর ছাড়াও কয়েকটি কম্পিউটার পণ্য উৎপাদন ও বাজারজাত করবে উদ্যোক্তারা। প্রথমে এসিসি ব্র্যান্ডের জন্য চারটি মডেলের ল্যাপটপ, দুটি মডেলের ডেস্কটপ ও একটি মডেলের মনিটর উৎপাদন করবে নির্মাতা। এসিসি ব্র্যান্ডের ল্যাপটপ ও সবকটি মডেলের ডেস্কটপ সংস্করণে থাকবে ইনটেল ব্র্যান্ডের থারটিন ও ফোরটিন জেনারেশন এবং এআই আলট্রা চিপসেটের কোরআই থ্রি, কোরআই ফাইভ ও কোরআই সেভেন প্রসেসর। নির্মাতা জানান, ধারাবাহিকভাবে এসিসি ব্র্যান্ডের অন্যসব আইটি পণ্য উৎপাদনের

পরিকল্পনা নেওয়া হয়েছে। উদ্বোধনী সভায় বক্তব্য দেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, যুব ও ক্রীড়া সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম রেজাউল আলম, এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. নাসিম পারভেজ, আইসিটি বিভাগের মহাপরিচালক মোহাম্মদ আনোয়ার উদ্দিন, বুয়েটের রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (রাইজ) প্রতিষ্ঠাতা পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আনিসুজ্জামান তালুকদার, উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য ড. ইয়াসমীন আরা লেখা, প্রবাসীকল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক চানু গোপাল ঘোষ, ওয়ালটন ডিজি-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর লিয়াকত আলী, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন, রফিকুল ইসলাম প্রমুখ। সারাবিশ্বে ইউরোপীয় ব্র্যান্ড

হিসেবে সুপরিচিত এসিসি ব্র্যান্ড। ১৯৬৮ সালে ইতালির বেলুনো শহরে ব্র্যান্ডের যাত্রা শুরু। জানুসি ইলেকট্রোমেকানিকা ও ভার্ডিক্টার ব্র্যান্ড দুটি নিয়েও কাজ করছে দেশি এই উদ্যোক্তা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেনীতে টেন্ডার-চাঁদাবাজিতে বেপরোয়া বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা না খেয়ে থাকা ৬ হাজার শ্রমিকের হাহাকার: কুমিল্লায় রাজপথ অবরোধে ফুঁসে উঠেছে জনতা। সাবেক স্পিকার গ্রেপ্তার: আদালতে আইনজীবীদের ‘জয় বাংলা’ স্লোগান দুই দফায় অস্বাভাবিক উল্লম্ফন, জেট ফুয়েলের দামে নতুন রেকর্ড শিল্পের ধাক্কায় কমল প্রবৃদ্ধি, দ্বিতীয় প্রান্তিকে জিডিপি ৩.০৩ শতাংশে খেলাপি ঋণের পাহাড়ে দমবন্ধ ব্যাংকিং খাত, ২৩ ব্যাংকের মূলধন ঘাটতি ২.৮২ লাখ কোটি টাকা ঈদুল আজহা ও আরাফাহ দিবসে আরব আমিরাতে ৬ দিন ছুটি বিসিবি বোর্ড ভেঙে এনএসসির অ্যাডহক কমিটি গঠন, সভাপতি তামিম যুক্তরাষ্ট্রের তেল-গ্যাস লবির সফল কৌশলঃ ইউনুসের মাধ্যমে বাংলাদেশের ১০ কয়লা বিদ্যুৎ প্রকল্প বাতিল উৎপাদনশীলতার সক্ষমতা, ভবিষ্যতের বাংলাদেশ এবং বাংলাদেশ সনদ এনসিপি নেত্রী ডা. মিতু ও সাবেক স্বাস্থ্যে শতকোটি টাকার টেন্ডার ও নিয়োগ বাণিজ্য ফের বাড়ল জেট ফুয়েলের দাম রাজধানীতে পাচারকালে হেরোইন-ইয়াবার বিশাল চালান জব্দ বুলবুলের বিরুদ্ধে ১৮টি অভিযোগ অন্তর্বর্তী সরকারের ১৪ অধ্যাদেশ বিল আকারে সংসদে পাশ হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর ইসরাইলজুড়ে সাইরেন সময়সীমা শেষ হওয়ার আগে প্রচুর আলোচনা ও দরকষাকষির সুযোগ আছে আজ রাতে পুরো একটি সভ্যতা চিরতরে বিলুপ্ত হয়ে যাবে: ট্রাম্প স্বর্ণের দাম আরও বাড়ল মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস