ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
দেশজুড়ে চলছে ‘জামায়াতি মুক্তকরণ’: তারেক সরকারের পদক্ষেপে ইউনূসতন্ত্রের জামায়াতিকরণের অবসান?
ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগ, শাস্তি চেয়ে বিক্ষোভ
বিএনপি ক্ষমতা নিলেই দেশে শুরু হয় ধর্ষণের মহোৎসব
মব, মিথ্যা মামলা আর কারাগারে মৃত্যু; এটাই কি বিএনপির “নতুন রাজনীতি”?
ভূমি দস্যুদের হাতেই প্রশাসন! দখলদারকে প্রশাসক বানিয়ে বিএনপি দেখাল তাদের আসল চেহারা
বিএনপির বাংলাদেশ: রাতে গুলি, সকালে তদন্ত, বিকেলে ভুলে যাওয়া
একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক
দেশের ইতিহাসে সেরা ৫ সেনাপ্রধানের নাম এলে উনার নাম থাকবে: পার্থ
বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান (বিজেপি) আন্দালিব রহমান পার্থ দেশ, রাজনীতি, সমাজ ও রাষ্ট্র নিয়ে গণমাধ্যমে কথা বলে থাকেন। এবার তিনি সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে নিয়ে প্রশংসাসূচক কথা বলেছেন। তিনি মনে করেন, বর্তমান সেনাপ্রধান সংকটকালে বিশেষ করে ৫ আগস্ট এবং বর্তমান সময়ে গুরুত্বপূল্ণ ভূমিকা রেখে যাচ্ছেন। বাংলাদেশের ইতিহাসে সেরা পাঁচজন সেনাপ্রধানের তালিকা করলে তার নাম আসবে। ডিজিটালের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
আন্দালিব রহমান পার্থ বলেন, ৫ আগস্টের পর বাংলাদেশ যা দেখেছে- আমাদের প্রত্যেকটা রাজনীতিবিদের এটা বিশ্বাস করা উচিত যে, আপনার দৃশ্যমান রাজনৈতিক অপোনেন্টই (বিরোধী পক্ষ) অপোনেন্ট না।
তিনি বলেন, যেকোনো মুহূর্তে আপনার অন্যায়ের বিরুদ্ধে যে কেউ দাঁড়িয়ে যেতে পারে এবং সেটা
আপনার ক্ষমতাও আপনাকে হারিয়ে দিতে পারে। সেহেতু সামনে রাজনীতিতে আমরা যারা যাব বা আমরা আছি বা যদি আল্লাহ চায় আমরা যদি পার্লামেন্টে যাই বা সরকারে যাই- আমাদের এ ব্যাপারে যথেষ্ট সতর্ক থাকতে হবে। বর্তমান সেনাপ্রধানের ভূমিকা নিয়ে জানতে চাইলে পার্থ বলেন, সেনাপ্রধান এবং উনার টিম যেই কাজ ৫ আগস্টে করেছেন, যেভাবে করেছেন- আমি তো উনাকে সম্মানের জায়গাতেই রাখি এবং আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে পাঁচজন সেনাপ্রধানের নাম এলে উনার নাম থাকবে। তিনি আরও বলেন, প্রত্যেক সমালোচনার জবাব তো আর আমরা দেই না ভাই; এটা করতেই পারে বাংলাদেশের মানুষ। আপনি যত ভালোই করবেন সমালোচনা থাকবেই।