দুর্নীতিবিরোধী অভিযানের পরও শি জিনপিংয়ের পরিবারের হাতে কোটি কোটি ডলারের সম্পদ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ মার্চ, ২০২৫

দুর্নীতিবিরোধী অভিযানের পরও শি জিনপিংয়ের পরিবারের হাতে কোটি কোটি ডলারের সম্পদ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ মার্চ, ২০২৫ |
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পরিবারের সদস্যরা এখনো কোটি কোটি ডলারের ব্যবসায়িক উদ্যোগ ও আর্থিক বিনিয়োগের মালিক, এমনটাই জানিয়েছে রেডিও ফ্রি এশিয়া, যা যুক্তরাষ্ট্রের সূত্রের সাম্প্রতিক প্রতিবেদনের বরাত দিয়ে প্রকাশিত হয়েছে। ২০১২ সালে ক্ষমতায় আসার পর শি জিনপিং চীনের কমিউনিস্ট দলের সব স্তরে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করেন। প্রভাবশালী কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ কর্মচারী উভয়ের বিরুদ্ধেই এই অভিযান পরিচালিত হয়, যার ফলে কয়েক লাখ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে রেডিও ফ্রি এশিয়া। রেডিও ফ্রি এশিয়ার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা অফিস অফ দ্য ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স ইঙ্গিত দিয়েছে যে,

শি জিনপিংয়ের পরিবারের সদস্যরা বিপুল পরিমাণ আর্থিক স্বার্থ সংরক্ষণ করেছেন এবং তাদের রাজনৈতিক সংযোগের মাধ্যমে বেসরকারি ও রাষ্ট্র পরিচালিত উভয় খাত থেকেই লাভবান হয়েছেন। তাদের উচ্চপদস্থ অবস্থান তাদের জন্য বিশেষ সুবিধাজনক তথ্যের অ্যাক্সেস নিশ্চিত করতে পারে এবং রাজনৈতিক কর্তৃপক্ষের সঙ্গে সংযোগের কারণে রাষ্ট্র ও বেসরকারি খাত উভয় ক্ষেত্রেই তাদের বিনিয়োগ লাভবান হয়েছে, অফিস অফ দ্য ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স-এর প্রতিবেদনের বরাত দিয়ে রেডিও ফ্রি এশিয়া জানিয়েছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, চীনে কেন্দ্রীভূত ক্ষমতা, স্বাধীন তদারকির অভাব এবং বিশেষ করে প্রাদেশিক পর্যায়ে জবাবদিহিতার সীমাবদ্ধতা দুর্নীতিকে আরও উৎসাহিত করছে। এসব কারণেই সরকারি কর্মকর্তারা তাদের বেতন থেকে আনুমানিক চার

থেকে ছয় গুণ বেশি সম্পদ অবৈধ উপায়ে অর্জন করতে পারছেন। উচ্চপদস্থ কর্মকর্তারা রাষ্ট্রের সম্পদের ব্যাপক অ্যাক্সেস পান এবং ঘুস ও অবৈধ লেনদেনের মাধ্যমে সবচেয়ে বেশি সুবিধা নিয়ে থাকেন, প্রতিবেদনে বলা হয়েছে। এ প্রসঙ্গে চীনের জাতীয় গণ কংগ্রেস-এর সদস্যপদকে একটি দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করা হয়েছে। অফিস অফ দ্য ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স জানিয়েছে, জাতীয় গণ কংগ্রেস-এর সদস্যপদ অর্জনের জন্য ব্যক্তিরা বিপুল ব্যয় করেন, যা প্রায়ই ঘুষের মাধ্যমে সম্পন্ন হয়। ক্ষমতায় থাকাকালীন বা পরবর্তী সময়েও তারা ব্যবসায়িক লেনদেন সহজতর করতে ঘুষ গ্রহণ করে থাকেন। জাতীয় গণ কংগ্রেস, যা চীনের আইনসভার নামমাত্র সংসদ হিসেবে পরিচিত, অনেকের কাছেই এটি মর্যাদার প্রতীক

এবং সরকারে সংবেদনশীল তথ্যের অ্যাক্সেস পাওয়ার একটি মাধ্যম বলে গণ্য হয়, বলে জানিয়েছে রেডিও ফ্রি এশিয়া।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে অনড় শিক্ষামন্ত্রীঃ ‘কোন পদত্যাগ হবে না’, চট্টগ্রাম বাদে সব বোর্ডের পরীক্ষা অব্যাহত থাকবে বন্যা দুর্গত এলাকায় সরকারি সাহায্য না পৌঁছালেও খাদ্য সাহায্য নিয়ে পৌঁছেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা: রুটিন অনুযায়ী হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যান ‘তুমি কে আমি কে? ফার্মের মুরগি’ স্লোগানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ মার্কিন আগ্রাসন চললে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে অসঙ্গতি, ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ হরমুজ প্রণালিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী