ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে স্টিফেন মিলারকে বেছে নিলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার প্রিন্স হ্যারির শ্বশুর টমাস মার্কেল
চীনের অতি গোপনীয় স্পেসপ্লেনের ছবি প্রকাশ করল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা
ব্যাংক দেউলিয়া হওয়ার বিতর্কে পদত্যাগ করলেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট
ম্যাককেনা অতিরিক্ত যৌন আবেদনময় দৃশ্যে অভিনয় করতে চান না
হামলা বন্ধে সৌদি’র ১ বিলিয়ন ডলার প্রস্তাব; জবাবে হুথিদের ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ ও ইয়েমেনের শাসনভার দাবি
ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতে আগ্রহী ট্রাম্প
দুবাইয়ের ৫ বছর মেয়াদি মাল্টিপল ভিসা পেতে যা লাগবে
পর্যটকদের যাতায়াত আরও সহজ ও সুবিধাজনক করতে সব দেশের নাগরিকদের জন্য স্পনসর ছাড়াই পাঁচ বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ভিজিট ভিসা চালু করেছে সংযুক্ত আরব আমিরাত। এর মাধ্যমে একটি ভিসা ব্যবহার করেই পাঁচ বছর ধরে একাধিকবার দুবাইসহ পুরো আরব আমিরাতে প্রবেশ করতে পারবেন ভ্রমণকারীরা।
গালফ টুডের তথ্য অনুযায়ী, দুবাইয়ের জেনারেল ডিরেক্টরেট ফর আইডেন্টিটি অ্যান্ড ফরেনার্স অ্যাফেয়ার্স (জিডিআরএফএ) সম্প্রতি আনুষ্ঠানিকভাবে এই নতুন ভিসা সুবিধার ঘোষণা দিয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, এই ভিসার আওতায় একজন দর্শনার্থী প্রতিটি সফরে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করতে পারবেন। প্রয়োজনে আরও ৯০ দিনের জন্য অবস্থানের মেয়াদ বাড়ানোর সুযোগও থাকবে। তবে কোনো অবস্থাতেই এক বছরের মধ্যে মোট অবস্থানের সময় ১৮০
দিনের বেশি হতে পারবে না। জিডিআরএফএ জানিয়েছে, বিশ্বের যে কোনো দেশের নাগরিক এই দীর্ঘমেয়াদি ভিসার জন্য আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীকে নির্ধারিত কিছু কাগজপত্র জমা দেওয়ার পাশাপাশি আর্থিক সক্ষমতার প্রমাণও দেখাতে হবে। ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় শর্তগুলোর মধ্যে রয়েছে সদ্য তোলা রঙিন ছবি এবং কমপক্ষে ছয় মাস মেয়াদ অবশিষ্ট থাকা পাসপোর্টের কপি। এ ছাড়া আবেদনকারীকে আর্থিক সচ্ছলতার প্রমাণ হিসেবে এমন একটি ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হবে, যেখানে ন্যূনতম ৪ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ অর্থের ব্যালেন্স রয়েছে। পাশাপাশি বৈধ স্বাস্থ্য বীমা (হেলথ ইন্স্যুরেন্স) এবং দেশে ফেরার কনফার্মড রাউন্ড-ট্রিপ বা রিটার্ন বিমান টিকিট জমা দেওয়াও বাধ্যতামূলক। এসব শর্ত পূরণ করে আবেদনকারীরা এখন দীর্ঘমেয়াদে দুবাইসহ
সংযুক্ত আরব আমিরাত ভ্রমণের এই নতুন সুবিধা গ্রহণ করতে পারবেন।