দুই দিনে ১৫০ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ জানুয়ারি, ২০২৫

দুই দিনে ১৫০ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জানুয়ারি, ২০২৫ |
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বিমান হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত দুই দিনে কমপক্ষে ১৫০ জন নিহত হয়েছেন। শনিবার (৪ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, শুক্রবারের হামলায় কমপক্ষে ৭৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর আগের দিন বৃহস্পতিবারের হামলায় নিহত হয়েছেন ৭৭ জন। এ ছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরাইল। মন্ত্রণালয়ের তথ্য অনুসারে বৃহস্পতিবারের হামলায় গাজা উপত্যকার অন্তত আটটি এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরাইলের বিমানবাহিনী। গত ১৫ মাসের অভিযানে মোট নিহতের সংখ্যা পৌঁছেছে

৪৫ হাজার ৭১৯ জনে। সেই সঙ্গে এই সময়সীমায় আহত হয়েছেন আরও অন্তত এক লাখ আট হাজার ৫৮৩ জন। তবে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি। কারণ ঘর-বাড়ি এবং বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপের নিচে যারা চাপা পড়েছেন, তাদের অনেককেই উদ্ধার করা সম্ভব হয়নি। এদিকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ডা. হুসাম আবু সাফিয়াকে ইসরাইলি বাহিনী আটক করার ঘটনা গাজার স্বাস্থ্যসেবা খাতকে ‘নিশ্চিহ্নে’ বৃহত্তর প্রচেষ্টার অংশ। জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা গাজার ২৭টি স্বাস্থ্যকেন্দ্রে ১৩৬টি ইসরাইলি হামলা রেকর্ড করেছে। এতে উল্লেখযোগ্য মৃত্যু ও ধ্বংস হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ওজন কমানোর ওষুধ নেওয়ার আগে যা জানা জরুরি যুক্তরাষ্ট্রে হাতুড়ি দিয়ে পিটিয়ে বাংলাদেশি নারীকে হত্যা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম শুনে চমকে যাবেন এবার কবরস্থান থেকে উদ্ধার হলো ৪১৪ গ্যাস সিলিন্ডার নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা শুরু হচ্ছে কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৯তম আসর পহেলা বৈশাখের আগে দাম বাড়ল ইলিশের, পিছিয়ে নেই মুরগীও জান্তাপ্রধান মিন অং হ্লাইং মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত তীব্র সংকটে পাকিস্তানে এক রাতেই দ্বিগুণ বাড়ল জ্বালানি তেলের দাম সব চিকিৎসক-স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল স্কুলগামী শিক্ষার্থীদের বড় সুখবর দিলো সরকার বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন হামে আরও ৪ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৬৮৫ আমদানিকারকদের বড় সুখবর দিল কুয়েত সরকার দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে বদলি সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন শুক্রবার পরীবাগ শাহ সাহেবের বাৎসরিক ওরস আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য ‘গুরুতর অসত্য’ : বিয়াম