দীর্ঘ ৭ বছর পর সমাবেশে উপস্থিত থাকবেন খালেদা জিয়া, রাখবেন বক্তব্যও – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ ডিসেম্বর, ২০২৪
     ১১:৫৫ পূর্বাহ্ণ

দীর্ঘ ৭ বছর পর সমাবেশে উপস্থিত থাকবেন খালেদা জিয়া, রাখবেন বক্তব্যও

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ ডিসেম্বর, ২০২৪ | ১১:৫৫ 195 ভিউ
পতিত আওয়ামী লীগ সরকারের জেল-জুলম ও অসুস্থতার জন্য দীর্ঘ ৭ বছর হয়ে গেল বিএনপির কোনো সমাবেশে উপস্থিত থাকতে পারেননি দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সর্বশেষ উপস্থিত ছিলেন ২০১৭ সালের এক জনসভায়। বিএনপির নেতা-কর্মীদের জন্য সুখবর, ৭ বছর পর এই প্রথম কোনো সমাবেশে অংশ নিতে যাচ্ছেন সাবেক এই প্রধানমন্ত্রী। জানা গেছে, ২১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা সমাবেশে অংশ নেবেন খালেদা জিয়া। মহান বিজয় দিবস উপলক্ষ্যে ওই দিন মুক্তিযোদ্ধা সমাবেশের আয়োজন করছে মুক্তিযোদ্ধা দল। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র অনুষ্ঠিত হতে যাওয়া এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপির একটি সূত্রে জানা গেছে, শনিবার (১৪ ডিসেম্বর) গুলশান বিএনপির চেয়ারপারসন খালেদা

জিয়ার বাসভবনে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করে এসেছেন স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এবং মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত। তারা খালেদা জিয়াকে সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশ নিতে আমন্ত্রণ জানান। তিনি প্রাথমিকভাবে সমাবেশে থাকার সম্মতি দিয়েছেন। এছাড়া রাতে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই বিষয়ে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান বলেন, আল্লাহ ম্যাডামকে শারীরিকভাবে সুস্থ রাখলে তিনি সমাবেশে যেতে পারেন। উল্লেখ্য, ২০১৭ সালে ১২ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে বক্তব্য রাখেন খালেদা জিয়া। তারপর আর কোনো সমাবেশে তিনি উপস্থিত হয়ে বক্তব্য রাখতে পারেননি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফ্যাসিস্ট ইউনূসের ডিজাইনে জাল ভোটের নির্বাচনঃ দৈবচয়নে টিআইবির ৭০ টি আসন পর্যবেক্ষণ, ধৃত জাল ভোটের পরিসংখ্যান ২১.৪% বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগ পার্বতীপুর উপজেলা শাখা, দিনাজপুর এর উদ্যোগে পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন। ইউনূসের আয়োজিত প্রহসনের নির্বাচন, যেখানে অবাধে চলেছে জাল ভোটের মহোৎসব In divided Bangladesh, election delivers power, not stability পবিত্র রমজান মাসে বাংলাদেশ ছাত্রলীগের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি অসহায়, দুস্থ, প্রান্তিক, নিম্ন আয়ের মানুষদের জন্য ইফতার, সেহরি, খাদ্য উপকরণ সহায়তাসহ অন্যান্য মানবিক কর্মসূচি গ্রহণের আহ্বান দরিদ্র বাড়িয়ে বিদায় দারিদ্র্যের জাদুকরের ‘মবের জনক’ উপাধি নিয়ে বিদায় ড. ইউনূসের: পেছনে রেখে গেলেন লাশের মিছিল ও বিচারহীনতার সংস্কৃতি জাইমা রহমানের বিরুদ্ধে ‘ডিজিটাল চরিত্র হনন’: ক্ষমতাসীনদের পাশে দাঁড়িয়ে রাজনৈতিক শিষ্টাচারের ডাক ছাত্রলীগ নেতার বাবার মৃত্যুর পর অবশেষে মুক্তি মিলল ছেলের: জানাজায় অংশ নিতে বাড়ি ফিরলেন সামি কুড়িগ্রাম-১ এ ভোটার নেই, তবু ভোট ১০০% পূর্ণ শপথ নিয়ে নতুন মেটিকুলাস ডিজাইন, সাংবিধানিক সঙ্কটের আশঙ্কা সমঝোতা না হওয়ায় ভোট ইঞ্জিনিয়ারিংয়ের তথ্য ফাঁস করলেন নাহিদ যুধিষ্ঠির কে? : উপদেষ্টা রেজওয়ানা বনাম আন্তর্জাতিক সংস্থাসমূহ ভোট নিয়ে ইউনূসের জালিয়াতি ফাঁস করে দিল টিআইবি ২.২৬ লক্ষ কোটি ঋণ নিয়ে শূন্য উন্নয়ন : বাংলাদেশকে পঙ্গু করে দিয়ে যাওয়া ইউনূসের কীর্তি Bangladesh 2026 — Election and a Crisis of Trust রংপুরে ড. ওয়াজেদ মিয়ার ৮৪তম জন্মবার্ষিকীতে যুবলীগের শ্রদ্ধা ‘বাটোয়ারার নির্বাচন মেনে নিয়ে বিরোধিতার নাটক বন্ধ করেন’: মাহফুজ আলম অপরাধীদের বিচার ও বাকিদের সুযোগ—আওয়ামী লীগ নিয়ে ‘রিকনসিলিয়েশন’-এর প্রস্তাব বিএনপি নেতার গুলিস্তানে ৫ আইনজীবীর ওপর ‘মব সন্ত্রাসীদের’ হামলা, লুটে নিয়ে পুলিশে সোপর্দ