দীর্ঘমেয়াদী ও বড় ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত ইরান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ জানুয়ারি, ২০২৫

দীর্ঘমেয়াদী ও বড় ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত ইরান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জানুয়ারি, ২০২৫ |
আইআরজিসির একজন সিনিয়র কমান্ডারকে হত্যার প্রতিশোধ হিসেবে ইসরাইলে গত ১ অক্টোবর অপারেশন ট্রু প্রমিজ পরিচালনা করে ইরান। ইসরাইলি সামরিক বাহিনী এবং গোয়েন্দা ঘাঁটি লক্ষ্য করে প্রায় ২০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে দেশটি। এই অপারেশনের পর থেকেই পশ্চিমাদের কাছ থেকে ইরানের ওপর চাপ বাড়ছে। আর সেই চাপের মধ্যে এবার ইরান জানিয়েছে, দীর্ঘমেয়াদী ও বড় ধরণের যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে দেশটি। শনিবার ইসলামিক রেভুলুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) কর্মীদের উদ্দেশে প্রধান কমান্ডার বলেন, ইরানের সশস্ত্র বাহিনী বড় ধরনের যুদ্ধ এবং দীর্ঘমেয়াদী সংঘাত তৈরি হলে দেশকে রক্ষা করার জন্য সম্পূর্ণ প্রস্তুত। ইসলামি বিপ্লবী গার্ড কোরের কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি জানান, বছরের পর বছর ধরে, আমরা বিশ্বের

বৃহৎ শক্তি এবং তাদের আঞ্চলিক প্রক্সিদের সঙ্গে বড় আকারের যুদ্ধ এমনকি দীর্ঘমেয়াদী সংঘর্ষের জন্য প্রস্তুতি নিচ্ছি। সেই সঙ্গে তিনি জানান, ইরানি বাহিনী যে শক্তি অর্জন করেছে তা কয়েক দশকের সার্বক্ষণিক প্রচেষ্টার ফল। ইসরাইলে চালানো অপারেশন ট্রু প্রমিজের বিষয়ে ইঙ্গিত দিয়ে সালামি বলেন, ‘এই কর্তৃত্ব স্বীকৃত। আমাদের সত্যিকারের প্রতিশ্রুতি (অপারেশন) এই শক্তি প্রদর্শনের একটি ছোট অংশ ছিল।’ প্রতিদিন দেশের সব অংশে ক্ষেপণাস্ত্র এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সংখ্যা বাড়ছে জানিয়ে আইআরজিসি প্রধান আরও বলেন, ইরানি ক্ষেপণাস্ত্রগুলির গুণমান, পরিমাণ এবং নকশায় প্রতিদিন বিকাশ ঘটছে। যে কারণে আজ আপনারা ধারাবাহিক তরঙ্গে একযোগে শত শত প্লেনে গুলি করতে পারেন। ইরান নিজেদের স্বাধীনতা, পরিচয়, বিশ্বাসযোগ্যতা এবং কর্তৃত্ব রক্ষার জন্য কখনোই

কোনো বিদেশী শক্তির ওপর নির্ভর করেনি বলেও মন্তব্য করেন এই আইআরজিসি প্রধান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মার্কিন আগ্রাসন চললে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে অসঙ্গতি, ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ হরমুজ প্রণালিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ইয়ামাল নাকি এমবাপ্পে: ৩০০ কোটি ডলারের ম্যাচে শেষ হাসি হাসবে কে? সেমিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে রেফারির দায়িত্ব পেলেন যিনি বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে রাজকীয় জুয়ার আসরে নেইমার! আজ রাতেই শুরু সেমির মহারণ, লড়বে স্পেন-ফ্রান্স এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, একজনের মৃত্যুদণ্ড এবার ঢাকা বোর্ড ঘেরাও করলো শিক্ষার্থীরা ভারত-নেপাল সীমান্তে আটক মার্কিন নাগরিক, পরিচয় নিয়ে রহস্য! শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে টাঙ্গাইলে মহাসড়ক অবরোধ, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ বৃষ্টিতে পরীক্ষা নেওয়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে সাইন্সল্যাবে অবরোধ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে!