দিল্লি বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় বোমা হামলার হুমকি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ আগস্ট, ২০২৬

দিল্লি বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় বোমা হামলার হুমকি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ আগস্ট, ২০২৬ |
ভারতের স্বাধীনতা দিবসের আগের দিন রাজধানী দিল্লিতে বোমা হামলার হুমকি দিয়ে ই-মেইল পাঠানো হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) দিল্লি হাইকোর্ট, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরসহ ছয়টি গুরুত্বপূর্ণ স্থাপনায় বিস্ফোরণের হুমকির পর নগরজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ‘খালিস্তান’-এর নাম ব্যবহার করে পাঠানো ই-মেইলটির বিষয় ছিল ‘ব্লাস্ট দিল্লি হাইকোর্ট @২:১১ পিএম’। এতে নির্দিষ্ট সময় উল্লেখ করে দিল্লিজুড়ে বড় ধরনের বিস্ফোরণের হুমকি দেওয়া হয়। হুমকির পর রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। দিল্লি হাইকোর্ট ও আইজিআই বিমানবন্দরের টার্মিনাল-৩ ছাড়াও জামনগর হাউস, ঝাণ্ডেওয়ালান ভবন, সাকেত অফিস, জেলা প্রশাসকের কার্যালয় এবং দিল্লি ক্যান্টনমেন্টের সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (এসডিএম) কার্যালয়কে হুমকির তালিকায় রাখা হয়েছে। হুমকি পাওয়ার পর পুলিশ, বোম্ব স্কোয়াড ও নিরাপত্তা সংস্থাগুলো

এসব এলাকায় তল্লাশি চালায়। গুরুত্বপূর্ণ স্থাপনা ও জনবহুল এলাকায় বাড়ানো হয় নজরদারি ও নিরাপত্তা তল্লাশি। তবে পুঙ্খানুপুঙ্খ তল্লাশির পর এখন পর্যন্ত সন্দেহজনক বা বিপজ্জনক কোনো বস্তু উদ্ধারের কথা জানায়নি নিরাপত্তা বাহিনী। ই-মেইলটির পেছনে কারা রয়েছে এবং এটি আতঙ্ক ছড়ানোর কোনো অপচেষ্টা কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে দিল্লির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সূত্র: এনডিটিভি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জামায়াত নেতার মাদরাসা থেকে সরকারি ধানের বীজ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল শিপব্রেকিং ইয়ার্ডে দুর্ঘটনা: নিহত বেড়ে ৯ দিল্লি বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় বোমা হামলার হুমকি ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিট অকার্যকর তিন এনবিএফআই’র শেয়ার শূন্যের পথে, দিশেহারা ক্ষুদ্র বিনিয়োগকারী গঙ্গা চুক্তি নবায়ন: ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন কূটনৈতিক পরীক্ষা দিল্লিতে প্রথমবার প্রকাশ্যে ‘ভিক্টরি ডে’ আয়োজন করছে তালেবান গণপরিবহনের কালো ধোঁয়ায় ঝাঁঝরা হচ্ছে ফুসফুস নারী হকির উন্নয়নে কুমিল্লায় শুরু হচ্ছে ‘অপরাজেয় আলো’ প্রশিক্ষণ ক্যাম্প পরিবারের অমতে বিয়ে, বছর ঘুরতেই বিচ্ছেদ জনপ্রিয় গায়িকার! অস্ট্রেলিয়ার ওপর এখন পাহাড়সম চাপ, বললেন পন্টিং প্রধান সমন্বয়কের নেতৃত্বে মেকআপ-ব্যান্ডেজে, জাল প্রেসক্রিপশনে জুলাইযোদ্ধা সাজিয়ে তালিকাভুক্তি, স্টুডিওর সন্ধান ঝিনাইদহে ওসির বিরুদ্ধে অপহরণ ও গুম নাটক সাজিয়ে সাড়ে ২১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে এলো ৮২ লাখ লিটার ডিজেল জ্বলছে না চুলা, সিএনজি স্টেশনে দীর্ঘ লাইন: গ্যাস সংকটে চরম ভোগান্তিতে জনজীবন শাহজালালে ধরা না পড়লেও দিল্লিতে ৩১ গুলিসহ আটক আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইউনূসের ‘লাগতে পারে’, তাই বিএসএমএমইউ’র একটি সিসিইউ বেড আটকে রাখা হয় ১৮ মাস! কাশ্মীরে ৮ পাকিস্তানি পুলিশকে অপহরণ করেছে আওয়ামী অ্যাকশন কমিটি বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ ভারতের অশ্বিন