দিল্লিতে প্রথমবার প্রকাশ্যে ‘ভিক্টরি ডে’ আয়োজন করছে তালেবান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ August, ২০২৬

দিল্লিতে প্রথমবার প্রকাশ্যে ‘ভিক্টরি ডে’ আয়োজন করছে তালেবান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ August, ২০২৬ |
আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখলের পাঁচ বছর পূর্তি উপলক্ষে ভারতে প্রথমবারের মতো প্রকাশ্যে ‘ভিক্টরি ডে’ উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১৭ আগস্ট নয়াদিল্লিতে এ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করবে তালেবান। আফগানিস্তানের বর্তমান শাসকদের সঙ্গে ভারতের সাম্প্রতিক সময়ে বাড়তে থাকা যোগাযোগের মধ্যে এ আয়োজনকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনের বরাতে জানা গেছে, নয়াদিল্লিতে আফগান দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স নূর আহমেদ নূর অনুষ্ঠানের আয়োজন করছেন। এতে বিভিন্ন দেশের কূটনীতিক, বিশিষ্ট ব্যক্তি, ভারতে বসবাসরত আফগান নাগরিক এবং গণমাধ্যমকর্মীদের আমন্ত্রণ জানানো হয়েছে। ক্ষমতা দখলের পর প্রথম প্রকাশ্য আয়োজন ২০২১ সালের আগস্টে তৎকালীন আফগান সরকারকে সরিয়ে কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। এরপর ভারতে তালেবানের পক্ষ থেকে প্রকাশ্যে ‘ভিক্টরি ডে’ উপলক্ষে

কোনো অনুষ্ঠান এবারই প্রথম হতে যাচ্ছে। সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, অনুষ্ঠানের ধরন অনেকটা ২০২১ সালের আগে নয়াদিল্লিতে আফগান দূতাবাসের আয়োজিত কূটনৈতিক অনুষ্ঠানগুলোর মতো হতে পারে। তবে তালেবান ক্ষমতায় আসার পর এটিই হবে ভারতে তাদের প্রথম বড় ধরনের প্রকাশ্য আয়োজন। ভারত সরকারের প্রতিনিধিরা থাকবেন? অনুষ্ঠানে ভারত সরকারের প্রতিনিধিদের উপস্থিতির সম্ভাবনা রয়েছে। তবে তারা সরকারের কোন পর্যায়ের কর্মকর্তা হবেন, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তালেবান সরকারকে ভারতসহ বিশ্বের অধিকাংশ দেশ এখনো আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। ফলে অনুষ্ঠানে কূটনৈতিক প্রতীক ব্যবহারের বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে। বিশেষ করে কোন পতাকা ব্যবহার করা হবে, তা নিয়ে নয়াদিল্লির অবস্থানও গুরুত্বপূর্ণ হতে পারে। অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে নূর আহমেদ

নূরকে ‘ইসলামিক এমিরেট অব আফগানিস্তানের দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স’ হিসেবে উল্লেখ করা হয়েছে। কূটনৈতিক অঙ্গনে বাড়ছে নূর আহমেদের উপস্থিতি সাম্প্রতিক কয়েক মাসে নয়াদিল্লিতে বিভিন্ন দেশের আয়োজিত কূটনৈতিক অনুষ্ঠানগুলোতে নূর আহমেদ নূরের উপস্থিতি দেখা গেছে। সাধারণত তুলনামূলকভাবে আড়ালে থাকা এই তালেবান কূটনীতিকের জন্য ১৭ আগস্টের আয়োজনটি তাই গুরুত্বপূর্ণ প্রকাশ্য কূটনৈতিক উপস্থিতি হিসেবে বিবেচিত হচ্ছে। তালেবানকে আনুষ্ঠানিক স্বীকৃতি না দিলেও ভারত গত কয়েক বছরে আফগানিস্তানের সঙ্গে যোগাযোগ ও কূটনৈতিক সম্পৃক্ততা বজায় রেখেছে। সেই প্রেক্ষাপটে দিল্লিতে তালেবানের প্রকাশ্য ‘ভিক্টরি ডে’ আয়োজন দুই দেশের সম্পর্কের গতিপথ নিয়েও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সিলেটে আওয়ামী লীগের সাবেক এমপি হাবিবুরের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ হঠাৎ আলোচনায় তরুণ অভিনেত্রী পূর্ণিমা বৃষ্টি নাইক্ষ্যংছড়ি সীমান্তে গোলাগুলিতে যুবক নিহত কোচের বকুনিতে এক সপ্তাহ কথা বলেননি বাবর আজম তিন বিশ্বকাপ খেলা নাকাতা এখন জাপানি পানীয় ব্যবসায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত কোস্টারিকায় প্রবেশে বাধা, বিমানবন্দরেই ডক্টরেট নিলেন জাতিসংঘের বিশেষ দূত ইরানের নজরদারি ড্রোন ভূপাতিত, হরমুজ বন্ধের হুমকি রাজধানীতে দুই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ, আ.লীগ নেতা গ্রেপ্তার দেশের বাজারে এল ইয়ামাহার ৬ লাখ টাকার মোটরসাইকেল আওয়ামী লীগের স্লোগান দিলে সাত বছরের কারাদণ্ডের দাবি খোমেনী এহসানের জামায়াত ছাড়ার ইঙ্গিত দিলেন কুষ্টিয়ার এমপি আমির হামজা ইসির সংলাপ নিয়ে জামায়াত ও এনসিপির ভিন্ন অবস্থান শেখ হাসিনার রক্তের নেশা এখনো যায়নি: রিজভী সিলেটে বিএনপির সাবেক এমপির বাড়িতে পেট্রলবোমা হামলা সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে জিডি হাফ পাস নিয়ে হেনস্তা: ঠিকানা পরিবহনের ২০ বাস আটকে ঢাবি শিক্ষার্থীদের প্রতিবাদ ব্যালন ডি’অরে মেসি ও রোনালদোর ভোটে জায়গা পেলেন দুই তারকা হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ৫ হাজার জনের বিরুদ্ধে মামলা