দাবানলে ‘হুমকির’ মুখে ৬০ লাখ মানুষ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ জানুয়ারি, ২০২৫

দাবানলে ‘হুমকির’ মুখে ৬০ লাখ মানুষ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ জানুয়ারি, ২০২৫ |
নিয়ন্ত্রণ করা যাচ্ছে না যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দাবানল। তীব্র বাতাসে ছড়িয়ে পড়ছে আগুন। এবার উত্তপ্ত কয়লা থেকেও আগুন ছড়ানোর শঙ্কা দেখা দিয়েছে। ফলে দাবানলে ‘গুরুতর হুমকির’ মুখে রয়েছে ৬০ লাখ মানুষ। বুধবার এএফপির প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। লস অ্যাঞ্জেলেসে দাবানল শুরু হয় ৭ জানুয়ারি। নিজ বাড়িঘরের বর্তমান চিত্র দেখতে আশ্রয়কেন্দ্র থেকে ফিরতে চান দাবানলে ক্ষতিগ্রস্ত লাখো বাসিন্দা। অগ্নিপ্রতিরোধক উপাদান ফস-চেক গুঁড়ায় ছেয়ে গেছে শহরের ঘরবাড়ি ও সড়ক। পোড়া গন্ধ, ভষ্মীভ‚ত ছাই ও রাসায়নিক গুঁড়া সব মিলিয়ে অঞ্চলটির বাতাস এখন চরম অস্বাস্থ্যকর। দাবানল কবলিত ও আশপাশের এলাকায় স্বাস্থ্যঝুঁকি এড়াতে জরুরি প্রয়োজন ছাড়া জনসাধারণকে বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য

বিশেষজ্ঞরা। জ্বলতে থাকা আগুন অর্ধেকও নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে স্থানীয় দমকল কর্তৃপক্ষ। তবে বাইরে থেকে দমকল কর্মীরা আসায় কাজে গতি এসেছে বলে জানায় তারা। এদিকে দাবানলে ক্ষতিগ্রস্ত প্যালিসেডস ও ইটন এলাকায় ফিরতে মুখিয়ে আছেন হাজারো বাসিন্দা। ভয়াবহ দাবানলে লাখো মানুষ নিজ ঘরবাড়ি ছেড়ে এক কাপড়ে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বাধ্য হন। এখন তারা নিজ নিজ এলাকায় ফিরতে চান। দেখতে চান তাদের বাড়িঘরের বর্তমান চিত্র। যদিও কর্তৃপক্ষ বলছে, নিরাপত্তাজনিত কারণে দাবানল দুর্গত এলাকায় প্রবেশ নিষেধাজ্ঞা থাকায় এখনই ফেরা সম্ভব হবে না বাসিন্দাদের। ফেরার জন্য অপেক্ষা করতে হবে পরবর্তী নির্দেশনা পর্যন্ত। লস অ্যাঞ্জেলেস ফায়ার সার্ভিসের প্রধান ম্যারোনি বলেন, দাবানলে ক্ষতিগ্রস্তদের

বাড়িঘরের বর্তমান অবস্থা দেখানোর ব্যবস্থা করা হচ্ছে অনলাইনে। যতক্ষণ সর্বোচ্চ সতর্কাবস্থা বহাল থাকবে, ততক্ষণ পর্যন্ত বাড়ি ফেরার সুযোগ নেই।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফরিদগঞ্জে দেয়ালে দেয়ালে ছাত্রলীগের পোস্টারিং: নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা কারাগারে স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু,নির্যাতনের অভিযোগ স্বজনদের নিঃসঙ্গ এক সন্তের বিদায় দশ জনের দল নিয়ে রোমাঞ্চ জিতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে আওয়ামীলীগ সরকারের অধীনে সংসদ ভবন চত্ত্বরে বিদেশী কোন দেশের স্বাধীনতা দিবস পালন হলে কি হতো? মুক্তিযুদ্ধের সংজ্ঞা থেকে জামায়াত-মুসলিম লীগ-নেজামে ইসলামের নাম বাদ দেওয়ার চেষ্টা করেছিল অন্তর্বর্তী সরকার মার্কিন স্বার্থ রক্ষায় ‘ককাস অব আমেরিকা ইন ন্যাশনাল পার্লামেন্ট অব বাংলাদেশ’ হালান্ডকে আটকানো নিয়ে যা বললেন ব্রাজিল কোচ জাতীয় সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবস উদযাপন নিয়ে হঠাৎই জ্বলে উঠলেন আনু মুহাম্মদ জুলাই নিয়ে মন্তব্য করায় আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ৩০০ দরিদ্রের উন্নয়ন প্রকল্পে বরাদ্দ ৮ কোটি, দেশি-বিদেশি ৪৭৩ পরামর্শকের ব্যয় ৫৩ কোটি! চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন