দাপুটে জয়ে পাকিস্তানকে হারিয়ে সিরিজ নিশ্চিত কিউইদের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ এপ্রিল, ২০২৫

দাপুটে জয়ে পাকিস্তানকে হারিয়ে সিরিজ নিশ্চিত কিউইদের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ এপ্রিল, ২০২৫ |
হ্যামিল্টনের সেডন পার্কে দ্বিতীয় ওয়ানডেতে দুর্দান্ত পারফরম্যান্সে পাকিস্তানকে ৮৪ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে সিরিজ নিশ্চিত করলো নিউজিল্যান্ড। প্রথমে ব্যাট করে ২৯২ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করানোর পর পাকিস্তানকে অলআউট করে দেয় মাত্র ২০৮ রানে। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই শক্ত অবস্থান তৈরি করে নিউজিল্যান্ড। ওপেনার নিক কেলি ও রিস মারিউয়ের উদ্বোধনী জুটিতে আসে ৫৪ রান। ২৩ বলে ৩১ রান করে কেলি আউট হলেও মারিউ থিতু হওয়ার চেষ্টা করেন। তবে ১৮ রান করে তিনিও ফিরে গেলে কিছুটা চাপে পড়ে স্বাগতিক দল। মাঝে ড্যারিল মিচেল (১৮) এবং হেনরি নিকোলস (২২) দ্রুত আউট হলে ১০২ রানে ৪ উইকেট হারিয়ে

বিপদে পড়ে কিউইরা। তবে দলকে দারুণভাবে টেনে তোলেন অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল এবং মিচেল হায়। ৭৭ রানের কার্যকরী জুটি গড়ে দলের স্কোর বড় করতে ভূমিকা রাখেন তারা। শেষদিকে মিচেল হায়ের ঝোড়ো ব্যাটিংয়ে কিউইদের স্কোর পৌঁছে যায় ২৯২ রানে। তিনি ৫১ রান করে অপরাজিত থাকেন। পাকিস্তানের হয়ে সুফিয়ান মুকিম ও ফাহিম আশরাফ দুটি করে উইকেট নেন, তবে রান নিয়ন্ত্রণে ব্যর্থ হন বোলাররা। ২৯৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে পাকিস্তান। মাত্র ১ রানে ও’রউরকের বলে সাজঘরে ফেরেন আবদুল্লাহ শফিক। এরপর জ্যাকব ডাফির তোপে ইমাম-উল-হক (৩) এবং বাবর আজম (১) দ্রুত আউট হন। মোহাম্মদ রিজওয়ান (৫) এবং সালমান আগা (৯) ও সঙ্গ দিতে ব্যর্থ

হলে চাপে পড়ে পাকিস্তান। তায়্যাব তাহির ১৩ রান করে আউট হয়ে গেলে দলের ব্যাটিং একেবারে ভেঙে পড়ে। তবে এক প্রান্তে দৃঢ়তা দেখান ফাহিম আশরাফ। তিনি ৮০ বলে ৭৩ রানের লড়াকু ইনিংস খেলে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তার সঙ্গে নাসিম শাহ ৫১ রানের চমকপ্রদ ইনিংস খেলে নবম উইকেটে ৬০ রানের জুটি গড়েন। কিন্তু তাদের প্রতিরোধ ভাঙেন বেন সিয়ার্স। ফাহিমের আউটে শেষ পর্যন্ত ৪১.২ ওভারে ২০৮ রানে থামে পাকিস্তানের ইনিংস। নিউজিল্যান্ডের হয়ে বেন সিয়ার্স ছিলেন দুর্দান্ত। ৫ উইকেট নিয়ে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেন তিনি। জ্যাকব ডাফিও ৩ উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। এই জয়ের মাধ্যমে তিন ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড।

সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে পাকিস্তানকে হোয়াইটওয়াশ এড়াতে দিতে হবে কঠিন লড়াই।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া শিশুশ্রম রোধে প্রয়োজন শক্তিশালী জন্ম নিবন্ধন আইন কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবি-স্থানীয়দের তৎপরতায় ব্যর্থ হাতিরঝিলে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্যা পলাশ’ গুলিবিদ্ধ বিশ্বের সবচেয়ে বড় বাজেট কাদের, কোথায় খরচ হয় বেশি? কানাডার ফুটবল সাফল্যকে অনুসরণ করতে পারে বাংলাদেশ: শমিত এবার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে চুরি, নাশকতার চেষ্টা বলছেন অ্যাটর্নি জেনারেল পুশ ইন ঠেকাতে লালমনিরহাট-কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কড়া নজরদারি, সতর্ক স্থানীয়রাও সন্ত্রাসবিরোধী যৌথ অভিযানের মধ্যেই খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা জাপানের বড় ধাক্কা, অবসরের ঘোষণা এন্দোর রোববার থেকে অনির্দিষ্টকাল ধর্মঘটে যাচ্ছেন বেনাপোল বন্দরের শ্রমিকরা