দরজা ভেঙে মিলল নারীর অর্ধগলিত ঝুলন্ত লাশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ জুন, ২০২৫

দরজা ভেঙে মিলল নারীর অর্ধগলিত ঝুলন্ত লাশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ জুন, ২০২৫ |
রাজধানীর উত্তর শাহজাহানপুরের ভাড়া বাসা থেকে আইভী আক্তার রিতু (২৩) নামে এক নারীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সংশ্লিষ্টদের ধারণা, চার-পাঁচ দিন আগে তাঁর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য শুক্রবার তাঁর মৃতদেহ পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ মর্গে। তিনি এক পুরুষের সঙ্গে স্বামী-স্ত্রী পরিচয়ে ওই বাসায় থাকতেন। ঘটনার পর থেকে সেই পুরুষের খোঁজ মিলছে না। শাহজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে রিতুর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। সার্বিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ওই অবস্থাতেই কয়েক দিন ধরে মৃতদেহ ঝুলে ছিল। দরজা ভেঙে ভেতরে ঢুকে পুলিশ অর্ধগলিত অবস্থায় মৃতদেহ পায়। এ ঘটনায়

একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা হয়েছে। পুলিশ জানায়, উত্তর শাহজাহানপুরের ৬০৯ নম্বর ভবনের তৃতীয় তলায় থাকতেন রিতু। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন বলে শুনেছেন প্রতিবেশীরা। তবে তিনি বা তাঁর কথিত স্বামী লোকজনের সঙ্গে খুব একটা কথা বলতেন না বলে কেউ তাদের সম্পর্কে বিস্তারিত জানাতে পারেননি। বাড়িওয়ালা এখন দেশের বাইরে। খবর পেয়ে মৃতের স্বজন এলেও রিতু কী করতেন, বিয়ে হয়েছে কিনা– এসব প্রশ্নের উত্তর তারা দিতে পারেননি। এক প্রতিবেশীর ভাষ্য অনুযায়ী, সর্বশেষ ১৩ জুন তিনি রিতুকে ঘরে ঢুকতে দেখেছেন। এর পর থেকে দরজা বন্ধ ছিল। বৃহস্পতিবার সকালে ওই ফ্ল্যাট থেকে দুর্গন্ধ ছড়াতে থাকলে প্রতিবেশীদের সন্দেহ হয়। ভবনটিতে অবসরপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তাও

থাকেন। পরে তাঁর মাধ্যমে খবর পেয়ে শাহজাহানপুর থানা পুলিশ সেখানে যায়। সেদিন বিকেল ৩টার দিকে দরজা ভেঙে অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। এদিকে ডেমরা স্টাফ কোয়ার্টারের বোর্ড মিল এলাকার বাসায় উজ্জ্বল হোসেন (২৮) নামে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে নিজ ঘরে তাঁকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায়। অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুপুর ২টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশের ধারণা, উজ্জ্বল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মৃতের ভগ্নিপতি সাজেদুল ইসলাম জানান, উজ্জ্বলের গ্রামের বাড়ি যশোরের শর্শা উপজেলার জামতলা বাজার এলাকায়। বাবার নাম আব্দুল

মালেক। পারিবারিক কলহের কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। এর পর আজ দুপুরে তিনি ঘরে ঢুকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেচিয়ে ফাঁস দেন। পরে স্বজন তাঁকে দেখতে পেয়ে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে আসেন। কী কারণে তিনি ‘আত্মহত্যা’ করেন; নিশ্চিত করতে পারেননি স্বজন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন টাকায় ১ টাকা অনিয়ম টার্মিনাল বন্ধ, সারা দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম