দক্ষিণ কোরিয়ায় ৯ বছরে প্রথমবারের মতো বাড়ল জন্মহার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ ফেব্রুয়ারি, ২০২৫

দক্ষিণ কোরিয়ায় ৯ বছরে প্রথমবারের মতো বাড়ল জন্মহার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ |
দক্ষিণ কোরিয়ার বেড়েছে জন্মহার। গত নয় বছরের মধ্যে ২০২৪ সালে প্রথমবারের মতো জন্মহার বেড়েছে। বুধবার বার্তা সংস্থার রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, দক্ষিণ কোরিয়ায় বিয়ের হার বাড়ায় জন্মহারও বৃদ্ধি পেয়েছে। এতে দক্ষিণ কোরিয়ায় জনসংখ্যাগত সংকট কেটে যাবে বলে আশা করা হচ্ছে। স্ট্যাটিস্টিক্স কোরিয়া অনুসারে ২০২৪ সালে দেশটির উর্বরতা হার, অর্থাৎ একজন নারীর প্রজননকালীন সময়ে গড়ে যত শিশু জন্ম নেয়ার সম্ভাবনা থাকে, তা ছিল ০.৭৫। ২০২৩ সালে, দেশটিতে জন্মহার টানা অষ্টম বছরের মতো কমে ০.৭২-এ দাঁড়িয়েছিল যা বিশ্বের সর্বনিম্ন। ২০১৫ সালে এই হার ছিল ১.২৪। আর দেশজুড়ে, গত বছর রাজধানী সিউলে জন্মহার সর্বনিম্ন ছিল ০.৫৮। ২০১৮ সাল থেকে, দক্ষিণ কোরিয়া অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার

(ওইসিডি) একমাত্র সদস্য, যার জন্ম হার ১ এর নিচে। এর আগে দক্ষিণ কোরিয়া জন্মহার বাড়াতে বেশ কয়েকটি উদ্যোগ হাতে নেয়। তরুণদের বিয়ে করতে এবং সন্তান ধারণে উৎসাহিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। দক্ষিণ কোরিয়ার বর্তমানের অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইওলের ‘জাতীয় জনসংখ্যাগত সংকট’ ঘোষণা করা এবং নিম্ন জন্মহার মোকাবিলায় একটি নতুন মন্ত্রণালয় তৈরির পরিকল্পনাও করা হয়। স্ট্যাটিস্টিক্স কোরিয়ার এক কর্মকর্তা পার্ক হিউন-জং এক ব্রিফিংয়ে বলেন, এখন দেশের সামাজিক মূল্যবোধে পরিবর্তন এসেছে। বিবাহ এবং সন্তান জন্মদান সম্পর্কে আরও ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে। এছাড়া ২০২৪ সালে বিবাহ ১৪.৯ শতাংশ বেড়েছে। যা ১৯৭০ সালে তথ্য প্রকাশ শুরু হওয়ার পর থেকে সবচেয়ে বেশি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ব্যার্থ: টানা চতুর্থ রাতেও হামলা, হরমুজ প্রণালীতে নতুন করে নৌ-অবরোধ দাম বেড়েছে ফার্মের মুরগির ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা উত্তোলনে অতিরিক্ত চার্জ, ১৪ সেবায় নতুন ফি! ভারতে অনুপ্রবেশ, গুপ্ত অবস্থানরত পাসপোর্টহীন মার্কিন নৌসেনাসহ আরও বিদেশি নাগরিক গ্রেপ্তার ফ্রান্সকে অনায়াসে হারিয়ে স্বপ্নের ফাইনালে ওঠার আনন্দে বিভোর স্পেন ‘বড্ড ছন্নছাড়া ছিলাম আমরা’, বিদায়ের সব দায় নিজের কাঁধেই নিলেন এমবাপে যে রেফারি থাকলে কখনো হারেন না মেসিরা, তাকেই ইংল্যান্ড ম্যাচে নিয়োগ দিল ফিফা অক্সফোর্ডে আন্তর্জাতিক সেমিনারে সজীব ওয়াজেদের চ্যালেঞ্জ: “১৪শ জনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করুক জাতিসংঘ” আমি প্রতারণা করিনি: প্রভা দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম শিক্ষার্থীদের ঘোষিত লংমার্চ ঘিরে সায়েন্সল্যাব এলাকায় নিরাপত্তা জোরদার নবম পে-স্কেলে ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত সুবিধা ঝিনাইদহে ভারতীয় মাদকসহ একই পরিবারের চারজন আটক ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, আমরা চাঁদাবাজি ব্যবসায়ী না: নাসীরুদ্দীন পাটওয়ারী সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল