ত্রিপক্ষীয় পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে পারস্পরিক সহযোগিতা এগিয়ে নেওয়ার উদ্যোগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ মে, ২০২৫

ত্রিপক্ষীয় পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে পারস্পরিক সহযোগিতা এগিয়ে নেওয়ার উদ্যোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ মে, ২০২৫ |
২১মে, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গত বুধবার বেইজিংয়ে চীন-আফগানিস্তান- পাকিস্তান ত্রিপক্ষীয় পররাষ্ট্রমন্ত্রীদের অনানুষ্ঠানিক বৈঠক সভাপতিত্ব করেন। বৈঠকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইশাক দার এবং আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি অংশগ্রহণ করেন। তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ত্রিপক্ষীয় সংলাপের অর্জনগুলোকে ইতিবাচকভাবে মূল্যায়ন করেন এবং এই ত্রিপক্ষীয় কাঠামোর সম্ভাবনা কাজে লাগানো ও পারস্পরিক সুবিধাজনক সহযোগিতা এগিয়ে নেওয়ার বিষয়ে গভীরভাবে মতবিনিময় করেন। ওয়াং ই বৈঠকের ফলাফলগুলো নিম্নলিখিত সাতটি মূল বিষয়ে সংক্ষিপ্তসার করেন: ১. রাজনৈতিক আস্থা বৃদ্ধি ও প্রতিবেশীসুলভ বন্ধুত্ব বজায় রাখা: চীন, আফগানিস্তান ও পাকিস্তানকে তাদের নিজস্ব জাতীয় অবস্থান অনুযায়ী উন্নয়নের পথ অনুসরণ করতে সমর্থন করে এবং উভয় দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও জাতীয় মর্যাদা রক্ষায়

সহায়তা করতে প্রস্তুত। ২. ত্রিপক্ষীয় পররাষ্ট্রমন্ত্রী সংলাপ কাঠামোর ভূমিকা শক্তিশালী করা:ত্রিপক্ষীয় সংলাপ প্রক্রিয়া কার্যকরভাবে ব্যবহার করে যত দ্রুত সম্ভব কাবুলে ষষ্ঠ চীন- আফগানিস্তান- পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক আয়োজন করা হবে। ৩. ঘনিষ্ঠ যোগাযোগ ও কূটনৈতিক সম্পর্ক জোরদার করা: আফগানিস্তান ও পাকিস্তান পরস্পরের সাথে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের ইচ্ছা প্রকাশ করেছে এবং নীতিগতভাবে দ্রুত রাষ্ট্রদূত বিনিময়ে সম্মত হয়েছেন। চীন এটিকে স্বাগত জানায় এবং আফগান-পাকিস্তান সম্পর্ক উন্নয়নে সহায়তা চালিয়ে যেতে প্রস্তুত। ৪. ‘বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ’ (বিআরআই) সহযোগিতা গভীরতর করা: চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরকে আফগানিস্তানে সম্প্রসারিত করা এবং আঞ্চলিক সংযোগ নেটওয়ার্ক শক্তিশালী করা হবে। ৫. বাস্তবমুখী সহযোগিতা সম্প্রসারণ ও সহযোগিতার মানোন্নয়ন: চীন ও পাকিস্তান আফগানিস্তানের পুনর্গঠন ও উন্নয়নে

সমর্থন দেবে, আফগানিস্তানের সাথে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী এবং আফগানিস্তানের স্বনির্ভর উন্নয়ন সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করবে। ৬. সকল রূপের সন্ত্রাসবাদের বিরোধিতা ও নিরাপত্তা সহযোগিতা: ত্রিপক্ষীয় নিরাপত্তা সহযোগিতা জোরদার করে সন্ত্রাসী গোষ্ঠীদের বিরুদ্ধে সমন্বিত অভিযান চালানো হবে এবং আঞ্চলিক দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে বহিঃশক্তির হস্তক্ষেপ সতর্কতার সাথে প্রতিহত করা হবে। ৭. আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষা: সকল দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য অনুকূল বহিঃপরিবেশ নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টা চালানো হবে। এই সাতটি বিষয়ের মাধ্যমে চীন, আফগানিস্তান ও পাকিস্তান পারস্পরিক সহযোগিতা ও আঞ্চলিক স্থিতিশীলতা জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ। সূত্র : স্বর্ণা-হাশিম-লিলি চায়না মিডিয়া গ্রুপ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টানা ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব জেলায় ৭২ ঘণ্টার মধ্যে ১০ জেলায় নতুন করে বন্যার শঙ্কা ভিয়েতনামে নৌকা উল্টে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু স্বস্তির জয় বাংলাদেশের বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র বন্যা ও পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ প্রেম করছেন শেহনাজ গিল বৃষ্টির প্রভাব বাজারে: সপ্তাহ ব্যবধানে প্রায় সব সবজির দাম বেড়েছে জেট ফুয়েলের দাম কমেছে প্রতি লিটারে ১৯ টাকা ২২ পয়সা চলতি বছরে সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত কন্ডিশনের সুবিধা পাবে আর্জেন্টিনা, তবু ‘অজুহাত না দিয়ে’ সেরা খেলার প্রত্যয় সুইজারল্যান্ডের ফাতাহ কমব্যাট ও আরও অনেকে: জঙ্গি অবমুক্তকরণ, ধর্মীয় লেবাসের প্রতি সহানুভূতি ও ইন্টেরিম সরকারের দায়মুক্তির বিষফল “আমাদের জেতাটা কেউ কেউ চায় না”—রেফারির পক্ষপাতিত্ব বিতর্কে মুখ খুললেন স্কালোনি রুমিন: জুলাই-আগষ্টে আমরা প্রতারিত হয়েছি, আগামী ১০০ বছরেও দেশে আর কোনো গণ–আন্দোলন হবে না বিশ্বকাপ খেলা দক্ষিণ আফ্রিকান ফুটবলারের রহস্যজনক মৃত্যু প্রভাবশালীদের মাছের ঘের রক্ষায় স্লুইসগেট বন্ধ, চট্টগ্রাম-কক্সবাজারে দীর্ঘায়িত বন্যা দেশে বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা, তবু বিশ্বজুড়ে ২৫টি দেশে ১৩৪টি সংবাদমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার সান্ত্বনার জয়ে সিরিজ শেষ করল বাংলাদেশ ৬ মাসে সড়কে ঝরল ৩৬০ শিক্ষার্থীর প্রাণ: তবুও কেন ‘নিরাপদ সড়ক’ আন্দোলন হয় না? প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই ডেকে আনছে ডায়াবেটিস, হৃদরোগ ও স্ট্রোক: অধ্যাপক ড. মজিবুল হক