ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ইরান আমাকে হত্যা করলে, নজিরবিহীন ‘বোমা হামলা’ হবে: ট্রাম্প
খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসি প্রধানের
বাংলাদেশে আইনের শাসন, মানবাধিকার ও রাজনৈতিক বন্দি প্রসঙ্গে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান স্কটিশ পার্লামেন্টের
সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
নিজের জন্মস্থান মাশহাদে চিরনিদ্রায় শায়িত হলেন আয়াতুল্লাহ খামেনি
ভেনিজুয়েলা ভূমিকম্পে নিহত ৩৮৯৯, ক্ষতি ৬.৭ বিলিয়ন ডলার
মার্কিন হামলায় বুশেহরে আইআরজিসির অ্যারোস্পেস স্থাপনায় আগুন
তেহরানে নতুন করে বিস্ফোরণ
রাতভর হামলা-পাল্টা হামলার পর ইরানের রাজধানী তেহরানে নতুন করে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার স্থানীয় সময় দুপুরের দিকে তেহরানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
আলজাজিরার খবরে বলা হয়, মাত্র কয়েক মিনিট আগে অন্তত দুটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে, যা ইঙ্গিত দেয়—ইসরাইলের হামলা অব্যাহত রয়েছে এবং ইরান পাল্টা জবাব দিচ্ছে।
তবে এই বিস্ফোরণে কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা ঘটেছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
ইরানি সংবাদমাধ্যম দৈনিক শারঘ তেহরানে বিস্ফোরণের একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে তেহরানের পূর্বাঞ্চলে বিশাল ধোঁয়ার কুণ্ডলি উড়তে দেখা যায়।
এদিকে, ইসরাইলি হামলা প্রতিহত করার জন্য তেহরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে বলে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা
হয়েছে। দেশটির রাজধানী তেহরানের পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আবারও সচল করা হয়েছে। নতুন হামলা মোকাবিলায় ইরানের সশস্ত্র বাহিনী এই পদক্ষেপ গ্রহণ করেছে।
হয়েছে। দেশটির রাজধানী তেহরানের পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আবারও সচল করা হয়েছে। নতুন হামলা মোকাবিলায় ইরানের সশস্ত্র বাহিনী এই পদক্ষেপ গ্রহণ করেছে।



