তুরস্ক-সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা জোটে যোগ দিতে পারে আরও যেসব দেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ আগস্ট, ২০২৬

তুরস্ক-সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা জোটে যোগ দিতে পারে আরও যেসব দেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ আগস্ট, ২০২৬ |
তুরস্ক, সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত ‘মক্কা যৌথ প্রতিরোধ চুক্তি’-র পরিধি আরও বাড়াতে চাচ্ছে তুরস্ক। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোযগানের ইচ্ছা অনুযায়ী, এই জোট শুধু এই তিন দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং প্রয়োজন অনুযায়ী আরও অনেক দেশকে এই নিরাপত্তার ছাতার নিচে নিয়ে আসা হবে। ন্যাটোর আদলে তৈরি এই জোটে নিয়ম রাখা হয়েছে যে তিন দেশের যেকোনো একজনের ওপর আক্রমণ হলে তা সবার ওপর আক্রমণ বলে গণ্য হবে। তবে এই জোটে নতুন করে আর কোন কোন দেশ যোগ দিতে পারে, তা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। এই জোটে নতুন সদস্য হিসেবে সবার আগে মিশরের নাম আলোচিত হচ্ছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

হাকান ফিদান মিশরকে এই জোটের ‘প্রাকৃতিক অংশীদার’ বলেছেন এবং আশা প্রকাশ করেছেন যে ছোটখাটো কিছু প্রযুক্তিগত সমস্যা মিটে গেলেই মিশর এতে যোগ দেবে। সাম্প্রতিক সময়ে তুরস্ক ও মিশরের সম্পর্ক কিছুটা ভালো হলেও, বিশ্লেষকদের মতে মিশরের জন্য এই জোটে জড়ানো খুব একটা সহজ হবে না। বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্র বা অন্যান্য দেশের সঙ্গে মিশরের যে পুরোনো সম্পর্ক এবং শান্তি চুক্তিগুলো আছে, তা যেন এই জোটের কারণে ক্ষতিগ্রস্ত না হয়—সে বিষয়ে কায়রো অত্যন্ত সতর্ক। মিশর এমন কোনো চুক্তিতে জড়াতে চাইবে না যা তাদের জোর করে অন্য কারো যুদ্ধে জড়িয়ে ফেলতে পারে। এছাড়া ইসরাইল কিংবা লিবিয়া ইস্যুতে তুরস্কের সঙ্গে মিশরের কিছু মতপার্থক্য থাকায়, আইনি ও

নিরাপত্তার বিভিন্ন বিষয় বিবেচনা করেই কেবল তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। মিশরের পাশাপাশি উপসাগরীয় অঞ্চলের দেশগুলোরও এই জোটে যোগ দেওয়ার গুঞ্জন রয়েছে। কাতারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হামাদ বিন জাসিম আল থানি আশা প্রকাশ করেছেন, উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসির সব দেশই যেন এই জোটে যোগ দেয়। তুরস্ক জানিয়েছে, নাম প্রকাশ না করা বেশ কিছু দেশ ইতোমধ্যে এই জোটে যোগ দেওয়ার আগ্রহ দেখিয়েছে। বিশেষজ্ঞদের ধারণা, উপসাগরীয় দেশগুলোর মধ্যে কাতার এবং কুয়েতের এই জোটে যোগ দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কারণ সাম্প্রতিক আঞ্চলিক সংঘাতের পর এই দেশগুলো নিজেদের নিরাপত্তা নিয়ে কিছুটা চিন্তিত এবং বাড়তি নিরাপত্তার জন্য তারা এমন জোটে যুক্ত হতে পারে। এছাড়া আজারবাইজান, সিরিয়া ও

জর্ডানের মতো দেশগুলোও খুব দ্রুত এই জোটে চলে আসতে পারে। তবে বিশ্লেষকদের মতে, এই জোট রাতারাতি বিশাল কোনো সামরিক শক্তি হয়ে উঠবে না, বরং পরিস্থিতি বুঝে এক এক করে বিভিন্ন দেশ এর সঙ্গে যুক্ত হতে পারে। সূত্র: আল-জাজিরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রোনালদোর বিয়ের গুঞ্জনে গির্জার সামনে শত শত মানুষ মানবিক বিভাগে প্রতি ১০০ ছাত্রে ফেল ৫৯ জন পুলিশের ৭ কর্মকর্তার বদলি-পদায়ন এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ ‘র’ প্রধান ঢাকায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তুরস্ক-সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা জোটে যোগ দিতে পারে আরও যেসব দেশ যুদ্ধপূর্ব অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: ইরান বাবার শেষকৃত্যে ড্রোনের হানা, আইনি পদক্ষেপের প্রস্তুতি মেসির ২০ কোটি রুপির পারিশ্রমিক ছেড়ে প্রযোজক হওয়ার পথে শ্রদ্ধা কাপুর হেফাজতকে সঙ্গে নিয়ে আগামীর পথ চলার আশ্বাস তারেক রহমানের চিংড়ি রপ্তানি কমেছে ৬২ শতাংশ, বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে গেছে ইন্দোনেশিয়া যশোরে দিনে ১৪ ঘণ্টা থাকছে না বিদ্যুৎ, খামারে মরছে হাজার হাজার মুরগি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শরীরে বাসা বেঁধেছে মরণঘাতী ক্যান্সার পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন: পুলিশে থাকা ‘লীগের দোসর ও গুপ্তরা’ বাহিনীর মনোবল ক্ষতিগ্রস্ত করছে পুলিশে কর্মরত গোপালগঞ্জবাসীদের ‘গোপালী’ আখ্যা দিয়ে তাদের চিহ্নিত ও তালিকা তৈরির নির্দেশ নারায়ণগঞ্জের এমপির বিদেশি ত্রাণের লোভে ৯ বছর ধরে রোহিঙ্গা সেজে নিবন্ধিত হাজার হাজার বাংলাদেশি ফেঁসে গেলেন এনআইডি-পাসপোর্ট করতে গিয়ে এক সপ্তাহে ডিমের দাম বাড়ল দেড়গুণ, ডজন ঠেকল ১৮০ টাকায়: সিন্ডিকেট ভাঙবে কে? ১০০ কোটি টাকার জীবনরক্ষাকারী যন্ত্র অচল: অথচ সচল যন্ত্র ‘নষ্ট’ দেখিয়ে লোপাট অর্ধকোটি টাকা সাতক্ষীরায় ছাত্রদলের ১০ নেতাকর্মীকে পিটুনি দিয়ে হাসপাতালে পাঠাল ছাত্রলীগ