তুরস্কে ফিলিস্তিনিদের সমর্থনে সমাবেশে হাজারো মানুষের ঢল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ জানুয়ারি, ২০২৫

তুরস্কে ফিলিস্তিনিদের সমর্থনে সমাবেশে হাজারো মানুষের ঢল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ জানুয়ারি, ২০২৫ |
ইসরাইলি আগ্রাসনের শিকার ফিলিস্তিনিদের সমর্থনে তুরস্কের ইস্তানবুলে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) ইস্তানবুলের কেন্দ্রস্থলে গালাতা সেতুতে জড়ো হন হাজার হাজার মানুষ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ডেইলি সাবাহ। সমাবেশটির আয়োজন করেছিল ন্যাশনাল উইল প্ল্যাটফর্ম। এতে প্রায় ৪০০টি নাগরিক সমাজ সংস্থা একত্রিত করা হয়। বিক্ষোভটির নেতৃত্ব দেয় তুর্কি যুব ফাউন্ডেশন। সমাবেশের আগে সেতুর দিকে যাওয়ার প্রধান সড়ক বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বেশকিছু বিক্ষোভকারীরা সেতুর কাছাকাছি বন্দরে নৌকা নিয়ে যায় এবং বাকিরা যায় পায়ে হেঁটে। এদিন ভোরে হাগিয়া সোফিয়া গ্র্যান্ড মসজিদ থেকে সুলতানাহমেত (নীল মসজিদ) পর্যন্ত সেতুর কাছে ইস্তাম্বুলের আইকনিক মসজিদগুলোর বাইরে বহু বিক্ষোভকারী জড়ো হন এবং

ফজরের নামাজ আদায় করেন। এরপর তারা তুরস্ক ও ফিলিস্তিনের পতাকা উচিয়ে সমাবেশস্থলের দিকে অগ্রসর হন। এ সময় তাদের কাছে ‘গাজায় গণহত্যা বন্ধ করুন’ এবং ‘এ সান ইজ রাইজিং’ লেখা ব্যানার দেখা যায়। সমাবেশে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রী ওসমান আস্কিন বাক, শিল্প ও প্রযুক্তি মন্ত্রী মেহমেত ফাতিহ কাসির এবং বাণিজ্যমন্ত্রী ওমের বোলাত। আরও ছিলেন- সাবেক পার্লামেন্ট স্পিকার মুস্তফা সেন্টপ, ফ্রি কজ পার্টি নেতা জেকেরিয়া ইয়াপিসিওগলু এবং ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহির উনাল, ইলিম ইয়ামা ফাউন্ডেশনের চেয়ারপার্সন এবং তুর্কি যুব ফাউন্ডেশনের উচ্চ উপদেষ্টা বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব

পালন করা প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের ছেলে বিলাল এরদোয়ান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু কুষ্টিয়া যুবলীগের কমিটি বিলুপ্ত, নতুন পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন এনসিপি নেতা তাহসিন: চীনের দুঃখ হোয়াংহো, জামায়াতের দুঃখ আমির হামজা ওজন কমানোর ওষুধ নেওয়ার আগে যা জানা জরুরি যুক্তরাষ্ট্রে হাতুড়ি দিয়ে পিটিয়ে বাংলাদেশি নারীকে হত্যা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম শুনে চমকে যাবেন এবার কবরস্থান থেকে উদ্ধার হলো ৪১৪ গ্যাস সিলিন্ডার নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা শুরু হচ্ছে কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৯তম আসর পহেলা বৈশাখের আগে দাম বাড়ল ইলিশের, পিছিয়ে নেই মুরগীও জান্তাপ্রধান মিন অং হ্লাইং মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত