তিস্তা নিয়ে আলোচনা হয়নি নদী কমিশনের বৈঠকে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ মার্চ, ২০২৫

তিস্তা নিয়ে আলোচনা হয়নি নদী কমিশনের বৈঠকে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ মার্চ, ২০২৫ |
বাংলাদেশ ও ভারতের মধ্যে তিস্তার পানিবন্টন নিয়ে এবারও নদী কমিশনের বৈঠকে কোনও আলোচনা হয়নি বলে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে। কয়েকদিন আগে নদী কমিশনের সদস্য মুহাম্মদ আবুল হোসেনের নেতৃত্বে ১১ সদস্যের বাংলাদেশি প্রতিনিধি দল পশ্চিমবঙ্গে গিয়েছেন। সফরে তারা ফারাক্কা বাঁধ পরিদর্শন করে কলকাতা ফিরে আসেন। সেখানেই ৬ ও ৭ মার্চ ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনের বৈঠকে যোগ দেন। ভারত সরকারের প্রতিনিধি দল, পশ্চিমবঙ্গ সরকারের সেচ ও জনশক্তি দফতরের সচিব এবং বাংলাদেশের প্রতিনিধিদলের সদস্যরা এই বৈঠকে অংশ নেন। ত্রিপক্ষীয় বৈঠকে তিস্তা এবং গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু তিস্তা পানিবণ্টন নিয়ে এবারও কোনও সমাধান হয়নি। তবে এই বৈঠকে বৈঠকে দূষণ

নিয়ে আলোচনা হয়েছে বলে বৈঠক সম্পর্কে অবগত ব্যক্তিরা জানিয়েছেন। বাংলাদেশের বেশ কিছু নদীর পাশে চিনিকল থাকায় দূষণ বাড়ছে এবং তাতে পশ্চিমবঙ্গের সীমান্ত লাগোয়া কিছু এলাকায় দূষণ ছড়াচ্ছে। এ প্রসঙ্গও উঠে এসেছে আলোচনায়। বাংলাদেশের প্রতিনিধিরা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বলে রাজ্য সরকারের কর্মীরা জানিয়েছেন। বৈঠকের সিদ্ধান্ত নিয়ে কোনও পক্ষই আনুষ্ঠানিক ভাবে সংবাদমাধ্যমে এখনও কিছু জানায়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফের বাড়ল জেট ফুয়েলের দাম রাজধানীতে পাচারকালে হেরোইন-ইয়াবার বিশাল চালান জব্দ বুলবুলের বিরুদ্ধে ১৮টি অভিযোগ অন্তর্বর্তী সরকারের ১৪ অধ্যাদেশ বিল আকারে সংসদে পাশ হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর ইসরাইলজুড়ে সাইরেন সময়সীমা শেষ হওয়ার আগে প্রচুর আলোচনা ও দরকষাকষির সুযোগ আছে আজ রাতে পুরো একটি সভ্যতা চিরতরে বিলুপ্ত হয়ে যাবে: ট্রাম্প স্বর্ণের দাম আরও বাড়ল মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস অতীতের সব রেকর্ড ভাঙল বৈশ্বিক জ্বালানি সংকট বিসিবির এডহক কমিটির সভাপতি তামিম ইকবাল ৮ জেলায় ঝড়ের আভাস হাম ও উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু ইরান যুদ্ধে ঈশ্বর কোন পক্ষ নিয়েছেন, জানালেন ট্রাম্প আইনজীবীদের হট্টগোলে সাংবাদিকদের উপর ক্ষোভ ঝাড়লেন বিচারক ধ্বংস করা মার্কিন বিমানের নতুন তথ্য প্রকাশ করল ইরান শিগগিরই খাবারের টেবিলে টের পাওয়া যাবে ইরানে হামলার প্রভাব দেশের জন্য জীবন দিতে সবসময় প্রস্তুত: ইরানের প্রেসিডেন্ট আদালতে শিরীন শারমিন, কারাগারে আটক রাখার আবেদন ট্রাইব্যুনালের আইনেই বিচার সম্ভব, গুম অধ্যাদেশ ছিল অপ্রয়োজনীয়