তিন মোড়লের দুই স্তরের টেস্ট প্রস্তাবে বিরক্ত লয়েড – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ জানুয়ারি, ২০২৫
     ৪:২৯ অপরাহ্ণ

তিন মোড়লের দুই স্তরের টেস্ট প্রস্তাবে বিরক্ত লয়েড

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ জানুয়ারি, ২০২৫ | ৪:২৯ 128 ভিউ
আইসিসিতে বিগ থ্রি বা তিন মোড়ল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারতের দাপটটা অনেক দিন ধরেই। সেই দাপট কাজে লাগিয়ে এবার দুই স্তর বিশিষ্ট টেস্ট কাঠামোর বিষয়টি সামনে আনা হয়েছে। যেই প্রস্তাব আইসিসিতে গৃহীত হলে আগামী ২০২৭ সাল থেকে শীর্ষ স্তরে খেলবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা—এই সাত দল। আর বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, আফগানিস্তান ও আয়ারল্যান্ডকে তখন খেলতে হবে দ্বিতীয় স্তরে। যার ফলে এই বোর্ডগুলোর টেস্ট ম্যাচের সংখ্যা ও এ থেকে আয়ের পরিমাণও কমবে। আর এমন প্রস্তাবের আলোচনাকে বাজে প্রস্তাব হিসেবে এখনই বন্ধ করে দেওয়া উচিত বলে মত দিয়েছেন ক্যারিবীয় কিংবদন্তি ও দুইবারের বিশ্বকাপজয়ী অধিনায়ক ক্লাইভ লয়েড। দুই স্তরের টেস্ট

ক্রিকেট নিয়ে লয়েড বলেন, ‘আমার মনে হয় না দুই স্তরের কাঠামো বাস্তবায়িত হবে। আমি এই খবর শুনে খুব বিরক্ত। এখনই এটাকে থামিয়ে দেওয়া উচিত। এখানে তো ৩০-৪০টি দল নেই, দল মাত্র ১০টি (আসলে ১২ টি)। আমাদের এমন একটা কাঠামো থাকা উচিত, যেখানে সবাই নিয়মিত খেলার সুযোগ পাবে।’ তিন মোড়লের নতুন প্রস্তাব টেস্ট ক্রিকেটের ভালোর চেয়ে খারাপই বেশি হবে বলেও মনে করেন লয়েড, ‘টেস্ট ক্রিকেট এখনো ক্রিকেটের সবচেয়ে কাঙ্ক্ষিত সংস্করণ। এখন তো মনে হচ্ছে এটাকে এক পাশে সরিয়ে রাখার ব্যবস্থা হচ্ছে। যদি এমনটাই হয়, তবে সেটি খুব বড় ভুল হবে। আমাদের আরও ভালো কাঠামো দরকার। সবাই বসে অনেক চিন্তাভাবনা করেই কিছু করা

উচিত, শুধু টি-টোয়েন্টিই সবকিছু—এটা বললে হবে না।’ দুই স্তরের কাঠামোয় টেস্ট ক্রিকেট কীভাবে ক্ষতিগ্রস্ত হবে, সেই ব্যাখ্যাও দিয়েছেন লয়েড, ‘বড় বিপর্যয় হতে পারে। যেহেতু ভালো দলের বিপক্ষে খেলার সুযোগ থাকবে না, তাই নিচের স্তরের দলগুলোর উন্নতির সুযোগ থাকবে না। শুধু নিজেদের (একই মানের) মধ্যে খেলে কীভাবে উন্নতি করবেন? টেস্ট মর্যাদা পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করা দলগুলো হঠাৎই নিজেদের নিচু স্তরে অবনমিত দেখতে পাবে।’ তবে শেষ পর্যন্ত যদি মোড়লরাই জেতে। আর দুই স্তরের টেস্ট ক্রিকেট চালু হয়। তবে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট যে ধ্বংস হয়ে যাবে সেই আশঙ্কার কথাও জানিয়েছেন লয়েড, ‘ওয়েস্ট ইন্ডিজে যদি টেস্ট ক্রিকেটে ‘‘ইতিহাস’’ হয়ে যায়, তবে সেটি হৃদয়বিদারকই হবে। আমরা

প্রায় ১০০ বছর ধরে আইসিসির অংশ। কী ঝলমলে আমাদের ইতিহাস। যদিও ভারত-পাকিস্তানের তুলনায় আমাদের জনসংখ্যাকে নগণ্যই বলা চলে। আর এখন আর্থিক দুরবস্থার কারণে আমরা পথ হারিয়েছি।’ এমন পরিস্থিতিতে টেস্ট ক্রিকেটকে দুই ভাগ না করার অনুরোধ করে সাবেক এই কিংবদন্তি বলেন, ‘সবাই শুধু টি-টোয়েন্টিই চায় না, আমরা টেস্ট ক্রিকেটও দেখতে চাই। কারণ, টি-টোয়েন্টি হলো প্রদর্শনী, অন্য দিকে টেস্ট ক্রিকেট হলো সামর্থ্যের পরীক্ষা। শুধু টেস্ট ক্রিকেট দেখেই আপনি একজন ক্রিকেটারের প্রকৃত সামর্থ্য বুঝতে পারবেন।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনার চিন্তা এত শক্তিশালী যে শত্রুরাও তা হুবহু নকল করে ‘১৫ বছর কী স্বার্থে কেন চুপ ছিলেন?’—ইকবাল করিম ভূঁইয়াকে খোলা চিঠিতে প্রশ্ন ভোট ব্যাংক দখলে জামায়াতের ভয়ংকর নীলনকশা: ৯ আসনে সাড়ে ৪ লাখ ‘বহিরাগত’ ভোটার অন্তর্ভুক্তির অভিযোগ ‘জুলাই সনদের আড়ালে এলজিবিটি ও পশ্চিমা এজেন্ডা?’—না ভোটের ডাক দিয়ে আসিফ মাহতাবের সতর্কবার্তা ‘নির্যাতিত’ যুবলীগ কর্মী রিয়াদের আর্তনাদ: ‘আগামী প্রজন্ম ও দেশকে বাঁচাতে পাতানো নির্বাচন বর্জন করুন’ ণভোট, এপস্টিন, ডিপি ওয়ার্ল্ড, সোমালিল্যান্ড ও গণহত্যা* ‘অবৈধ’ নির্বাচন বর্জন ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোটের ডাক গোলাম রাব্বানীর পেশাগত দায়িত্ব পালনকালে জাবিতে সাংবাদিককে ‘হেনস্তা’ পাবনায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৪ আবারও শাকিবের বিপরীতে সাবিলা নূর ধর্ষণ মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন ক্রিকেটার তোফায়েল যুক্তরাষ্ট্রের জাহাজকে ইরানের জলসীমা এড়িয়ে চলার নির্দেশ পিস্তল ও গোলাবারুদসহ স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গ্রেপ্তার ৩ শেরপুরে লুট হওয়া শটগানসহ বিএনপিকর্মী আটক ৩৮ কেজি গাঁজা, কাভার্ড ভ্যানসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন জামায়াত প্রার্থী আমির হামজাকে জরিমানা হাসিনার আহবানে সাড়া দিয়ে দেশবাসীকে নির্বাচন বয়কটের ডাক ১৬৭৫ জন বিশিষ্টজনের, সঙ্গে ১২ দাবি কাকে ভোট দিতে যাবেন? জাতির সঙ্গে বেঈমানি ও প্রতারণাপূর্ণ নির্বাচন বর্জনের জন্য দলীয় নেতাকর্মী, সমর্থক সর্বোপরি দেশবাসীর প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের আহ্বান