তাসকিন-রিয়াদের প্রশংসা, নাহিদ-জাকেরও আছেন স্যান্টনারের ভাবনায় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ ফেব্রুয়ারি, ২০২৫

তাসকিন-রিয়াদের প্রশংসা, নাহিদ-জাকেরও আছেন স্যান্টনারের ভাবনায়

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ |
সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি নিউজিল্যান্ডের বিপক্ষেই সিরিজ খেলেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডকে ঘরের মাঠে টেস্ট ও ওয়ানডে হারিয়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ডেও তিন ফরম্যাটে জয়ের স্মৃতি আছে। গত চ্যাম্পিয়ন্স ট্রফিতেও নিউজিল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। নিয়মিত মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা থেকে বাংলাদেশ দলের প্রতি সমীহ আছে কিউইদের। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে রোববার নিউজিল্যান্ডের অধিনায়ক মিশেল স্যান্টনার বলেছেন, ‘আমরা তাদের বিপক্ষে অনেক খেলেছি। দু’দল সম্পর্কে একে অপরের জানা বোঝা আছে।’ এই জানা বোঝা এমন পর্যায়ে যে, বাংলাদেশের তরুণ পেস সেনসেশন নাহিদ রানার ঠিকই খোঁজ-খবর রাখেন কিউইরা। আবার ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়ে আলোয় আসা জাকের আলীর কথা বলতেও ভোলেননি স্যান্টনার। প্রশংসা করেছেন পেসার তাসকিন আহমেদ ও অভিজ্ঞ মাহমুদউল্লাহদের। স্যান্টনার বলেন,

‘বাংলাদেশ খুব ভালো দল। আগে থেকে তাদের স্পিন বিভাগ খুব ভালো। এখন তাদের পেস আক্রমণও অনেক ভালো। তাসকিন অনেক দিন ধরেই ভালো করছেন। ফিজ কী করতে পারেন আমরা জানি। এখন তাদের দলে রানার (নাহিদ রানা) মতো পেসার আছে।’ বাংলাদেশকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই উল্লেখ করে ব্ল্যাক ক্যাপস অধিনায়ক বলেন, ‘রিশাদ হোসেনের মতো লেগ স্পিনার পেয়েছে তারা। সাকিব না থাকলেও মেহেদীর মতো ক্রিকেটার আছে। মাহমুদউল্লাহ ব্যাটিংয়ের সঙ্গে দরকার পড়লে কিছু ওভার বোলিংও করতে পারবে। জাকের আলী এসেছে। তাদের ভারসাম্যপূর্ণ দল। তারা আপসেট ঘটাতে পারে। আশা করছি, সেটা আমাদের বিপক্ষে হবে না।’ রাওয়ালপিন্ডির উইকেট যে বড় রানের হবে ওই ধারণাও সংবাদ সম্মেলনে

দিয়েছেন স্যান্টনার, ‘উইকেট ফ্লাট হবে। বোলারদের জন্য চ্যালেঞ্জিং হবে। ২০০ রানের উইকেট নয়, ৩০০ রানের অধিক করতে হবে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে আওয়ামী লীগ আমলে গুরুত্বপূর্ণ পদে অবদান রাখা ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার জুলাই নিয়ে মন্তব্য: আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্পের এক ফোন কলেই বদলে গেল ফিফার নিয়ম, বিতর্কের ঝড়