তারেক রহমানের হাতেই ভবিষ্যত বাংলাদেশ নিরাপদ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ সেপ্টেম্বর, ২০২৪

তারেক রহমানের হাতেই ভবিষ্যত বাংলাদেশ নিরাপদ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ সেপ্টেম্বর, ২০২৪ |
শুধুমাত্র এককভাবে ক্ষমতায় টিকে থাকার উদ্দেশ্যে গণতন্ত্রকে ধংস করা হয়েছিল। সেই সংকটময় পরিস্থিতিতে গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করেন জিয়াউর রহমান। বাংলাদেশে বহুমাত্রিক গণতন্ত্রের পথচলা আবারো শুরু হয়। শহিদ জিয়ার সৃষ্টি বিএনপি বিগত ৪৬ বছরে চারবার সকলের অংশগ্রহণমূলক সুষ্ঠু নির্বাচনে রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়ে দেশ ও জনগণের সমৃদ্ধি ও কল্যাণে কাজ করে গেছে। এখন তারেক রহমানের হাতেই ভবিষ্যত বাংলাদেশ নিরাপদ। অস্ট্রেলিয়ার মেলবোর্নে আয়োজিত বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা এসব কথা বলেন। অস্ট্রেলিয়া ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল মোহাম্মদের পরিচালনায় অনুষ্ঠানে মেলবোর্ন বিএনপি নেতা জালাল আহমেদ কুমু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আধুনিক বাংলাদেশ গড়ার অবদান তুলে ধরেন। সিডনি থেকে টেলি কনফারেন্সে বক্তব্য রাখেন

অস্ট্রেলিয়া বিএনপি নেতা মোহাম্মদ হায়দার আলী, মেলবোর্ন বিএনপি নেতা সামসুল আরেফিন বিপুল , বিএনপি নেতা তৌহিদ পাটোয়ারী, মোহাম্মদ আলমগীর কবির চৌধুরী মেলবোর্ন স্বেচ্ছাসেবক দল নেতা খাইরুল সাদমান ও মোহাম্মদ কামাল হোসেন প্রমুখ। বক্তারা বলেন, আশির দশকে ৯ বছরের সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির রাজপথে আপসহীন ভূমিকা ইতিহাসের একটি উজ্জ্বল অধ্যায়। তার সেই অগ্রণী ভূমিকার জন্য গণতন্ত্র পুনরুদ্ধার হয়। বাংলাদেশে গণতন্ত্রকে শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার লক্ষ্যে বিএনপি ১৯৯১ সালে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালনকালে সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করেছে। এতে নেতৃত্ব দিয়েছেন গণতন্ত্রের অনন্য প্রতীক বেগম খালেদা জিয়া। সামগ্রিকভাবে বাংলাদেশে বহুদলীয়

গণতন্ত্রের চর্চা ও বিকাশসহ দেশের উন্নয়ন অগ্রযাত্রায় বিএনপি’র বলিষ্ঠ ভূমিকা জনগণ কর্তৃক সবসময় সমাদৃত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ভিক্টোরিয়া, অস্ট্রেলিয়া ও সহযোগী অঙ্গসংগঠনসমুহের উদ্যোগে বিএনপি এর ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মেলবোর্ন, অস্ট্রেলিয়াতে দোয়া মাহফিলের আয়োজন এবং বাংলাদেশে স্মরণকালের ভয়াবহ বন্যায় যারা প্রান হারিয়েছেন তাঁদের রুহের মাগফেরাতের জন্য দোয়া করা হয় এবং বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষকে সহযোগিতার আহ্বান করা হয়। অস্ট্রেলিয়া ছাত্রদলের সাবেক সভাপতি এবং ভয়েস ফর বাংলাদেশ ডেমোক্রেসি অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট কায়াস মাহমুদ তার বক্তব্যে বলেন, গণতন্ত্রকামী মানুষের লক্ষ্য অর্জনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিগত ৪৬ বছর ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমি এবং আমার রাজনৈতিক সহকর্মীরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর

একজন কর্মী হিসেবে গর্ববোধ করি এই ভাবনায় যে এই আকাশতম কাজের পরিধিতে আমরা বহির্বিশ্ব থেকে ক্ষুদ্রতম অবদান রাখতে পেরেছি। আজ এই নতুন দিগন্তে আমরা একটি সুস্থ এবং মুক্ত পরিবেশে গণতন্ত্রের চর্চা করতে পারছি। গণতন্ত্রের এই স্বাধীনতা অর্জনে যারা বিগত ১৬ বছর ধরে নিদারুন অত্যাচার, অন্যায়-নিপীড়ন সহ্য করে, মিথ্যা মামলার শিকার হয়ে পরিবার ও বাসস্থান ছাড়া হয়েছিলেন বিএনপির নেতাকর্মীরা। তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের সহযোগিতায় পাশে রয়েছে। বিএনপি নেতাকর্মীরা বন্যা কবলিত এলাকায় নিরলসভাবে মানবিক দায়িত্ব পালন করে যাচ্ছে।” কায়াস মাহমুদ আরও বলেন, “দেশনায়ক তারেক রহমানের হাতেই ভবিষ্যৎ বাংলাদেশ নিরাপদ। বর্তমানে বিভিন্ন কুচক্রিমহল নানাভাবে বিএনপিকে হেয় করে মিথ্যা

প্রোপাগান্ডা ছড়াচ্ছে। আমাদেরকে এইসব ষড়যন্ত্রের বিরুদ্ধে যার যার অবস্থান থেকে প্রতিরোধ করতে হবে। দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমাদেরকে ভাল কাজের মাধ্যমে সাধারণ মানুষের মন জয় করতে হবে। সবাই যদি আমরা একসাথে কাজ করি তাহলেই সম্ভব বাংলাদেশের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ প্রতিষ্ঠা করা।”

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনার আমলের ১৮ টাকার চীনা বিদ্যুতের ইউনিট ২৫ টাকা হলো কার স্বার্থে? যাত্রাবাড়ী থানা থেকে পালাল রিমান্ডে থাকা নারী আসামি, ৫ পুলিশ সাসপেন্ড সরকারি গাছ অবৈধভাবে বিক্রি করায় বিএনপি নেতার বিরুদ্ধে স্থানীয়দের বিক্ষোভ ও অবরোধ হত্যা ও ভিডিও ছড়ানোর হুমকি দিয়ে ৪ বছর ধরে একক ও দলবদ্ধ ধর্ষণে স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা: বিএনপি নেতা গ্রেপ্তার দেশে হামে শিশু মৃত্যু হাজার ছুঁইছুঁই, প্রতিদিনের খুন-ধর্ষণে নেই ভ্রূক্ষেপ, নেপালের বন্যায় শোক ইউনূসের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন বার্তা নেপালের ভয়াবহ বন্যায় শেখ হাসিনার শোক, সৈয়দপুর বিমানবন্দর ব্যবহারের পরামর্শ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণের ৫০ বছর উচ্চমূল্যে পিটার হাসের কোম্পানির সাথে ইউনূসের চুক্তি সত্ত্বেও এলএনজি সরবরাহে ব্যর্থতা, জ্বালানি সংকটের মূল কারণ পুকুর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার, পানিতে ডোবার লক্ষণ মেলেনি এমবাপের হ্যাটট্রিকে রিয়ালের বড় জয় রংপুরে চার খুন: ‘পুলিশ ভুল সুইচ চাপায় পানিতে সব ধুয়ে যায়, কোনো ষড়যন্ত্র নেই’—ডিবি মাদারীপুরে পরিত্যক্ত ঘরে বিকট শব্দে ফাটল বোমা, এলাকাজুড়ে চরম আতঙ্ক রংপুরে ৪ খুন: কারণ হিসেবে হিন্দু সমাজের জাতপ্রথার দ্বন্দ্বের নয়া দাবি পুলিশের নেপাল-তিব্বত সীমান্তে হিমবাহ ধসে ভয়াবহ বন্যা, নিহত অন্তত ৫০০, নিখোঁজ প্রায় ১৫০০ আমিনবাজার বর্জ্য-বিদ্যুৎ প্রকল্প: আওয়ামী লীগ আমলে গৃহীত চীনা প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ১২৯ বার পেছালো সাগর-রুনি মামলার তারিখ: শেখ হাসিনার সময় সমালোচনা থাকলেও এখন নীরবতা “এখন আমি জামিন চাই না”-দিপু মনি: জামিনের আবেদন প্রত্যাহার করে জানালেন, আর প্রয়োজনীয়তা নেই ফুলবাড়ি উন্মুক্ত কয়লা খনিতে কর্মসংস্থানের “অবাস্তব” সংখ্যা: জনগণের চোখে ধুলো দিয়ে প্রকল্প বাস্তবায়নের চেষ্টা বরিশালে লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন: দিনে-রাতে ১০-১১ ঘণ্টা বিদ্যুৎহীন